Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক সেবা তৃণমূল পর্যায়ের অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দরজায় পৌঁছে দিতে হবে। তাহলেই মন্ত্রণালয়ের সুনাম ছড়িয়ে পড়বে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সুশাসনই আমাদের লক্ষ্য; এ লক্ষ্যে গত দেড় বছরে মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তন করে সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম। দায়িত্ব পাওয়ার পর প্রকৃত ভাতা ভোগীদের ডাটাবেজ তৈরি…

Read More

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ‎দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের পাশে বেড়াখাইল মৌজায় জমি নিয়ে বিরোধের জেরে ৪ একর জমিতে রোপিত সরিষা ক্ষেত পাওয়ার ট্রিলার দিয়ে মাড়িয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। ‎থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জোতবানী ইউনিয়নের জোতমাধব গ্রামের রহমত আলী জাকির ও হাবিবুর রহমান পার্শ্ববর্তী মুকুন্দপুর ইউনিয়নের বেড়াখাইল মৌজায় তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৫.১২ একর জমি পারিবারিকভাবে দীর্ঘদিন থেকে ভোগদখল করে ফসল চাষাবাদ করে আসছে। এরমধ্যে চলতি রবিশস‍্য মৌসুমে ৪ একর জমিতে সরিষা রোপন করে যা সবেমাত্র সরিষা বীজ থেকে চারা ফুটে বড় হতে শুরু করেছে। গত শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় মুকুন্দপুর ইউনিয়নের দক্ষিণ…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে ২৯ প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে যাচাই- বাছাই শেষে ১৯ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সকল প্রার্থীর সামনে যাচাই- বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর আগে ২৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারদের কাছে ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান মনোনয়ন পত্রের সাথে ১% ভোটারের স্বাক্ষর দাখিল না করায় তা বাতিল করা হয়েছে। বৈধ হিসেবে…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল ১/২/৩ আসনের মনোনয়ন প্রার্থীদের প্রার্থিতার বৈধ ও অবৈধ ও স্থগিত প্রার্থীদের ঘোষণা হয়েছে। ০৩ জানুয়ারি ২০২৬ সকাল ১০.৩০ সময় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে বরিশাল সংসদীয় আসনর বরিশাল- ১ গৌরনদী আগৈলঝাড়ায় আব্দুস সোবাহান স্বতন্ত্র প্রার্থী(বিএনপি বিদ্রোহ) বৈধ ঘোষণা করা হয়েছে। মোঃ জহির উদ্দিন স্বপন বিএনপির প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে, মোঃ কামরুল ইসলাম খান জামায়াত ইসলামের প্রার্থী আয়কর বিষয় সমস্যা থাকায় স্থগিত রাখা হয়েছে, সেরনিয়াবাত সেকেন্দার আলী জাতীয় পার্টি প্রার্থী,বৈধ ঘোষণা করা হয়েছে, মোঃ রাসেল সরদার মেহেদী ইসলামী আন্দোলন বৈধ ঘোষণা করা হয়েছে। সংসদীয় বরিশাল -২ বানারীপাড়া- উজিরপুর আসলে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি ) আসনের ৯জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬জনের বৈধ ঘোষনা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬জনের বৈধ ঘোষণা করেন। এতে ঝালকাঠি-১ আসনের লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়), স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকত (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) , স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। শীতকালীন শাক-সবজিতে ভরপুর হয়ে গেছে গাইবান্ধার হাট বাজারগুলি। প্রচুর পরিমাণে শাকসব্জীর আমদানির ফলে দাম নেমে গেলেও গত এক সপ্তাহের ব্যবধানে শীতের ঘন কুয়াশা পাতের কারনে শাকসব্জীর দাম আবারো উর্ধগামী হচ্ছে ।গাইবান্ধার পাইকারী পুরাতন বাজারসহ জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে জানা যায় । এখন প্রতি কেজি ফুলকপি ১০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, ও কাঁচা মরিচ ৪০ টাকা, কাঁচা পেঁয়াজ ৫০, শুকনো পেঁয়াজ ৮০ টাকা মূলা ২০ টাকা, শিম ১৫-২৫ টাকা গাজর ৪০ টাকা, টমেটো ৫০ টাকা, , বেগুন ১৫-২৫ টাকা, করলা ৩০ টাকা পালং শাক ৩০ টাকা, লাল শাক ২৫ টাকা, লাউ…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স  সামনে যা পেলাম তাই পেটে চালান করে দিলাম, এমন মনোভাব থেকে বের হয়ে এসেছে বেশিরভাগ নারী। এখন তারা নিজের শরীর সম্পর্কে অনেক বেশি সচেতন। খাওয়াদাওয়া থেকে শরীরচর্চা সবটাই করেন মেপে। কোন খাবারটি কীভাবে ও কতটুকু খেলে শরীর ঠিক থাকবে, সেদিকে থাকে তীক্ষ্ণ নজর। নিজেরা তো বটেই, তারা চান তাদের প্রেমিক বা স্বামীও যেন খাবার এবং নিজের শরীর নিয়ে একটু সচেতন হয়। সবাই এখন বাহ্যিক আকর্ষণে বিশ্বাসী। নিজেকে সুন্দরী প্রমাণের জন্য কত রকম প্রচেষ্টা করে নিজেকে ঝরঝরে রাখে। কারণ সুন্দর ছিপছিপে ফিগার, লম্বা এবং ফর্সা ছাড়া তাকে যেন ঠিক সুন্দরী বলা যায় না- এমনই মনোভাব তৈরি করেছে…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি ১৬টি নদ-নদীবেষ্টিত ও হিমালয়ের পাদদেশে অবস্থিত সীমান্তঘেঁষা উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। বিশেষ করে সকাল ও রাতের দিকে শীতের তীব্রতায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এবারের শীত মৌসুমের শুরু থেকেই কুড়িগ্রামে ভিন্নমাত্রার শীত অনুভূত হচ্ছে। রাতভর বৃষ্টির মতো ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে ঘন কুয়াশা। বিকেল গড়াতেই কুয়াশার দাপট শুরু হয়, যা অনেক ক্ষেত্রে পরদিন সকাল ১০টা পর্যন্ত স্থায়ী থাকছে। কয়েক দিন ধরে সূর্যের দেখা দেরিতে মিলছে, ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। শনিবার (০৩ জানুয়ারি) কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিয়ের তিনমাস পেরুতেই আদরী খাতুন (১৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ৩১ ডিসেম্বর দুপুরে উপজেলার কুজাইল গ্রামের নিজ শশুর বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আদরী ওই এলাকার লোকমানের ছেলে মো. মাহিমের স্ত্রী এবং একই উপজেলার তালশো মাঝপাড়া গ্রামের দিনমজুর ছুমির উদ্দিনের মেয়ে । আদরীর মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চার বোনের মধ্যে আদরী ছিল তৃতীয়। আর্থিক সংকটের মধ্যেও দিনমজুর বাবা পারিবারিক ভাবে আদরীর বিয়ে দেন। পরিবারের অভিযোগ, বিয়ের সময় যৌতুকের দাবি না থাকলেও বিয়ের পর স্বর্ণালঙ্কারের দাবিতে আদরীর ওপর চাপ সৃষ্টি করা হতো। দাবি পুরনের জন্য ছয় মাস সময় নেয় পরিবার…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই আন্দোলনের ১৭ মাস পর টাঙ্গাইলে দ্রুত বিচার আইনে ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।গত ৩০ ডিসেম্বর মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ উত্তরপাড়া গ্রামের মো.সুজন মিয়া(৩২)বাদী হয়ে টাঙ্গাইল দ্রুত বিচার আদালতে এই মামলাটি করেন।সুজন গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. গোলাম মাহবুব খাঁন অভিযোগটি আমলে নিয়ে ১লা জানুয়ারি মির্জাপুর থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি এফআইআর হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। আসামিরা হলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‎টাঙ্গাইল-৮ বাসাইল-সখিপুর আসনের স্বতন্ত্র প্রার্থী…

Read More