
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষের বার্ষিক আর্থিক প্রতিবেদন পাঠ করেন আব্দুর রহিম। এ সময় নিহত সাংবাদিক ও প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, আতাউর রহমান আজাদ, সহ-সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিমান বিহারী দাস, সাবেক সাধারণ সম্পাদক কামনাশীষ শেখর, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন ও ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যরা।
দ্বিতীয় পর্বে টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন নবনির্বাচিত কমিটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে আতাউর রহমান আজাদ (বাংলাভিশন ও ইনকিলাব) এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি) নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন)। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হন শামিম আল মামুন (যমুনা টিভি ও দৈনিক বাংলা) এবং মালেক আদনান (নয়া দিগন্ত)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মামুনুর রহমান মিয়া (ইনডিপেনডেন্ট টিভি ও সমাজচিত্র সম্পাদক)।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মোস্তাক হোসেন (টাঙ্গাইল প্রতিদিন) এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক হিসেবে নির্বাচিত হন পারভেজ হাসান (বণিক বার্তা)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাফর আহমেদ (যুগান্তর), আব্দুর রহিম (সমকাল), এস এম আওয়াল হোসেন (দৈনিক বর্তমান), সোহেল তালুকদার (ডিবিসি টিভি) এবং সুমন খান বাবু (দীপ্ত টিভি)।
নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।