Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশার লাইন মাস্টার ও পরিবহন নেতাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বধুবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। সভায় মধুপুর বাসস্ট্যান্ডের ওপর দিয়ে প্রবাহিত বিভিন্ন রোডের যানবাহনের বিশৃঙ্খল চলাচল এবং যত্রতত্র পার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন ও স্থানীয় নাগরিক প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, স্ট্যান্ডের মোড়ে বাস ও সিএনজি থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর-২ আসনের জামায়েতের মনোনীত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আব্দুল করিম সরকারের সাথে ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সদর জামায়াতের আয়োজনে শহরের ডেভিড কোম্পানি পাড়ায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে ২ ঘন্টা ব্যাপী এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের জেলা সভাপতি আব্দুল হামিদ, জেলা বি.ডি.পি পার্টির সভাপতি, সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি ইউসুফ কাশেমী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা ছাত্র শিবিরের সভাপতি উম্মে রুম্মাত, সদর এবি পার্টির…

Read More

তজিবুর রহমান বেরোবি প্রতিনিধি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শোক বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। তাঁর সাহস, ত্যাগ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না। সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে তাকে জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়। এর আগে বিকেল ৩টার পর পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক তার জানাজা নামাজ পড়ান। বেগম জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) ‘ইংরেজি নববর্ষ’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছা জানান। মুহাম্মদ ইউনূস বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ। তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনি বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য জোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা। একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। এখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসছেন। খালেদা জিয়ার কফিনের পাশে বসে কুরআন তিলাওয়াত করছেন ছেলে তারেক রহমান। বুধবার সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের করা হয় তার মরদেহ। এরপর নেওয়া হয় গুলশানের তারেক রহমানের বাসায়। সেখানে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বাসভবনটির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুরো এলাকায় পুলিশ, বর্ডার…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্থিশুন্ড গ্রামে কম্পিউটার ল্যাব স্থাপন করলেন আব্দুল আজিজ ফাউন্ডেশন। ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটায় এইচ এম ইনস্টিটিউশনে  কম্পিউটার ল্যাব  উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজসেবা উপ-পরিচাল এ কে এম আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক মোঃ জাবির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার ও বামরাইল ইউনিয়ন প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ, আব্দুল আজিজ ফাউন্ডেশনের সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা বেগম নীলিমা, প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোঃ এমদাদ হোসেন এ সময়  উপস্থিত ছিলেন মোঃ সাইফুল হুদা ফিরোজ,বামরাইল  ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন…

Read More

নওগাঁ সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ছয়জন নেতা। কোনো কোনো আসনে দলীয় প্রার্থীর বাইরে একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। শেষ পর্যন্ত তাঁরা নির্বাচনে থাকলে ভোটে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন নেতা-কর্মীরা। তবে একাংশের দাবি, মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত অনেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। নওগাঁয় ১১টি উপজেলা নিয়ে মোট ছয়টি সংসদীয় আসন আছে। এর মধ্যে নওগাঁ-২ ও নওগাঁ-৪ আসন ছাড়া বাকি চারটিতেই দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন নেতা। প্রার্থী হওয়া ছয় নেতার দাবি, কর্মী-সমর্থকদের চাপে তাঁরা প্রার্থী হয়েছেন। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর রিটার্নিং…

Read More

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁয় ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন । সকালে শীতের দাপট বেশি থাকায় কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষেরা । বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা না মেলায় শীতের দাপট দীর্ঘস্থায়ী হচ্ছে । দুপুরের পরে সূর্যের দেখা মিললেও রোদে থাকছে না তাপ। গরম কাপড় না থাকায় রাতের হাড় কাঁপানো শীতে কষ্ট পাচ্ছেন ছিন্নমূলসহ সকল শ্রেণি পেশার মানুষ । নওগাঁ সদর পৌরসভা এলাকার এমদাদুল হোসেন বলেন, ‘কনকনে এশীতে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না । প্রয়োজনে বাড়ি থেকে বের হলেও গরম কাপড়ে শীত নিবারণ করা যাচ্ছে না । ঘন কুয়াশা পড়ায় মোটরসাইকেল নিয়ে কাজে বের হওয়াও…

Read More