
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
শীতপ্রবাহে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) টাঙ্গাইল জেলা শাখা।
শনিবার সকালে শহরের মানবাধিকার কমিশনের জেলা অফিসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা শীতার্ত মানুষের মাঝে শাল চাদর বিতরণ করেন এবং সমাজের সামর্থ্যবানদের এমন মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট বেড়ে যায়। মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
কর্মসূচিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।