- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
- পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
Author: admin
পঞ্চগড় প্রতিনিধি জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। আর কোনো পুরোনো দুর্বৃত্ত যেন নতুন কোনো পোশাকে ফিরে আসতে না পারে—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’ শুক্রবার ২৩ জানুয়ারি সকালে পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের কোনো কার্ড নেই—আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের কার্ড। এত দিন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে, কিন্তু ভারসাম্য ছিল না। এবার আমরা স্লোগান দেব—তেঁতুলিয়া থেকে টেকনাফ।’ তিনি আরও বলেন, ‘কেউ কেউ বসন্তের কোকিল—উড়ে এসে জুড়ে বসে। কিন্তু আমরা দুঃখ-কষ্টের সময়…
বিনোদন ডেস্ক সাম্প্রতিক সময়ে মডেল নাজমি জান্নাত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি জানিয়েছেন, একজন কোরিওগ্রাফারের দ্বারা তার ছোট ভাই যৌন হয়রানির শিকার হয়েছেন। নাজমির ছোট ভাইও মডেল এবং একটি ফটোশুটের সময় এই হেনস্থার মুখোমুখি হয়েছেন বলে নাজমি নিজেই ফেসবুক হ্যান্ডেলে জানিয়েছেন। যদিও অভিযুক্ত কোরিওগ্রাফারের নাম প্রকাশ করেননি, নাজমি কিছু ইঙ্গিত দিয়ে এমনভাবে তথ্য দিয়েছেন যে অনেকেই অনুমান করতে পারছেন, অভিযোগের বিষয়টি কে। নাজমি জান্নাত বলেন, “একজন নাম করা কোরিওগ্রাফারের ব্যাপারে আজকে কিছু কথা বলতে চাই। নাম বললেই সবাই চিনবে। নাম, পরিচিতি, ক্ষমতা—সবই আছে।” তিনি আরও জানান, তার ছোট ভাই মাহমুদুল হাসান সম্প্রতি একটি শুটে কাজ করতে গিয়েছিলেন।…
মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে স্টাফদের গণ পিটুনিতে রাজ্জাক মাতুব্বর (৪০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর কেন্দ্রটির মালিক মিজানুর রহমানসহ সেখানে কর্মরত সবাই পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার নওপাড়া গ্রামের আলোর দিশা নামের ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মাতুব্বর ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের মৃত ছামাদ মাতুব্বরের ছেলে। স্থানীয় সূত্র ও স্বজনদের ভাষ্য অনুযায়ী রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের সিদ্ধান্তে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে তাকে ওই নিরাময়…
নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল শেষে দুর্বৃত্তদের গুলিতে আহত হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা আর নেই। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবরে কেরানীগঞ্জজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ, উৎকণ্ঠা ও প্রতিবাদের আবহ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড ঢালিকান্দি বিএনপির কার্যালয়ের সামনে এই নৃশংস গুলিবর্ষণের ঘটনা…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে এক চিহ্নিত সম্রাট শীর্ষ অপরাধীকে আটক করেছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর এস জিসান জাকি রকি। অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মো.…
নওগাঁ সংবাদদাতা, জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৮৬ তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জানা যায়, ২৩ শে জানুয়ারি (শুক্রবার)১ম দিন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে জেলার বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ৮৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আগামী ২৫ শে জানুয়ারি (রোববার) দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১ম পর্বের জন্য উক্ত বিদ্যালয় মাঠকে বেলুন ও ফেস্টুন দ্বারা সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল হাতে মাঠ পদক্ষিণ,স্কাউট দলের মাঠ পদক্ষিণ, ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক টিএম আসাদুজ্জামানের…
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য গড়বার জন্য, নিজের দলকে প্রতিষ্ঠা করবার জন্য নয়— বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এ সময় মামুনুল হক বলেন, আজ ইতিহাসের এক ঐতিহাসিক বাঁক-বদলের মুহূর্তে বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ পুরোনো দুর্বৃত্তপনার রাজনৈতিক বন্দোবস্ত ছুড়ে ফেলে দিয়ে নতুন…
মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার: ফরিদপুরের মধুখালী উপজেলায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী ও পুলিশ। যৌথ অভিযানে একটি পাইপ গান, কার্তুজসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় এক ওয়ার্কশপ মিস্ত্রিকে আটক করা হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে অভিযানটি পরিচালিত হয়। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথভাবে এই অভিযান চালানো হয়। অভিযানে ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে বাদল সরকার (৫২) কে আটক করা হয়। অভিযানকালে আটক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা শীতপ্রবাহে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) টাঙ্গাইল জেলা শাখা। শনিবার সকালে শহরের মানবাধিকার কমিশনের জেলা অফিসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা শীতার্ত মানুষের মাঝে শাল চাদর বিতরণ করেন এবং সমাজের সামর্থ্যবানদের এমন মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট বেড়ে যায়। মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। কর্মসূচিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে যেসব প্রচার হচ্ছে, তা রাজনৈতিক অপকৌশল। এটা জামায়াতের অপপ্রচার। শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভারতের সঙ্গে বিএনপির চুক্তির প্রচারের কোনো বাস্তব ভিত্তি নেই উল্লেখ করে মাহদী আমিন বলেন, বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল। আর যদি ওনাকে ভুল তথ্য দেওয়া হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয় তাহলে সেটা ওনার অজ্ঞতা। আমরা মনে করি, এটা অপকৌশল বা অজ্ঞতা যেটিই হোক ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা…