- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এটার সঙ্গে নির্বাচন জড়িত। যে ঘোষণা আমরা করলাম এই ঘোষণা রক্ষা করতে হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং উৎসবমুখর পরিবেশেই হবে। উৎসবমুখর নির্বাচনের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী যা করার করবো। এটার সঙ্গে আমরা কোনও কম্প্রোমাইজ করবো না। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এটার সঙ্গে নির্বাচন…
অনলাইন ডেক্স বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। প্রস্তাবে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়কে এই চিঠি দেওয়া হয়। এর আগে দুপুর দুইটার বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পুলিশের বেরিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে চারদিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এরও আগে দুপুর ১টা ৪০ মিনিটে শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে রওনা দেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। হাত ধোয়ার নায়ক হোন প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে রর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শাহা আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা জনস্বাস্থ্য আবাসিক প্রকৌশলী কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক,…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক অ্যানথ্রাক্স (তড়কা) আক্রান্ত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে তথ্য সংগ্রহ করেছেন। গবেষক দলের সদস্যরা অ্যানথ্রাক্স আক্রান্ত খামার ও এলাকায় গিয়ে রোগের বিস্তার, সংক্রমণের উৎস এবং স্থানীয়দের সচেতনতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। বুধবার (১৫ অক্টোবর) গবেষক দলের নেতৃত্বে থাকা বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওই দলে আরও ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. আমিমুল এহসান ও অধ্যাপক ড. আজিমুন নাহার, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. জাহান আরা বেগম, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ড. জায়েদুল হাসান (সদস্য সচিব) এবং সহকারী অধ্যাপক ড.…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এরআগে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান ড. ইউনূস। ফিউমিসিনো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যাশনাল সেলস ম্যানেজার (ব্যাটারি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশন পদের নাম: ন্যাশনাল সেলস ম্যানেজার (ব্যাটারি) পদসংখ্যা: ০২টি শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক সরঞ্জাম/গৃহস্থালী যন্ত্রপাতি, ব্যাটারি, স্টোরেজ সেলে দক্ষতা। অভিজ্ঞতা: ১০ থেকে ১৫ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: শুধু পুরুষ বয়সসীমা: ৩৫ থেকে ৪০…
ভোরের বাংলা নিউজ ডেস্ক কয়েকজন টিভি সাংবাদিক অনুমতি ছাড়া পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করায় মর্মাহত হন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। তিনি বলেন, আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। সেখানে ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসে কারও অনুমতি না নিয়ে পরিবারের সদস্যদের ভিডিও করেন এবং দূরে ক্যামেরা রেখে উলটাপালটা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান। তবে তিনি তাদের কারো নাম প্রকাশ করেননি। কিন্তু এতে করে যে তিনি বিব্রত হন সেটি প্রকাশ করেন। আর কার এই বিবৃত হওয়া ফেসবুক পোস্ট শেয়ার করে এ ঘটনায় সংস্কৃতি…
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রশাসনিক অফিস, স্কুল-কলেজ, হাট-বাজার ও জনবহুল এলাকায় তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং দলটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গোলাম আজম সৈকত বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি একটি জনগণকেন্দ্রিক রূপরেখা। এর মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দুর্নীতি…
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে আবারও ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না। আর ফ্যাসিস্ট দেখতে চাই না। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট তত দ্রুত কাটবে। দেশে গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হবে। তিনি বলেন, দানবীয় দুঃশাসনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক শাসনের…
বাসাইল প্রতিনিধি আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বাসাইল- নলুয়া সড়কের নাইকানীবাড়ি মাদ্রাসার পশ্চিম পাশে বাসাইল – নলুয়া রোডের দক্ষিণ পাশে রাতের আধাঁরে ১৪টি বস্তায় ঘোড়ার উচ্ছিষ্ট (মা-থা,চামড়া,ভুঁড়ি,হা-ড়) ফেলে যায় দুর্বৃত্তরা পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে সেগুলো উদ্ধার করে। স্থানীয়দের ধারণা- ঘোড়ার মাংসগুলো গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে এবং ভোর হয়ে যাওয়ার কারনে এই উচ্ছিষ্ট (মাথা,চামড়া,ভুঁড়ি,হাড়) গুলো ফেলে গেছে। বাসাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দীন জানান পরিত্যক্ত অবস্থা থেকে পাওয়া উচ্ছিষ্ট( মাথা,চামড়া,ভুঁ-ড়ি,হাড়)গুলো প্রাণীসম্পদ কর্মকর্তা দ্বারা পরীক্ষা করে দেখা যায় মা-থা,চামড়া,ভুঁড়ি ও হাড়গুলো ঘোড়ার পরবর্তীতে পৌরসভার পরিচ্ছন্ন কর্মী দ্বারা বস্তাগুলো ফেলে দেয়া হয়েছে