- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
জামালপুর প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর – ৫ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন দলটির জামালপুর জেলা শাখার আহ্বায়ক এডভোকেট ছানোয়ার হোসেন। বুধবার (২৪ডিসেম্বর) দুপুরে জামালপুর- ৫ আসনের মনোনয়নপত্র কেনেন। মনোনয়ন ক্রয় শেষে এডভোকেট ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন,আমাদের ৩টি রাজনৈতিক দল,এবি পার্টি,এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে ঐক্যজোট হয়েছে। সেই ৩ দলের জোটের আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছি। জোট আমাকে চূড়ান্তভাবে মনোনিত করেছে৷ তাই জামালপুর সদরের সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করছি৷ এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতারা জানান, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক…
কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার আয়োজনে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হাফেজ আহমেদ তাইমিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। এরপর হামদে বারি তাআলা পরিবেশন করেন প্রভাষক আবুল বাশার ও হাফেজ মাওলানা আসিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কোটচাঁদপুর-মহেশপুরের গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর উপজেলা শাখার নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করে। এর আগে, সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এরপর সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বুধবার রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন। দলের প্রায় ৫০ জন নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণও করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ তিন বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এজন্য তাদের ওইসব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল। এর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি অবতরণ করে। রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন। দলের প্রায় ৫০ জন নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। এ গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন। এ ছাড়া যাতায়াত করবেন এই গাড়িতে করেই। বুধবার (২৪…
সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমদ খান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া এবং জেলা আইবিডব্লিউএফের সভাপতি ফরিদ উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তোফায়েল আহমদ খান বলেন,আগামী দিনের সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে হবে। মানুষের…
আলামিন খান জাবি প্রতিনিধি জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে তাৎক্ষণিক পৌঁছে দিতে শহীদ শ্রাবণ – আলিফ বাইক সার্ভিস চালু করা হয়েছে। এই বাইক সেবায় ০৪ টি বাইক সেবা দিয়ে যাচ্ছে। রবিবার (২১ ডিসেম্বর)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার শুরুর দিন থেকেই চালু হয় এই বিশেষ বাইক সেবা, যা আগামী ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। শহিদ শ্রাবণ-আলিফ বাইক সার্ভিস সম্পর্কে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন,”জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে তাৎক্ষণিক পৌঁছে দিতে শহীদ শ্রাবণ – আলিফ বাইক সার্ভিস চালু করা হয়েছে। এ সেবায় ০৪…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। দলের পক্ষ থেকে এই সংবর্ধনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করা হচ্ছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে অন্তত ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জমিতে বালু ফেলা নিয়ে দ্বন্দ্বে ঠিকাদারের কাজে বাঁধা, মারধর এবং হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের কর্মী আশরাফুল হক মোল্লার বিরুদ্ধে । অভিযুক্ত আশরাফুল মোল্লা সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর রূপাতলীর মুক্তিযোদ্ধা সড়ক (দপদপিয়া সেতু টোল সংলগ্ন) এলাকায় আনোয়ার হোসেনের মুদি দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঠিকাদার মো. আনোয়ার হোসেন ওই এলাকার স্থায়ী বাসিন্দা। এছাড়াও মুক্তিযোদ্ধা সড়কে আরেকটি দোকানি মহিলার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আশরাফুল মোল্লার বিরুদ্ধে। স্থানীয়সূত্রে জানা গেছে,…
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক গবেষণাভিত্তিক সংগঠন IEOM (Industrial Engineering and Operations Management)। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি বিশ্বের প্রায় ৫৪ টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বুধবার (২৪ ডিসেম্বর) যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। যবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ থেকেই এই কমিটির অনুমোদন দেয়া হয়। নতুন কমিটির ফ্যাকাল্টি উপদেষ্টা হিসেবে থাকবেন আইপি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ এ.এস.এম.মোজাহিদুল হক এবং সহকারী উপদেষ্টা হিসেবে থাকবেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ডঃ মোঃ…