Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বাদ এশা যুব ঐক্য ফাউন্ডেশনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলিল লেখক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস এস.এম. সাইফুল ইসলাম লাল,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান সোয়েব,বিশিষ্ট ব্যবসায়ী বায়েজিদ খানসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রী। আপসহীন নেতৃত্ব ও ত্যাগের রাজনীতির মাধ্যমে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনি। ​গাইবান্ধায় জেঁকে বসেছে তীব্র কনকনে শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন যখন বিপর্যস্ত, তখন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষ। বিশেষ করে শিশু ও নারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উষ্ণতার পরশ নিয়ে পাশে দাঁড়িয়েছে যুব নারী ঐক্য পরিষদ, গাইবান্ধা। ​সোমবার (৫ জানুয়ারি) সকালে গাইবান্ধা শহরের ফকিরপাড়া এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১০০ জন অসহায় নারী, শিশু ও প্রতিবন্ধীর হাতে বিভিন্ন শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ​শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব নারী ঐক্য পরিষদ…

Read More

মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ, ঢাকা ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (আজ) দুপুর আনুমানিক ২টার দিকে কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির শেষ প্রান্তে অবস্থিত ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কারখানাটিতে নিয়মিত উৎপাদন কার্যক্রম চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং কারখানার ভেতর ও আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা নানা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হারুণ অর রশীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। সম্প্রতি তারা টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগটি বর্তমানে টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে তদন্তাধীন রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ইউপি সদস্য মো. হারুণ অর রশীদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি বেপরোয়া আচরণ শুরু করেন বলে অভিযোগ ওঠে। ইউপি সদস্যদের অভিযোগ, উন্নয়ন প্রকল্পে সুষম বণ্টন না করে নিজের ইচ্ছামতো প্রকল্প বাস্তবায়ন,…

Read More

‎ কুবি প্রতিনিধি : ‎ ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবার সাবেক প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনকারী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎ ‎সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল হাকিমের সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার মোশাররফ হোসেনের সঞ্চালনায় এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানটিটি শুরু হয়। ‎ ‎উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, ইংরেজি…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টায় লোহাগড়া উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদলের আয়োজনে উপজেলা পরিষদের গেটের উত্তর পাশে সংগঠনের সদস্য সচিব পারভেজ মোল্যার সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও নলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক এনামুল কবীর চন্দন, লোহাগড়া পৌর বিএনপির সহ সভাপতি…

Read More

চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার বিরুদ্ধে মনোনয়ন হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, সরকারি গ্যাস চুরি এবং একাধিক চলমান মামলা থাকা সত্ত্বেও এসব তথ্য তিনি দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেননি। তার যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স মিয়া বাজার সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড-এর বিরুদ্ধে চার দফায় গ্যাস মিটার টেম্পারিংয়ের মাধ্যমে প্রায় ১১ কোটি ৮৩ লাখ টাকার সরকারি গ্যাস আত্মসাতের অভিযোগ রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মনির হোসেন এ অভিযোগ করেন। তিনি জানান, কামরুল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনি আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  শৈত্যপ্রবাহের কারণে সোমবার (৫ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। রোববার (৪ জুানয়ারি) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি লিখেছেন, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে আবারও উত্তর-পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে প্রবেশ করে। ফলে রোববার সন্ধ্যার পর থেকে আবারও দেশব্যাপী কুয়াশার পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তবে সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহ তাপমাত্রা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। যাচাই-বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারাদেশে ৭শ’ ২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই। বাছাইয়ের ফলাফলে মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে।   আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। উল্লেখ্য যে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে…

Read More