
বাসাইল প্রতিনিধি আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বাসাইল- নলুয়া সড়কের নাইকানীবাড়ি মাদ্রাসার পশ্চিম পাশে বাসাইল – নলুয়া রোডের দক্ষিণ পাশে রাতের আধাঁরে ১৪টি বস্তায় ঘোড়ার উচ্ছিষ্ট (মা-থা,চামড়া,ভুঁড়ি,হা-ড়) ফেলে যায় দুর্বৃত্তরা পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে সেগুলো উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা- ঘোড়ার মাংসগুলো গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে এবং ভোর হয়ে যাওয়ার কারনে এই উচ্ছিষ্ট (মাথা,চামড়া,ভুঁড়ি,হাড়) গুলো ফেলে গেছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দীন জানান পরিত্যক্ত অবস্থা থেকে পাওয়া উচ্ছিষ্ট( মাথা,চামড়া,ভুঁ-ড়ি,হাড়)গুলো প্রাণীসম্পদ কর্মকর্তা দ্বারা পরীক্ষা করে দেখা যায় মা-থা,চামড়া,ভুঁড়ি ও হাড়গুলো ঘোড়ার পরবর্তীতে পৌরসভার পরিচ্ছন্ন কর্মী দ্বারা বস্তাগুলো ফেলে দেয়া হয়েছে