Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ-এর প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২ লক্ষ ৮৩ হাজার মানুষ হৃদরোগে মৃত্যুবরণ করেছে, যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। টেকসই অর্থায়নের মাধ্যমে সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ ওষুধের নিয়মিত প্রাপ্যতা নিশ্চিত করা গেলে উচ্চ রক্তচাপ ও উচ্চ রক্তচাপ ঘটিত অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। আজ (২১ জানুয়ারি ২০২৬) রাজধানীর বিএমএ ভবনে “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধ :ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সচেতনতামূলক ফুট পেট্রোলিং পরিচালনা করা হয়েছে। ফুট পেট্রোলিং চলাকালে নৌবাহিনীর সদস্যরা জনগণকে অবহিত করেন যে, অবৈধ অস্ত্র বহন, মজুত ও ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে মাদক কারবার, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়। সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ফুটপাত দখল না করা, বাজার ও সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ সৃষ্টি করে…

Read More

পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার্থী উপস্থিতির বেহাল দশা! লিমন হায়দারঃ দিনাজপুরের পার্বতীপুরের উচ্চ মাধ্যমিকে মেয়েদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পার্বতীপুর মহিলা ডিগ্রী কলেজ।কলেজটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৯০ সালে। প্রতিষ্ঠার ৫-৭ বছর শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতি সন্তোষজনক থাকলেও বর্তমানে সেই চিত্র হতাশা জনক।গত ১৮ই জানুয়ারী রোববার ওই কলেজে গিয়ে ৪১ জন শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া গেছে।অথচ এই কলেজে শিক্ষকের সংখ্যা ৩০ জন। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাবার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ দিপেশ চন্দ্র রায় জানালেন, এখানকার বেশিরভাগ শিক্ষার্থী গ্রামীণ জনপদের।গ্রামীণ জনপদের অভিভাবকরা তাদের মেয়েদের দ্রুতই বিয়ে দেয়াও একটা অন্যতম কারণ।বিশেষ করে এখনকার অভিভাবকরা তাদের মেয়েদেরকে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে অনাগ্রহী। এছাড়াও শিক্ষার্থীর উপস্থিতি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন এমন একটি নির্বাচন হয়, যা ভবিষ্যতে নির্বাচনের ক্ষেত্রে আদর্শ তৈরি করবে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসলে নির্বাচন কমিশনকে সাহায্য করব, এটাই আমাদের কাজ। জাতির জন্য এটা বড় এক চ্যালেঞ্জ, যা আমাদের নিতে হবে এবং এই বিশাল কাজটি শেষ করে তাকে ঐতিহাসিক অর্জন হিসেবে দাঁড় করাতে হবে। তিনি বলেন, নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়,…

Read More

স্পোর্টস ডেস্ক আইসিসির বোর্ড সভায় আজ বাংলাদেশ ইস্যুর সমাধানে হয়েছে ভোটাভুটির মাধ্যমে। সেই ভোটে বাংলাদেশ পেয়েছে মোটে ২টি ভোট। হেরেছে ১২-২ ব্যবধানে। বাংলাদেশ পেয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট। এর ফলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কি না সে ব্যাপারে বাংলাদেশের হাতে সময় আছে মাত্র ২৪ ঘণ্টা। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার দুবাই সময় বিকেল ৫টার মধ্যেই বিসিবিকে জানিয়ে দিতে হবে তারা ভারতে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে কি না। এই ইস্যুতে শুরু থেকেই সরকারের নির্দেশনা মেনে এগিয়েছে বিসিবি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ রাতেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বসার কথা বিসিবির নীতি-নির্ধারকদের। সেই সভায় সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই তারা…

Read More

স্পোর্টস ডেস্ক পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক মঙ্গলবার (২০ জানুয়ারি) পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি বলেছেন, অবসর নিলেও ক্রিকেটের প্রতি তার ‘উৎসাহ ও প্রেরণা’ সবসময়ই থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমি প্রতিটি মুহূর্ত এবং মাঠের ভেতর-বাইরে যেসব বন্ধু পেয়েছি, তাদের আমি গভীরভাবে মূল্যায়ন করি। কিন্তু এখন সময় এসেছে বিদায় জানানোর।’ পিএসএলের ১০ বছরের ক্যারিয়ারে শোয়েব করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ৯৩টি ম্যাচে তার রান ২,৩৫০। তার গড় রান ৩৩.০৯ এবং স্ট্রাইক রেট ১২৭.৭৮। পাশাপাশি ১৫টি হাফ-সেঞ্চুরিও তার নামের…

Read More

ছবি সংগ্রহীত অনলাইন ডেক্স  নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই। ভারতের প্রধান দূতাবাস বা হাইকমিশন ঢাকায়। এছাড়া সহকারী হাইকমিশনগুলো রয়েছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে। সবগুলো মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে দেশটির হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত থাকবে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আমলে নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে কর্মরত সব ভারতীয়…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ (এবি) পার্টি, জেলা জামায়াতে ইসলামি ও জেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, এবি পার্টির মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী শেখ জামাল হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত…

Read More

টেকনাফ প্রতিনিধি   টেকনাফ মডেল থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে মোঃ রফিক প্রঃ বার্মাইয়া রফিক (৪৫)। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশে…

Read More

মো নুর আল জান্নাত বকশিগঞ্জ, জামালপুর প্রতিনিধি। জামালপুর পৌরসভার দায়িত্ব পালনকালে গেইটপাড় এলাকায় হামলার শিকার হয়েছেন জামালপুর পৌরসভার কর্মচারী ও স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের একজন সক্রিয় ভলেন্টিয়ার এস বি বিদ্যুৎ (SB Biddut)। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এস বি বিদ্যুৎ নিয়মিতভাবে জামালপুর পৌরসভার আওতাধীন বিভিন্ন অপরিষ্কার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করেন। কাজ শেষে তিনি সংশ্লিষ্ট স্থানের ছবি তুলে পৌরসভার সিনিয়র কর্মকর্তাদের কাছে জমা দিয়ে থাকেন। ঘটনার দিনও তিনি তার দায়িত্ব শেষ করে জামালপুর গেইটপাড় ওভারব্রিজের ওপর কিছু ছবি তুলছিলেন। এ সময় ওই এলাকায় অবস্থানরত কিছু বখাটে যুবক ও যুবতীরা ভুলবশত ধারণা করে যে, তাদের…

Read More