- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন, তাদের সরকার নজরদারিতে রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা দেখছি তো তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার। আগে তাদের রোল কী ছিল, তারা কেন ছড়াচ্ছেন।’ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের ৩৭ দিন বাকি আছে। আমরা মনে করি, আমরা খুবই ভালোভাবে প্রস্তুত আছি। এরই মধ্যে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কনফিডেন্স লেভেল আরো একটু ভালো অবস্থায় আছে। কারণ তারা পরপর তিন-তিনটা বড় ইভেন্ট খুব সুচারুভাবে অর্গানাইজ করেছে।বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর শহর এলাকায় অবস্থিত অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান অ্যাম্বিশন মডেল স্কুলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের বিদ্যালয় জীবনে স্বাগত জানানো, তাদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করাই ছিল এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সোমবার (৫ জানুয়ারী( সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় ব্যানার, ফেস্টুন ও রঙিন বেলুনে, যা পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও আকর্ষণীয়। নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে আনন্দ আর উচ্ছ্বাসে। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা নির্ধারিত আসন গ্রহণ করেন এবং পরিচয় পর্বের মাধ্যমে…
কুড়িগ্রাম প্রতিনিধি শীতের আগমনে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দিগন্তজোড়া মাঠ এখন সরিষা ফুলের হলুদে ছেয়ে গেছে। আর এই সরিষা ক্ষেতগুলোকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। আধুনিক পদ্ধতিতে বক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে শতভাগ খাঁটি ও প্রাকৃতিক মধু। এই উদ্যোগে একদিকে যেমন কৃষক লাভবান হচ্ছেন, অন্যদিকে বাড়ছে সরিষার ফলনও। সরেজমিন দেখা গেছে, রৌমারী উপজেলার সদর ইউনিয়নের তুরা রোড, ফুলবাড়ী, বড়াইবাড়ী, বন্দবেড় ইউনিয়নের মদা ব্যাপারীর ঘাটসহ বিভিন্ন এলাকায় সারিবদ্ধভাবে মৌমাছির বক্স বসানো হয়েছে। মাঠজুড়ে মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত। চাষিরা ব্যস্ত বক্স থেকে মধু সংগ্রহে। চাষিরা জানান, এই মধু স্বাদ ও পুষ্টিগুণে বাজারের সাধারণ মধুর চেয়ে অনেক উন্নত। খরচ…
তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মি আহত হয়। আহতদের ৪জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তবে উভয় গ্রুপ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন। আহত ও হাসপাতাল সুত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটন ও যুবদলনেতা গিয়াসউদ্দিন হাওলাদার, মিজান গ্রুপের মধ্যে শশীগঞ্জ দক্ষিণ বাজার হাসপাতালের সামনে সংঘর্ষ শুরু হয়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মি আহত হয়েছে। আহতদের ৪জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশংকজনক হওয়ায় ভোলা সদর হাসপাতালে রেফার…
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে নিষিদ্ধ ঘোষিত সকল প্রকার অবৈধ জাল উদ্ধারে বিশেষ কম্বিং অভিযান শুরু হয়েছে। ০১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ০৭ জানুয়ারি বুধবার পর্যন্ত প্রথম ধাপের এ অভিযান চলবে বলে জানা যয়। চারদিকে নদী বেষ্টিত বানারীপাড়া ৫ টি ইউনিয়ন, রয়েছে প্রচুর খাল, বিল, জলাশয়। এ সব জলাশয়ে বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। এতে প্রজনন করছে প্রচুর দেশীয় মাছ। যেমন শিং, কই, শোল, টাকি, গজার, টেংড়া, বেলে মাছ সহ নানান প্রকারের মাছ। এক সময় এসব মাছে ভরপুর থাকলেও দিন দিন হারিয়ে যাচ্ছে এ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে টাঙ্গাইল জেলায় অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি ) পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর যৌথ উদ্যোগে মির্জাপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন ০২ (দুই)টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। মোবাইল কোর্ট চলাকালে সংশ্লিষ্ট ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। পাশাপাশি ইটভাটার সকল…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের তেতুলিয়া প্রচণ্ড শীতে দেখা নেই সূর্যের, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছেনা। শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় তেতুলিয়া উপজেলায় বেলা বাড়লেও ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ পরিবেশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড় জেলার তেতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার। এ বিষয়ে মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সরেজমিনে দেখা গেছে, তেতুলিয়া …
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপনারা দেখেছেন, শক্তিশালী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিভাবে কথা বলেছি। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই আমি বলে যাব। আমি শেখ হাসিনাকে চোখ রাঙায়ে চলে আসছি। আর কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার ভরসা আল্লাহ তায়ালা। আমার ভয় আল্লাহকে। জমিনে ফয়সালা হয়— এটা আমি বিশ্বাস করি না। তাই জমিনের কাউকে আমি ভয় করি না। রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নেতাকর্মীদের একটাই দাবি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এ তথ্য জানান। দুজারিক বলেন, ‘জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়।’ তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন-সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। দুজারিক জানান, নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের কারিগরি সহায়তা জাতিসংঘ প্রায়ই দিয়ে থাকে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এর জন্য যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করেছে। বিএনপি আশা করছে, জনগণ তাদের দীর্ঘদিনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা…