- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
Author: admin
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক গরমকালে অতিরিক্ত তাপমাত্রায় অনেক সময় খাবারে অরুচি তৈরি হয়। অতিরিক্ত ভাজাপোড়া-মসলাদার খাবারে অ্যাসিড রিফ্লাক্স, হজমের সমস্যা ও হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এমন খাবার শরীরকে গরম করে তোলার সঙ্গে অতিরিক্ত ঘামে অস্বস্তির শুরু হয়। তবে শীতকাল ঠিক যেন তার উলটো। হরেক পদের শাকসবজি, নতুন ধানের ঘ্রাণে-স্বাদের ভাপা, পুলি, নকশী পিঠার দশ পদ, শীতের ঘোরাঘুরিতে তেলে ভাজা আলুর চপ-বেগুনির খাবারে সন্ধ্যার রাস্তার পাশে উপচেপড়া ভিড় জমে। শীতে এত খাবারের ভিড়ে শরীরের ওজন ঠিক রাখাটাই দায়। মেদ চর্বি আর শরীরের ওজন ঠিক রাখতে শীতকালে খাবারের মাত্রায় নিয়ন্ত্রণ করতে পারেন যেভাবে- খাবারে প্রোটিনের মাত্রা বাড়ান। ডিম, মুরগির মাংস, মাছ, ডাল,…
খুবি প্রতিনিধি দক্ষিণবঙ্গে গোলপাতা নির্মিত নান্দনিক ডিজাইনের সর্ববৃহৎ ক্যাফেটেরিয়া তৈরি করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ১০৬ একরের মধ্যে মাথা উঁচু করে দাড়িয়ে আছে গোলপাতার তৈরি এই ক্যাফেটেরিয়া। একসময় বৃহত্তর খুলনার উপকূলীয় অঞ্চলের মানুষের আর্থিক সংকটের কারণে ঘর তৈরিতে গোলাপাতা ব্যবহার হতো । তবে এখন সেই সংকট পরিনত হয়েছে শখে। গোলপাতা জায়গা করে নিয়েছে নামীদামি কফিশপে কিংবা নয়নাভিরাম রিসোর্ট তৈরিতে। এবার সেই গোলপাতা দিয়ে তৈরি হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। বলা হচ্ছে ইট পাথরের শহরে গোলপাতার ছাউনিতে গ্রাম বাংলার ছোঁয়া পেয়েছে এই ক্যাফেটেরিয়া। ভিন্নধর্মী এই ক্যাফেটেরিয়া সবুজে ঘেরা চারপাশ তার ভেতরে মাথা উঁচু করে দাড়িয়ে আছে গোলপাতার ছাউনি, সামনে ও পিছনের…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের স্ত্রীর হাতে মৃত্যু দাবির পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের টাঙ্গাইলের কাশফুল প্রজেক্টের আকুর টাকুর পাড়া কার্যালয়ে গ্রাহক মরহুম শাহারুল ইসলাম মিলনের স্ত্রী রুমা আক্তারের হাতে মৃত্যু দাবির ওই পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আইপিএল কাশফুল এর প্রকল্প পরিচালিক মো. নাসির উদ্দিন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএল কাশফুল টাঙ্গাইল অফিসের জেনারেল ম্যানেজার নির্জনা খানম সীমা, পাথরাইল অফিসের জেনারেল ম্যানেজার মহানন্দ রাজবংশী, টাঙ্গাইল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুর রহমান, সহকারী জেনারেল ম্যানেজার আরিফ উর রহমান টগর, ব্রাঞ্চ ম্যানেজার আতোয়ার রহমান, ইউনিট ম্যানেজার মো. আলমগীর হোসেন প্রমুখ। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আইপিএল কাশফুল এর প্রকল্প পরিচালিক মো. নাসির উদ্দিন বলেন, মরহুম শাহারুল ইসলাম মিলন ছিলেন একজন গ্রাহক ও প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম)। বীমা গ্রাহক হওয়ার পর মাত্র ১৫টি কিস্তি জমা দিয়েছিলেন তিনি। আকস্মিক ঘাতকব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এমন তথ্য দেন মিলন। চিকিৎসাধীন অবস্থায় আকস্মিক মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যু পরবর্তী প্রক্রিয়া শেষে গত ১৬ ডিসেম্বর গ্রাহক ও প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) মরহুম শাহারুল ইসলাম মিলনের মৃত্যু দাবির পাঁচ লাখ টাকার চেকটি পাশ করেন কর্তৃপক্ষ। আজ আনুষ্ঠানিকতার মাধ্যমে মরহুম মিলনের মৃত্যু দাবির পাঁচ লাখ টাকার চেকটি স্ত্রী রুমা আক্তারের হাতে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ আগস্ট ভোর ৬টার দিকে শহরের পাড়দিঘুলিয়ার নিজ বাসভবনে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শাহারুল ইসলাম মিলন (৪৮) মৃত্যুবরণ করেন। তিনি জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) টাঙ্গাইল জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রগতি লাইফ ইন্সুরেন্সের কাশফুল প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) ছিলেন। এছাড়াও মরহুম মিলন ছিলেন এক ছেলে সন্তানের বাবা।
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভাগীয় শহরকেন্দ্রিক ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে দেখা গেছে এক ব্যতিক্রমী দৃশ্য। পরীক্ষার্থী ও অভিভাবকদের ক্লান্তি দূর করতে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বুথ স্থাপন করে বাতাসা ও মুড়ি বিতরণের আয়োজন করেছে আয়োজক কর্তৃপক্ষ।শহীদ ওসমান হাদিকে স্মরণ করে এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থাপিত এই বুথটি সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর ছিল।সরেজমিনে দেখা যায়, হেল্প ডেস্কে পরীক্ষার্থীদের সাথে আনা ফোন, মানিব্যাগ, ঘড়ি অতিরিক্ত জিনিসপত্র জমা রাখার পাশাপাশি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বেতকার ঢাকা রোডে জেলা যুবদলের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) জাহিদ হাসান মালার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী শফিকুর রহমান লিটন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান শফিকুল ইসলাম,যুবদলের সাবেক…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক মতবিনিময় সভায় বলেছেন, ‘এখন দল থেকে সকাল-বিকেল টেলিফোন করে। বলে আসুন মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন।’ তিনি আরও বলেন, ‘আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরও কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না।’ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না।’ ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘খালেদা জিয়া আমাকে রাজনীতিতে…
বিনোদন ডেস্ক হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি জানিয়েছেন, নিজের চেহারা নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার কারণেই কুয়েন্টিন ট্যারান্টিনো পরিচালিত আলোচিত ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ তিনি সুযোগ পাননি। ৩৫ বছর বয়সী ‘ডাই মাই লাভ’খ্যাত এ অভিনেত্রী ‘হ্যাপি স্যাড কনফিউজড উইথ জোশ হোরোভিটজ’ পডকাস্টে অংশ নিয়ে এ কথা বলেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া ছবিটিতে ব্র্যাড পিট, লিওনার্দো ডিক্যাপ্রিও ও মার্গট রবির মতো তারকারা অভিনয় করেন। পডকাস্টে হোরোভিটজ লরেন্সের উদ্দেশ্যে বলেন, ট্যারান্টিনো একাধিকবার তোমাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন। ‘দ্য হেটফুল এইট’ ছবির জেনিফার জেসন লেই অভিনীত চরিত্রটি মূলত তোমাকে মাথায় রেখেই লেখা হয়েছিল। এ প্রসঙ্গে লরেন্স স্বীকার করেন যে, ছবিটির প্রস্তাব তিনি নিজেই…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বাগ্বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘আমি শেষ বারের মতো আপনাকে সর্তক করে দিচ্ছি আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা…
স্পোর্টস ডেস্ক আরও একবার প্রতিপক্ষ ভারত, আরও একবার তীরে এসে তরি ডুবি। এবার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। যার ফলে বৃথা গেল আল ফাহাদের ফাইফার আর আজিজুল হাকিম তামিমের অর্ধশতক। দুর্দান্ত শুরুর পরও নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হেরে গেছে টাইগার যুবারা। জিম্বাবুয়ের বুলাওয়েতে প্রথমে ব্যাট করে বেধে দেওয়া ৪৯ ওভারে ২৩৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টাইগারদের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। কিন্তু প্রতিপক্ষের বোলিং তোপে ২৮.৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ১৮ রানে জিতে বিশ্বকাপের মিশন শুরু করল ভারতের যুবারা। অথচ, বল হাতে দারুণ নৈপুণ্য…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাতের তথ্য ফাঁস হয়েছে। এতে দাবি করা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্র অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। অভিযানের পরও সেই যোগাযোগ বজায় রয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কাবেলোর সঙ্গে সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করেন। ওই সময় কাবেলোর নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো যেন বিরোধীদের লক্ষ্য করে সহিংসতায় না নামে তা নিয়ে তাকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। রয়টার্সের জানিয়েছে, ৩ জানুয়ারির…