- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
শরীয়তপুর সদর প্রতিনিধি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুর সদর চৌরঙ্গীর মোড় ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চৌরঙ্গ মোড়ে।জানা যায়, শহিদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে জেলা শহরে মিছিল বের করে এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি চৌরঙ্গী এলাকায় আসলে মোটরসাইকেল সাইট দেয়াকে কেন্দ্র করে এক ছাত্রদলকর্মীর সঙ্গে বাকবিতন্ডা হয় এনসিপি নেতাকর্মীদের।এ সময় ছাত্রদল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ছাত্রদল কর্মীদের। এ ঘটনাকে কেন্দ্র করে চৌরঙ্গী এলাকায়…
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আবুল খায়ের কোম্পানির অফিসের নাইটগার্ড শ্রী তপন সরকার হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। হত্যাকাণ্ডের সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিচার কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ সোমবার ( ২২ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে রাজারহাট প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শত শত মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান। ব্যানারে উল্লেখ করা…
সাইমুল রাজু: সম্প্রীতির বাংলাদেশ গড়তে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়েছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং শ্রী শ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের সম্মানিত সভাপতি অপর্ণা রায় দাস। তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এদেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে আমাদের সবাইকে এসব পাতানো ফাঁদ থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্প্রতি ময়মনসিংহের দীপু চন্দ্র দাস, ইনকিলাব মঞ্চের ফয়সাল ওসমান হাদী এবং লক্ষ্মীপুরের আয়েশা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে অপর্ণা রায় দাস বলেন, এসব নৃশংস হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশে গণতন্ত্র চরমভাবে ব্যাহত হবে। তিনি আরও…
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে তৃতীয় সিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ বিল্ডিংয়ের ৪০২ নাম্বার কক্ষ থেকে এ শিক্ষার্থীকে আটক করা হয়। আটকের পর পরীক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ব্যক্তি মোঃ এহসানুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অনার্স ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১০১৫ নম্বর কক্ষে বসবাস করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার জাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংয়ের ৪০২ নম্বর কক্ষে ৩…
খাগড়াছড়ি প্রতিনিধি।।খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আনন্দ শোভাযাত্রা। উৎসবের আমেজে সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন, ধর্মীয় প্রতীক ও সঙ্গীতের তালে তালে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় বড়দিন উদযাপন পরিষদের সভাপতি রনিক ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মানবজাতির কল্যাণ, প্রেম, ভালোবাসা ও শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন যিশুখ্রিস্ট। তাঁর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন মাসুদুর রহমান রাসেল। তিনি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিস থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম উত্তোলনের সময় মাসুদুর রহমান রাসেল বলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন। জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তিনি। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ইবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আরবীয় সংস্কৃতির প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। এদিন বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গগন হরকরা গ্যালারীতে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। সোমবার ভাঙচুরের ঘটনাটি ঘটে। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে- বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালান। পরে ভিসা সেন্টারটি বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা। বন্ধ ভিসা সেন্টারের সামনে দাঁড়িয়ে হিন্দু নেতারা এটি আর যেন না খোলা হয়—এমন হুমকিও দেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে এই ভাঙচুর চালানো হয়। এদিকে ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের অনেক নিভৃতচারী বীর আছেন, যারা দেশ থেকে দূরে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন। সোমবার (২২ ডিসেম্বর) নিজের ফেরিফয়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন , সুদানে এক ড্রোন হামলায় বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা ছিলেন আমাদের শান্ত গ্রামগুলো থেকে আসা নিভৃতচারী বীর—কেউ স্বামী, কেউ বাবা, আবার কেউ বাবা-মায়ের আদরের সন্তান। অত্যন্ত মর্যাদা ও গাম্ভীর্যের সাথে তাদের শেষ বিদায় জানানো হয়েছে। আত্মীয়-স্বজন, সহকর্মী, কর্মকর্তা এবং জাতিসংঘ প্রতিনিধিরা এই তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ…
জামালপুর সদর প্রতিনিধি জামালপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের চার রাস্তা মোড়ে নিরাপদ সড়ক আন্দোলন জামালপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন একজন নির্ভীক সংগঠক ও সমাজকর্মী। তাঁর হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে…