- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন লেখকের সময়োপযোগী কয়েকসেট বই উপহার দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার ( ১৪ অক্টোবর) দুপুরে ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে ও অন্যান্য নেতাকর্মীদের উপস্থিততে কেন্দ্রীয় গ্রন্থাগারের তত্ত্বাবধায়কদের হাতে এ উপহার প্রেরন করেন তারা। কমল তারুণ্যের স্বপ্ন নামে ছাত্রদলের বিশেষ একটি সংগঠনের উদ্যোগে এ উপহার দেওয়া হয় যা গ্রন্থাগারের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকরী পদক্ষেপ বলে জানান শিক্ষার্থীরা। গ্রন্থাগারে অধ্যয়নরত বাংলা বিভাগের একজন শিক্ষার্থী বলেন, “চাকরি পরীক্ষার জন্য ভালো বই সংগ্রহ করা অনেক সময় ব্যয়বহুল হয়। ছাত্রদলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়—এতে আমরা গ্রন্থাগার থেকেই সহজে বই পড়ার সুযোগ পাব।” এ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারকে সমর্থন জানিয়ে টাঙ্গাইলের দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৪ অক্টোবর) দুপুরে দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নাগরপুর ও দেলদুয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে পুনরায় নাল্লাপাড়ায় এসে শেষ হয়। শোভাযাত্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়, যা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সমর্থকরা বিএনপি ও তারেক রহমানের পক্ষে স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। জুয়েল সরকার বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই আমাদের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক শহীদুল্লাহেল কবির ফারুক (৫০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত ১৩ অক্টোবর সোমবার রাতে গাইবান্ধা পৌর শহরের জেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ। আটককৃত শহীদুল্যাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের সাবেক বিডিআর সদস্য মোশাররফ হোসেন নওশার ছেলে। এর আগে গত বছরের ২২ ডিসেম্বর গাইবান্ধা জেলা শহরের পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় সদর থানা পুলিশ।কয়েকদিন পর তিনি জামিনে…
ঠাকুরগাঁও প্রতিনিধি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দীর্ঘদিনের ভোট দেওয়ার সুযোগ না পাওয়ার হতাশা কাটানো এবং নিজস্ব সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ এ নির্বাচন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের মানুষ নির্বাচন চায়। তারা ১৫ থেকে ১৬ বছর ভোট দিতে পারেনি। এবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায়। সেই পার্লামেন্ট ও…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নিয়োগে নজিরবিহীন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনকেও এ নোটিশ পাঠানো হয়। নোটিশে শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৬ অক্টোবরে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া জনপ্রশাসন সচিব ও নিয়োগ বিজ্ঞপ্তিতে সই করা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও বিবাদী করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) পিআরএলে থাকা মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। র্যাব -১৩ গাইবান্ধা জেলা শহর এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত ২ বছরের সাজাপ্রাপ্ত মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত্বে আজ দুপুরে জেলা পৌর শহরের পলাশপাড়া এলাকায় মশিউর রহমানের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাঞ্চন বেগম(৪০) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে। গ্রেফতার কাঞ্চন বেগম ওই এলাকার সুলতান আহমেদ এর স্ত্রী। আসামির নামে ২০০৯ সালে পলাশবাড়ী…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পলাশবাড়ী পৌর বিএনপি শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনিষ্ঠিত হয়। ১৪ অক্টোবর মঙ্গলবার বিকালে পলাশবাড়ী মডেল মসজিদ কনফারেন্স রুমে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক। আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিঃ সহ সভাপতি মানিক, সহ সভাপতি আজাদুল আকন্দ,মামুনুর রসিদ বাবলু,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক সিরাজুল ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজ্জাক, ৮ নং ওয়ার্ড সভাপতি সাইফুল,৭ নং ওয়ার্ড সভাপতি কাজল,৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক…
লিমন হায়দারঃ সমম্বনিত উদ্দ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ‘’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রেলি,ফায়ার সার্ভিস কর্মিদের মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ ই অক্টোবর(সোমবার)সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে অগ্নি সংযোগ সংক্রান্ত বিষয়ে মহড়া প্রদর্শন,রেলি অনুষ্ঠিত হয়।পরবর্তীতে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো.ইসাহাক আলী। উক্ত জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরুল কায়েস,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মুহিব্বুল ইসলাম,মাধ্যমিক কর্মকর্তা, উপজেলা আনসার…
ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষ (সেশন ২০২০-২১) এর শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের স্নাতক তৃতীয় বর্ষ (সেশন ২০২১-২২) এর শিক্ষার্থী মো. ফয়সাল। তাদের উভয়কে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাসেল বলেন, “ভোলা জেলার শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ভূমিকা রাখবো। ভোলার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ়করণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভোলার শিক্ষার্থীদের উন্নয়নে…
জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৪ অক্টোবর) চ্যানেল 24 কে আইন উপদেষ্টা এ তথ্য জানান। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এখন থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে। এর আগে ১২ টা ধাপে কারাগারে বেইল বন্ড যেতো। এখন থেকে বেইল বন্ড অনলাইনে যাবে। সাধারণত মানুষের হয়রানি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। জামিন হওয়ার…