
আলামিন খান
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আলিফ কাজী ও সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুবায়েত হাসান অর্পন।এবং কোষাধ্যক্ষ হয়েছেন ফার্মেসি বিভগের ৫০ ব্যাচের শিক্ষার্থী রিফাত তালুকদার।
বুধবার (১৭ ডিসেম্বর) নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী ১ বছরের জন্য কার্যনিবাহীর আংশিক কমিটির অনুমোদন দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশ দেওয়া হয়।
নব্য গঠিত কমিটির সাধারণ সম্পাদক রুবায়েত হাসান অর্পন বলেন, আমি নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে খুবই আনন্দিত। নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতি আমার কাছে আবেগের জায়গা,সেই প্রথম বর্ষ থেকে জেলা সমিতির সাথে যুক্ত ছিলাম,জেলার মানুষদের জন্য কাজ করেছি। জেলা সমিতির সকল নেত্রজাবিয়ান সিনিয়র- জুনিয়রদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন দায়িত্ব পেয়েছি তাই জেলার সমিতির যাবতীয় কার্যাবলী যেন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সভাপতি আলিফ কাজী বলেন, আলহামদুলিল্লাহ, আমাকে নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির এমন একটা গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব দেয়ায় আমি খুবই আনন্দিত। এতো বড় দ্বায়িত্ব সামলানো অনেক ঝুকিপূর্ণ , কিন্তু বিশ্বাস রাখি বন্ধুবান্ধব ও সিনিয়র জুনিয়রদের সহযোগিতা পেলে আমরা জেলা সমিতিকে ভালো কিছু উপহার দিতে পারবো। প্রত্যাশা থাকবে আমাদের জেলা সমিতির সাথে সংশ্লিষ্ট সকলে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে যাতে করে আমাদের ক্যাম্পাসে নেত্রবন্ধনকে আরও জোরদার করতে পারি।
