- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দেশে আসতে ‘ট্রাভেল পাশের’ জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানের বিজি-২০২ ফ্লাইটের ওয়ান ওয়ে টিকিট সংগ্রহ করেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ২৪ ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সূত্র জানায়, ট্রাভেল পাশের জন্য ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান। জানা যায়, তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট নেই। ব্রিটিশ পাসপোর্ট আছে কিনা সেটাও জানা যায়নি। সেক্ষেত্রে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাশ ছাড়া বিকল্প ছিল না। রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম। এদিকে রাতে নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ এ ছাড়া ওসমান হাদির ফেসবুক পেজেও একই তথ্য জানানো হয়েছে।
বিনোদন ডেস্ক ট্রোল, কটাক্ষ আর বিতর্ক—এই তিন শব্দের ছায়া যেন পিছু ছাড়ে না নেহা কক্করের। কখনো শোতে দেরি করে পৌঁছনো, কখনো সাহসী পোশাকের জন্য প্রশ্নবিদ্ধ, আবার কখনো মঞ্চের পারফরম্যান্স ঘিরে তুমুল চর্চা। মাসখানেক আগের সমালোচনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা। এবার মুখে ললিপপ নিয়ে ‘দুষ্টু’ ভঙ্গিতে নাচ—যা মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলে নেহা কক্করের নাম ফের নিয়ে আসে খবরের শিরোনামে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ‘ক্যান্ডি শপ’ নামে নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন ‘কক্কর’ ভাইবোন। যে গানের সুর দিয়েছেন নেহার ভাই টনি কক্কর। আর গান গেয়েছেন নেহা নিজেই। পাশাপাশি মিউজিক ভিডিওতেও অভিনয়…
আমতলী (বরগুনা) প্রতিনিধি স্বচ্ছ দুনীতিতিমুক্ত ও জবাবদিহি মূলক সাংবাদিকতার দৃর প্রত্যয় নিয়ে আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেনকে সভাপতি ও কালের কন্ঠ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি হায়তুজ্জামান মিরাজকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হোটেল সকাল সন্ধ্যার ভিআইপি কক্ষে অ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক আলাপ আলোচনার ভিত্তিতে আমতলী উপজেলা সমকালের সাংবাদিক মো. জাকির হোসেনকে সভাপতি ও দৈনিক কালের কন্ঠের আমতলী উপজেলা…
জামালপুর প্রতিনিধি জামালপুরে পুলিশের ডেভিল হান্ট ফেইজ ২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জামালপুরের সাত উপজেলায় পুলিশের এই বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। জামালপুর সদর থানায় ৬ জন, মাদারগঞ্জ মডেল থানায় ৫ জন, মেলান্দহ থানায় ২ জন, ইসলামপুর থানায় ২ জন, দেওয়ানগঞ্জ মডেল থানায় ১ জন ও সরিষাবাড়ী থানায়…
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সেনা লুব্রিকেন্টস্ ও কেবি পেট্রো কেমিক্যালস্ লিমিটেড কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ডিসেম্বর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরায় আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন সেনা লুব্রিকেন্টস্ ও কেবি পেট্রো কেমিক্যালস্ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কোম্পানীর সিইও অবসরপ্রাপ্ত কর্ণেল মোঃ শাহাদাত হোসেন, সাবেক সচিব নৃপেন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, এসময় আর ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মুন্সী…
কেরানীগঞ্জ প্রতিনিধি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা–বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোসা. হাসি বেগম (৬০)। মঙ্গলবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শুটার ফয়সালের…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— নাগরপুর উপজেলার আমজাদ হোসেন (৫৫), মির্জাপুরের ফেরদৌস আলম পাহাড়ি (৪৫), দেলদুয়ারের ফজলুল হক (৫০), ঘাটাইলের আব্দুল হোসেন (৩২) ও রাসেল (২৩), সখীপুরের ওয়াদুদ রহমান শাহীন (৫১) ও হাকিম তালুকদার (৫৫), ধনবাড়ীর হৃদয় আহমেদ (২৮), কালিহাতীর মো. শামীম (৪৬), ভূঞাপুরের তাহসিন হোসেন আলিফ (২০), কালিহাতী যমুনা সেতু পূর্ব থানার তপু মন্ডল (২২), মধুপুরের মো. জুয়েল (২৫), বাসাইলের রিপন মিয়া (৫০),…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে র্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার এবং অপহরণকারী যুবক গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া অপহরণকারী যুবকের নাম শাওন (১৯)। তার বাড়ি টাঙ্গাইলের কালীহাতী উপজেলায়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কালিহাতি উপজেলার ফুলতলা উত্তরপাড়া এলাকায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। বুধবার (১৭ ডিসেম্বর) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর মেয়ে ভিকটিম মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং বাদী ও আসামী একই এলাকার বাসিন্দা। ১নং আসামি শাওন (১৯) ভিকটিমের পূর্ব পরিচিত হওয়ায় ভিকটিম মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রেমের…
স্পোর্টস ডেস্ক অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ। বাংলাদেশ ও শ্রীলংকার সেমিফাইনাল আগেই নিশ্চিত ছিল। আজ ছিল নিয়ম রক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় ওঠায় সেমিফাইনালে বাংলাদেশ পাচ্ছে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানকে। ১৯ ডিসেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বুধবার আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২২৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ আবরার। ৩৬ রান করেন আরেক ওপেনার রিফাত বেগ। ৩২ রান করেন কামাল সিদ্দিক। ২৯ রান করে করেন অধিনায়ক আজিজুল হাকিম ও ফরিদ হাসান। টার্গেট তাড়া করতে নেমে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে…