Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠে ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, আমরা দেখেছি গত ১৫/১৬ বছর কী হয়েছে? চব্বিশের ৫ আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে। আমি মনে করি- সারা দেশের মানুষ একটি পরিবর্তন চায়, ভালো পরিবর্তন চায়। মানুষ চায় তাদের সমস্যাগুলোর যাতে সমাধান হয়। মানুষ তার চলাফেরা, নিরাপত্তা, শিক্ষার্থীদের কর্মসংস্থান, দেশে বেকার তরুণ-তরুণী যারা আছে, যারা কর্মহীন অবস্থায় আছে তাদের কর্মসংস্থান করা- এগুলোর সমাধান চায়। আমরা অতীতে দেখেছি, এই জনগণের পাশে কারা এসে দাঁড়িয়েছে?…

Read More

স্পোর্টস ডেস্ক শিরোপা নির্ধারণী ফাইনালটি হলো অনেকটা ম্যাড়ম্যাড়ে। সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিল না রাজশাহী ওয়ারিয়র্স। ৬৩ রানের বড় ব্যবধানে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা নিশ্চিত করল রাজশাহী। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭৪ রান করে রাজশাহী। জবাবে ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস। আর তাতেই বিপিএলে দ্বিতীয় শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে উঠে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জ ন করেছিল এই ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবার শিরোপা জিতেছে ঢাকা। রাজশাহীর সমান দুবার করে চ্যাম্পিয়ন হয় বরিশাল। একবার শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। মিরপুর শের-ই বাংলা…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ঝালকাঠিতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহযোগিতায় ২১ ও ২২ জানুয়ারি ঝালকাঠি সার্কিট হাউজের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক…

Read More

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। আত্মরক্ষার্থে প্রতিরোধ করতে গিয়ে অভিযুক্ত যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ওই গৃহবধূ মমতাজ বেগম (সরতাজ) পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করায় তিনি সন্তানদের নিয়ে একা বসবাস করেন। এই সুযোগে প্রতিবেশী মো. বাদল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি একাধিকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও অভিযুক্ত তার আচরণ সংশোধন করেননি। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীকে তার বসতবাড়ির রান্নাঘরে একা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে দিন দিন বেড়েই চলছে মোহাম্মাদিয়া ক্যাটারিং এর জনপ্রিয়তা।পৌর শহরের প্রাণকেন্দ্রে রাইফেলস ক্লাবে১লা জানুয়ারিতে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পথচলা শুরু করেছিল মোহাম্মাদিয়া ক্যাটারিং সার্ভিস।উদ্বোধনের শুরু থেকেই দিন দিন বেড়েই চলছে মোহাম্মাদিয়া ক্যাটারিং সার্ভিসের চাহিদা। এই প্রথম টাঙ্গাইলে মোহাম্মদিয়া নামে ক্যাটারিং চালু করেছেন টাঙ্গাইল শহরের ১৪ নং ওয়ার্ডের স্পেন প্রবাসী রাশেদুল ইসলাম দিপু। ভীড় এড়াতে ও সম্মানিত জনসাধারণের সুবিদার্থে চারটি ভ্রাম্যমাণ ফুডকার্ড চালু করেছে ক্যাটারিং কর্তৃপক্ষ। শহরের টাউন প্রাইমারি স্কুল এর গেট, ডিস্ট্রিক্ট, পৌর উদ্যান এবং করটিয়া হাট সংলগ্নতে রয়েছে ভ্রাম্যমাণ ফুডকার্ড। মোহাম্মদিয়া ক্যাটারিং সার্ভিস এর সেবার মধ্যে সবথেকে জনপ্রিয়তা পেয়েছে ফুড আইটেম। যেখানে স্বাস্থ্যসম্মতভাবে রান্না…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে চলমান বিতর্কে রাশিয়ার কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, দ্বীপটির ভবিষ্যৎ কার হাতে থাকবে, তা যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়ার বিষয়। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রথমবারের মতো প্রকাশ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেন পুতিন। তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ড নিয়ে কী ঘটছে বা ঘটছে না, তা মস্কোর মাথাব্যথার কারণ নয়। তবে একই সঙ্গে দ্বীপটির প্রতি ডেনমার্কের অতীত আচরণের কড়া সমালোচনা করেন তিনি। খবর রয়টার্সের। পুতিনের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের মধ্যে টানাপোড়েন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  সরকারি অর্থ ব্যবহারে চরম অদক্ষতা ও জবাবদিহির অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, রাজধানীর মিন্টো রোডে জনগণের টাকায় সচিবদের জন্য যে ফ্ল্যাটগুলো তৈরি করা হয়েছে, এসব ফ্ল্যাটের সুযোগ-সুবিধা বিলাসবহুল হোটেলকেও হার মানাবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনৈতিক শাসন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে এক নীতি সংলাপে এসব কথা বলেন তিনি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এ সংলাপের আয়োজন করে। হোসেন জিল্লুর রহমান বলেন, সচিবদের ফ্ল্যাট নির্মাণে জনগণের অর্থ অপচয় করা হচ্ছে। অথচ বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। সরকারি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে ব্যালট বাক্স ছিনতাই করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ড্রোন, ডগ স্কোয়াড, বিএনসিসিসহ গার্লস গাইডের সদস্যরাও থাকবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিআইডি সদর দপ্তরে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এতে সভাপতি ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি রাষ্ট্রীয়…

Read More

স্পোর্টস ডেস্ক ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে বড় লজ্জা উপহার দিল পাকিস্তান। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পাকিস্তানের কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। আর তাতেই সাফ ফুটসালের এবারের আসরের শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ল বাংলাদেশ। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ সাঈদ খোদারাহমির দলের। বাংলাদেশের বাকি আছে এক ম্যাচ। রাউন্ড রবিন লিগে শনিবার নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা। তার আগে আজ শ্রীলঙ্কাকে হারিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শুরু থেকে পাকিস্তানের বিপক্ষে লড়ছিল চোখে চোখ রেখে। সুযোগও পায় তারা। কিন্তু ম্যাচের তৃতীয় মিনিটে পায়ের কারিকুরিতে একজনকে কাটিয়ে ক্রসবারের অনেক উপর দিয়ে মেরে হতাশ করেন রাহবার ওয়াহেদ…

Read More

বিনোদন ডেস্ক বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানকে ঘিরে উন্মাদনা মানেই আলোচনার ঝড়। কিন্তু এবার সেই ঝড় আনন্দের নয়—বিতর্কের। দুবাইয়ের জাঁকজমকপূর্ণ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল স্ক্রিনশট মুহূর্তেই বদলে দিয়েছে গল্পের গতিপথ। শাহরুখ খানকে কাকু বলে সম্বোধন করায় তোপের মুখে পড়েছেন তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্দে এরচেল। কিং খানকে ঘিরে এই অপ্রত্যাশিত বিতর্ক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আগুন ছড়াচ্ছে—প্রশ্ন একটাই, আসলে কী ঘটেছিল দুবাইয়ের সেই রাতে? এবার সেই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযোগ উঠেছিল, শাহরুখকে তিনি ‘কাকু’ বলে সম্বোধন করে অপমান করেছেন। তবে দীর্ঘ নীরবতা ভেঙে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই সুন্দরী।…

Read More