Author: admin

 ইসলাম ডেক্স  আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তাঁর ইবাদতের জন্য। আর ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ। নবীজি (সা.) বলেছেন, ‘নামাজ হলো দ্বীনের স্তম্ভ।’ অর্থাৎ, নামাজ ছাড়া ধর্মের ভিত্তি গড়ে ওঠে না। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তুমি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম কর এবং ফজরের নামাজ (কায়েম কর)। নিশ্চয়ই ফজরের নামাজে সমাবেশ ঘটে।’ (সুরা বনি ইসরাঈল : ৭৮) প্রতিদিন পাঁচওয়াক্ত ফরজ নামাজে মুসল্লিদের মোলাকাত ভালোবাসা ও ভ্রাতৃত্বের একটি বন্ধন তৈরি করে। এতে করে তারা পরস্পর পরস্পরের প্রতি স্নেহ-মর্যাদাশীল হয়ে ওঠে। সামাজিক চলাফেরায় ধনী-গরিবের বৈষম্য বিদূরিত হয়। সমাজে নববী সভ্যতার আবির্ভাব ঘটে। ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ…

Read More

প্রতিকী ছবি সংগ্রহীত অনলাইন ডেক্স  বেশিরভাগ পিসি-ল্যাপটপ ব্যবহারকারীর কাছে অপারেটিং সিস্টেম মানেই ‘উইন্ডোজ’। অ্যাপলের ম্যাক ওএস, লিনাক্স বা নেটওয়ার্কিং এর জন্য ইউনিক্স ব্যবহার হলেও এগুলোর জনপ্রিয়তা উইন্ডোজের ধারে কাছেও না আর বর্তমান সময়ে বেশিরভাগ ইউজারই ‘উইন্ডোজ ১০’ সংস্করণটি ব্যবহার করে থাকেন। সম্প্রতি উইন্ডোজ ১০ ইউজারদের জন্য বড় একটি অশুভ বার্তা নিয়ে এসেছে সফটওয়্যারটির নির্মাতা মাইক্রোসফট। এই বার্তায় প্রকাশ পেয়েছে উইন্ডোজ ইউজারদের জীবনে বড় পরিবর্তন। এখন থেকে আর ‘উইন্ডোজ ১০’ অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোসফট কোনো ধরনের ‘সাপোর্ট’ দেবে না। আগামী ১৪ অক্টোবর থেকে এ বিষয়টি কার্যকর হতে চলেছে। অর্থাৎ, ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০ ইউজারদের কম্পিউটারগুলো নানা হুমকির মুখে পড়ে যেতে…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভিপি ও এজিএস হয়েছেন শিবির সমর্থিত প্যানেল থেকে। এছাড়া আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়েছেন। ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস এস এম সালমান সাব্বির। জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ফল ঘোষণা করা হয়। ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর…

Read More

রাণীনগর নওগাঁ প্রতিনিধি: জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম-আল্লাহর জমিনে আল্লাহর নেজাম, এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে নওগাঁর রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দাওয়াত ও পয়গাম সভা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর উপজেলা গোলচত্বরের দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী মোজাফফর হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মুফতি রাশেদ ইলিয়াস, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা হেলাল হাসমী, সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সভা পরিচালনা করেন রাণীনগর উপজেলা…

Read More

ক্রীড়া প্রতিবেদন আসন্ন সাউথ এশিয়ান গেমসের প্রস্তুতির চেয়ে ব্যক্তিগত বিশৃঙ্খলাকেই বড় করে তুলেছিলেন দিপু চাকমা। কোচের নির্দেশনা অমান্য করা, ক্যাম্পে গ্রুপিং করে বিদ্রোহের চেষ্টা, এমনকি বিদেশি কোচকে বার্তা লেখে বিব্রত করার মতো গুরুতর সব অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই সাথে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সব মিলিয়ে জাতীয় তায়কোয়ানডো প্রশিক্ষণ ক্যাম্পের শৃঙ্খলা যখন ভেঙে পড়ার উপক্রম, তখনই কঠোর অবস্থানে গেল তায়কোয়ানডো ফেডারেশন। ২০১৯ সালের সাউথ এশিয়ান গেমসের স্বর্ণজয়ী এই খেলোয়াড়কে ক্যাম্প থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।বাংলাদেশ তায়কোয়ানডো জানিয়েছে, ক্যাম্পের শৃঙ্খলা রক্ষায় শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করা হয়েছে। দলের কোচদের কাছ থেকে পাওয়া…

Read More

মোঃ সজিব সরদার বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে বিপিএড ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় বরিশাল সদর উপজেলার কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় অনুপ্রেরণামূলক পরিবেশে। ‎ ‎প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“শারীরিক শিক্ষা কেবল শরীরকে সুস্থ রাখার অনুশীলন নয়; এটি মানবিকতা, নেতৃত্ব, আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার এক জীবন্ত পাঠশালা। শিক্ষা তখনই পরিপূর্ণতা পায়, যখন দেহের শক্তি ও মনের পবিত্রতা একে অপরের পরিপূরক হয়। শিক্ষায় দেহ–মনের এই ভারসাম্যই ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক দায়িত্ববোধ এবং জাতীয় অগ্রগতির মূল চাবিকাঠি।”…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: আলিম পরীক্ষার ফলাফলে দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল (নেছারাবাদ) মাদরাসা। মাদরাসা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করে জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে এ বিদ্যাপিঠ। এবারের আলিম পরীক্ষায় মাদরাসাটির পাসের হার ৯৮ দশমিক ৫০ শতাংশ। বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলিয়ে মোট ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে ২৬২ জন কৃতকার্য হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ–৫ পেয়েছেন ১০৭ জন, এ গ্রেড পেয়েছেন ১০৩ জন এবং বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। মাদরাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদের বলেন, ‘যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ সাহেব হুজুর ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি অনার্স–মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের ২০২৫ সালের ৫৭তম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা শতভাগই জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে।কলেজ সূত্রে জানা যায়, এবছর ২০২৫ সালের ৫৭তম ব্যাচে মোট পরীক্ষার্থী ছিল ৪৬ জন।এর মধ্যে ৪২ জন বিজ্ঞান বিভাগ হইতে এবং ৪ জন মানবিক বিভাগ হইতে জিপিএ ৫ পেয়েছে।এদের মধ্যে ২২জন গোল্ডেন(+)পেয়েছে বলে জানান কলেজ সূত্র। উল্লেখ্য, মির্জাপুরের সবুজ ছায়া বেষ্টিত মনোরম পরিবেশে অবস্থিত মির্জাপুর ক্যাডেট কলেজ-শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনের এক উজ্জ্বল বাতিঘর।১৯৬৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি গৌরবময় সাফল্যের একের পর এক অধ্যায় রচনা করে আসছে।বৃটিশ পাবলিক স্কুল পদ্ধতির আদলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি কালের পরিক্রমায় হয়ে…

Read More

নওগাঁ প্রতিনিধি  : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এবার নওগাঁ জেলায় ফলাফল কিছুটা হতাশাজনক। গতবারের তুলনায় কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং সামগ্রিক পাসের হার। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর জেলার ৮৬টি কলেজ থেকে মোট ১৪ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সবচেয়ে হতাশাজনক দিক হলো- জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বদলগাছী উপজেলার বালুভরা আর.বি. হাই স্কুল অ্যান্ড কলেজের চারজন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। মান্দা উপজেলার দুটি প্রতিষ্ঠান- মান্দা এস.সি. পাইলট স্কুল অ্যান্ড কলেজের নয়জন পরীক্ষার্থী এবং ভারশো হাই…

Read More

উজিরপুরে পান চাষিদের ১১ দফা দাবিতে মানববন্ধন – উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান। উজিরপুর বরিশাল প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পানের রাজ্য নামে খ্যাত ঐতিহ্যবাহী পান চাষীরা এবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ১১ দফা দাবিতে। উজিরপুরের অন্যতম প্রধান অর্থকরী ফসল হিসেবে এতদিন পানের কদর থাকলেও বর্তমানে পান রপ্তানিতে সরকারের কেজি প্রতি ৫ ডলার ধার্য করায় বাংলাদেশ থেকে পান রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পথে। সে সুযোগে প্রতিবেশী রাষ্ট্র পানের বাজার দখল করে নেয়। এতে চরম অর্থনৈতিক দুর্ভোগে পরে এদেশের চাষীরা। এই অর্থকরী ফসলটি এখন বাজারে বিক্রি হচ্ছে না বলে কৃষকদের দাবি। এছাড়া পান উৎপাদনের জন্য কাঁচামাল বাঁস,সরিষার খৈল, …

Read More