
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে র্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার এবং অপহরণকারী যুবক গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া অপহরণকারী যুবকের নাম শাওন (১৯)। তার বাড়ি টাঙ্গাইলের কালীহাতী উপজেলায়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কালিহাতি উপজেলার ফুলতলা উত্তরপাড়া এলাকায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। বুধবার (১৭ ডিসেম্বর) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর মেয়ে ভিকটিম মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং বাদী ও আসামী একই এলাকার বাসিন্দা। ১নং আসামি শাওন (১৯) ভিকটিমের পূর্ব পরিচিত হওয়ায় ভিকটিম মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। ভিকটিম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিগণ ভিকটিমকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করতো। এরই ধারাবাহিকতায় গত ৬ ডিসেম্বর সকালে ভিকটিম নিজ বাড়ি হতে মাদ্রাসার যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়ে মাদ্রাসার গেটের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে ১নং আসামি শাওন (১৯) সহ অন্যান্য আসামিরা ভিকটিমকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়িতে তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় ১৫ ডিসেম্বর একটি অপরহণ মামলা দায়ের করেন । মামলা রুজুর পর থেকে সিপিসি-৩, র্যাব -১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্তসহ আসামীকে গ্রেফতারের তৎপর হয়।
এরই প্রেক্ষিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ফুলতলা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার অপরহৃত ভিকটিম উদ্ধাপূর্ব অপরহণ মামলার প্রধান আসামি শাওন (১৯), থানা-কালিহাতী, জেলা-টাঙ্গাইল‘কে গ্রেফতার করতে করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।