Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জনপ্রিয় পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরপর প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার পর দেখা যায় প্রথম আলো কার্যালয়ের কার্যক্রম সমাপ্ত করেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে যে কোনো ঝুঁকি এড়াতে আরেকটি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে। তবে আনুষ্ঠানিকভাবে আগুন নির্বাপণের ঘোষণা এখনো দেয়নি ফায়ার সার্ভিস। কার্যক্রম সম্পন্ন হলে দ্রুতই আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথম আলো কার্যালয়ের গিয়ে দেখা যায়, আগুনে প্রতিষ্ঠানটির কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। সকাল থেকে ভবনের ভেতরে ধোঁয়ার দেখা মিললেও এখন আর…

Read More

যবিপ্রবি প্রতিনিধি: তামান্না নূরা জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা— “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?”, “যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও”, “ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ”, “আপোস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম” এবং “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”— এমন বিভিন্ন স্লোগান…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চত্ত্বরে এ মিছিল শুরু হয়। মিছিল টি রবীন্দ্র চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ সালাম বরকত হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ‘ ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না ‘ ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’ ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর,’ ‘ ফ্যাসিবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এসময় ছাত্রদল জাবি শাখার…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে তিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দে অবস্থিত মেসার্স এস এস ফোর ব্রিকসকে ২৫,০০০ টাকা, এগারমাথায় অবস্থিত মেসার্স এইচ টি ব্রিকসকে ৩০,০০০ টাকা এবং মেসার্স এ এন ব্রিকসকে ৪০,০০০ টাকা অর্থদণ্ড ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়া, হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম কুন্ডু। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি হাসান বিশ্বাস। অপরজন হলেন নলছিটি উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর আলম ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মোঃ তৌহিদুজ্জামান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নলছিটি…

Read More

কুবি প্রতিনিধি : প্রীতম কান্তু গোপ ‎ ‎ ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রকৌশল অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন হাব প্রোগ্রাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিড প্রকল্পের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডিয়া জেনারেশন, উদ্দোক্তা তৈরি ও বিজনেস স্টার্টআপ গঠনে একটি ইনোভেশন হাব তৈরির ঘোষণা দেন ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার। ‎ ‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। ‎ ‎ ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, সিএসই বিভাগের প্রভাষক মো. জাহিদুর রহমান…

Read More

বগুড়া প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি। এসময় উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল হালিম বিপ্লব, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার শাহ আলম, শিবগঞ্জ পৌর জামায়াতের আমির কাজী মাসুদ চৌধুরী ও পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। মাওলানা শাহাদাতুজ্জামান ১৯৯১ সালে এই আসনে জামায়াত থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আলিফ কাজী ও সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুবায়েত হাসান অর্পন।এবং কোষাধ্যক্ষ হয়েছেন ফার্মেসি বিভগের ৫০ ব্যাচের শিক্ষার্থী রিফাত তালুকদার। বুধবার (১৭ ডিসেম্বর) নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী ১ বছরের জন্য কার্যনিবাহীর আংশিক কমিটির অনুমোদন দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশ দেওয়া…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড় সংলগ্ন ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জোহরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এই ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) পর্যন্ত ইজতেমার মূল কার্যক্রম চলবে। ইজতেমা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা। ইজতেমায় প্রধান অতিথি হিসেবে থাকবেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়া তিন দিনব্যাপী এ ইজতেমায়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। একই সময়ে ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে।

Read More