- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী মায়া-মনি কালী ও দূর্গা মন্দিরে উন্নয়নমূলক বিভিন্ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু তরনীদাস। মন্দির কমিটির সভাপতি ধনেশ্বর চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবু নিকুঞ্জ বিহারী সরকার, সুরেন্দ্র নাথ সরকার, চিত্তরঞ্জন সরকার, নিখিল চন্দ্র সরকার, রঞ্জন কুমার সরকার ও সুকমল চন্দ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক…
জাবি প্রতিনিধি জাতি গঠনে শিক্ষা নীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জাতি গঠনে বিএনপির শিক্ষা: নাউ অর নেভার শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) বিকেল ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এই আলোচনা সভা শুরু হয়। সেমিনারে বক্তারা বিএনপির প্রস্তাবিত শিক্ষা নীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও স্বনির্ভর জাতি গঠনের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নীতির কোনো বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং জাতীয় উন্নয়নে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই এই পলিসির মূল লক্ষ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির শিক্ষানীতি বিষয় রিসার্চ কমিটির সদস্য রেদোয়ান আহমদে …
বিনোদন ডেস্ক অনেকদিন ধরেই গুঞ্জন ছিল কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব প্রেম করছেন। যদিও কখনোই জনসমক্ষে বিষয়টি নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। এবার জানা গেলে, অবশেষে বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শোবিজের চর্চিত এই জুটি। এ সম্পর্কে দুজনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিয়ের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। এদিন দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গণের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি জেফার। জেফার-রাফসানের বন্ধুত্বের সম্পর্ক অনেকদিনের। তবে বছরখানেক আগে এই উপস্থাপকের বিবাহবিচ্ছেদ হওয়ার পরই জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ব্যাপক আলোচনায় আসে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যেকোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি এড়াতে’ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য ‘হুমকি’ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কীভাবে দেখছে? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘প্রথমত, বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে, তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে— তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো আগামী চার থেকে পাঁচ বছরের…
চিরিরবন্দর প্রতিনিধি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদ থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদের লক্ষ্মীতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। চিরিরবন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসান হাবিব আজকের পত্রিকাকে জানান, আত্রাই নদের লক্ষ্মীতলা ব্রিজের পাশে দুটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানায়। পরে পুলিশ গিয়ে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে। দুই যুবকের নাম-পরিচয় এখনো মেলেনি। তাঁদের আনুমানিক বয়স একজনের ২৪ ও আরেক জনের বয়স ২৮ হবে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।
মো নাজিউল্লাহ ভূইয়া ঢাকা-২ সংসদীয় আসনের নির্বাচনী মাঠে হঠাৎ করেই বদলে গেছে হিসাব–নিকাশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার বাতিলের আদেশ খারিজ করে জামায়াত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হলো। জামায়াত প্রার্থী কর্নেল হকের পাশাপাশি বিএনপির সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলনের প্রার্থী জহিরুল ইসলামও নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী পুনর্বহাল ভোটের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে এবং প্রতিটি ভোটার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নয়াবাজার এলাকার ভোটার আবদুস সালাম বলেন:”মনোনয়ন বাতিল হওয়ার খবর শুনে হতাশ হয়েছিলাম। এখন কর্নেল হক সাহেব ফিরে আসায় প্রতিদ্বন্দ্বিতা জোরালো হয়েছে। ভোটারদের সিদ্ধান্ত…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের মোহাম্মদ ফয়সাল। মঙ্গলবার (১৩ জানুয়ারি ) কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত সাধারণ সভায় এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরও সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ জুনাইদ, বোরহান উদ্দিন সৌরভ (কাব্য) এবং মোঃ ইমরান হোসেন।সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ করিম উদ্দিন, মেহরাজ আলভি ও মিরাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আনাস আজিম, আমজাদ হোসাইন এবং রফিকুল ইসলাম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন অনিত…
কয়রা (খুলনা): ফরহাদ হোসাইন সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় হরিণ শিকার ও বন্যপ্রাণী পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস ও শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকির একটি দল খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে প্রায় ১০০ কেজি হরিণের মাংস এবং প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।…
নওগাঁ প্রতিনিধি পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তি মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে নওগাঁ জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টা ব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনূস আলী সভাপতিত্ব বক্তব্য রাখেন মামুনুর রশীদ, আতিকুর রহমান সুমন, আবু সোহাইব প্রমূখ। সমাবেশ বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯৮% জনগণ হচ্ছেন মুসলমান। পবিত্র রমজান মাসে ছুটি পাওয়া মুসলিম শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। রাষ্ট্র অবশ্যই জনগণের অধিকার পূরণ করতে বাধ্য। তাই পবিত্র রমজান মাসে দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ রাখাতে হবে এবং শিক্ষার্থীদের রোজা রাখার সুযোগ দিতে হবে। বক্তারা আরো বলেন, রমজান মাসে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। টলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে…