Author: admin

ফরিদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে “Artificial Intelligence & Cyber Security Fundamentals” বিষয় নিয়ে জোরদারে শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। (২২ জানুয়ারি) বৃহস্পতিবার বিসিসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে সাইবার নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিতকরণ’ শীর্ষক একটি বিশেষায়িত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স সিস্টেমের মাধ্যমে সংযুক্ত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ জফরুল আলম খান এবং ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আলমগীর হোসেন। বক্তারা বর্তমান যুগে দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার…

Read More

কয়রা খুলনা প্রতিনিধি :ফরহাদ হোসাইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনী জনসভা কয়রায় অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুল জনসমাগমের মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র ফুটে ওঠে। শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কয়রা উপজেলার মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়রা উপজেলা বিএনপির আয়োজনে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য এম এ হাসান এর সঞ্চালনায় সভা পরিচালিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। নির্বাচনী…

Read More

মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ ঢাকা  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের নয়াবাজার এলাকায় আয়োজিত নির্বাচনী গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানউল্লাহ আমান বলেন, “নির্বাচন বানচালের উদ্দেশ্যে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব সহিংস ঘটনার মূল লক্ষ্য হচ্ছে ভোটারদের আতঙ্কিত করা এবং নির্বাচন থেকে দূরে রাখা।”…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি  চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমান যোগে চট্টগ্রাম পৌঁছান তিনি। এর আগে বিকেল ৫টা ৪৯ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছান তিনি। চট্টগ্রাম বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে চট্টগ্রামে যান। রোববার (২৫ জানুয়ারি) সেখানে তিনি দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। ঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার সন্ধ্যায়…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে জেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সাথে জাতীয় ছাত্রশক্তি টাঙ্গাইল জেলা শাখার পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আবু আহমেদ শেরশাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ইসরাত জাহান রুমি, ২৪ এর জুলাই আন্দোলনে দেলদুয়ার উপজেলার শহীদ আশরাফুল্লাহ আবিরের বড় বোন সুমি আক্তার, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুমাইয়া আক্তার ইতি, সদস্য সচিব নাজমুল হাসান, ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক নাজমুল মিয়া, সদস্য নাসির উদ্দীন, সনেট মিয়া, শিকদার আলহাজ্ব, রাতুল ইসলাম প্রমুখ।এসময় বক্তারা শীতবস্ত্র বিতরণের পাশাপাশি উপস্থিত জনগণকে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানান এবং…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি‎‎‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ এসময় পাশে থাকা এক নারী দোকানীর দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন নাম্বার গেটের সামনে এই ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর উপস্থিত হয়ে উভয় বিভাগের শিক্ষার্থীদেরকে শান্ত করেন এবং তদন্তপূর্বক ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।‎‎‎বিভাগ দুটির শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে , গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজার রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করেছে বলে অভিযোগ উঠে বাংলা বিভাগের…

Read More

স্পোর্টস ডেস্ক  আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত…

Read More

স্পোর্টস ডেস্ক সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ সুখবর। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে যেসব ভেন্যুতে খেলার মতো ফিট, সেখানে নির্বাচকরা সাকিবকে দলভুক্ত করবেন। দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকেই তাকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা। পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ দলে খেলতে পারবেন সাকিব আল হাসান। সেইসঙ্গে তাকে আবারো কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি। তার মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সঙ্গে আলোচনা করবেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান…

Read More

রংপুর প্রতিনিধি রংপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে যুবকদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, কথা দিচ্ছি আমরা সুযোগ পেলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব। আমরা সমাজের চাবি ও নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে পিছন থেকে তোমাদেরকে শক্তি ও সমর্থন দিয়ে যাব। তিনি বলেন, তোমাদের ভোট নিয়ে যেন কেউ হেলাফেলা করতে না পারে এজন্য তোমাদের জুলাই যুদ্ধের মত আরেকবার লড়তে হবে এবং জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরস্থানে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ…

Read More

পাথরঘাটা প্রতিনিধি ‎ ‎বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এক পুলিশ সদস্যকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ সদস্যকে হাতকড়া পরিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ‎ ‎ ‎ ‎পাথরঘাটা থানার ওসি মংচেনলা ঘটনাটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে পুলিশ সদস্য মোহাম্মদ মেহেদী হাসান ওই বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। মেহেদী হাসান পাথরঘাটা থানায় কনস্টেবল পদে কর্মরত এবং তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ সদস্যটি প্রায়ই ওই প্রবাসীর বাড়িতে যেতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়রা তাকে ওই বাড়িতে দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় কয়েকজন গিয়ে ঘরে ঢুকে মেহেদী…

Read More