- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
মাগুরা প্রতিনিধি : মাগুরায় জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবীসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বুধবার ১৫ (অক্টোবর) বেলা ১১টা শহরের চৌরঙ্গী মোড় ও প্রেসক্লাব এলাকায় বিশাল এক মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর…
খাগড়াছড়ি প্রতিনিধি।।“আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য নারীরা প্রকৃতিকে টিকিয়ে রাখছেন”— এই মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে তোলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভূমির সঠিক ব্যবহারের মাধ্যমে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন ও সমতার পথে অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নানা কর্মসূচি পালন করা হয়। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। অনুষ্ঠানটি আয়োজন করেন তৃণমূল উন্নয়ন সংস্থা ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড, বাস্তবায়নে ছিল এম্পাওয়ারমেন্ট প্রকল্প। সহযোগিতায় ছিল জিএফএ কনসাল্টিং গ্রুপ, জিএমবিএইচ জার্মানি, আর্থিক…
টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন,আমরা স্পষ্ট বলেছি,যে আগামী নির্বাচনে এই পিআর পদ্ধতিতে হবে না।আমরা পিআর পদ্ধতি আগামী নির্বাচনের জন্য অবশ্যই বিশ্বাস করি না।কারণ এই পিআর পদ্ধতি নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষকে তৈরি করতে কয়েকটা নির্বাচন সময় লাগবে।বাংলাদেশের পদ্ধতিকে তৈরি করতে সময় লাগবে।আগামী সংসদ ছাড়া এই পিআর পদ্ধতি কিভাবে আমরা সংসদের সংবিধানে অন্তর্ভুক্ত করব।এটা তো রাজনৈতিক দলগুলোর বুঝতে হবে।বিশ্বের যে দেশগুলোতে পিআর আছে। প্রত্যেকটি দেশেই খুবই অল্প সংখ্যক দেশে আছে।যে দেশগুলোতে খুবই অস্তিত্বশীল অবস্থা বিরাজ করছে।বাংলাদেশের মানুষ পিআর বুঝে না।আমরা পিআর বুঝি না। বুধবার(১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইরা বাজারে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নাগরিক সমাবেশে …
নওগাঁ প্রতিনিধি পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের মুক্তিরমোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। এসময় নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডঃ আ.স.ম সায়েম,ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডঃ আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের আমির…
উজিরপুর বরিশাল সংবাদদাতা ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে গত শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ দোকান মালিককে নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার রাতে শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে উজিরপুর উপজেলা জামায়াতে ইসলাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামাতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ,বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাউসার হোসাইন , উপজেলা জমায়াতের আমির মাওলানা আব্দুল খালেক ,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার। উল্লেখ্য গত চার অক্টোবর ভোররাতে অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলাম এর ওয়ার্ড কার্যালয়সহ পল্লী চিকিৎসক সাইদুল…
ঝালকাঠি প্রতিনিধি: জুলাই সনদ বাস্তবায়ন না হলে ড. মুহাম্মদ ইউনূসও অবৈধ হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। তিনি বলেন, “এই সরকারের অধীনে কোনো নির্বাচন বৈধ হতে পারে না। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া ড. ইউনূস নেতৃত্বাধীন সরকার কিংবা পরবর্তী নির্বাচনে গঠিত সরকার—সবই অবৈধ হিসেবে বিবেচিত হবে।” বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান আরও বলেন, “বিপ্লবের মাধ্যমে যে সরকার আসে তারাই সংবিধান। জনগণের রক্ত ও আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সনদই হবে জনগণের ম্যান্ডেটের প্রতিফলন। আমরা স্পষ্টভাবে…
বাসাইল প্রতিনিধি “Be a Hand Washing Hero-হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বাসাইলে হাত ধোয়া,র্যালি ও উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শাহজাহান আলি।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাঈম আব্দুল্লাহ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হীরা মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বিথি, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, প্রকল্প…
পঞ্চগড় প্রতিনিধি জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে চৌরঙ্গী মোড় এলাকায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ সহ দলটির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই অভ্যুত্থানে…
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত চারটার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন ৭…
রাজশাহী প্রতিনিধি রাজশাহীর রেশম বোর্ডের আওতাধীন কয়েকটি পুকুর নিয়ে চলছে নানা অনিয়ম ও দখল-বাণিজ্যের অভিযোগ। সরকারি এই জলাশয়গুলো অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দলীয় লোকদের মাধ্যমে লিজ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এবার সেই পুকুরগুলোর একটিতে বহিরাগতদের অবাধ প্রবেশ ও মাছ ধরার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে— সরকারি সম্পত্তির নিরাপত্তা আসলে কার হাতে? সূত্রে জানা গেছে, বিগত সরকার আমলে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে পুকুরগুলোর টেন্ডার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। দরপত্রে অন্য কোনো প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। টেন্ডারপ্রাপ্তরা কয়েকজন পার্টনার মিলে পুকুর চাষ শুরু করেন এবং দেখাশোনার দায়িত্ব দেন স্থানীয় জেলে ওবায়দুলকে। ৫ আগস্ট…