Author: admin

স্পোর্টস ডেস্ক দুদকের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান আসামি হতেন পারেন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন। রোববার (০৬ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাকিব আল হাসান এক সময় দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। এখনো তিনি আপনাদের আইকন কি না– এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, সাকিব আল হাসান দুদকের মামলায় আসামিও হতে পারেন। এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। অনুসন্ধান চলছে, অনুসন্ধান শেষে বলা যাবে।

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে একটি গাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় বাড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছ থেকে তদের লাশ উদ্ধার করা হয়। এরা হলেন, রায়পুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫৩) ও ছেলে আসাদ মাঝি (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুস সালাম। পুলিশ ও স্থানীয়রা জানান, তারা খুলনা বসবাস করতো ঈদে নলছিটি গ্রামের বাড়িতে আসেন। রবিবার সকালে মা ছেলের লাশ বাড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছে একই রশিতে ঝুলছিল। প্রতিবেশীরা সকালে গাছে মা ছেলের লাশ দেখে পুলিশে খবর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা সফল হবে না। নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হচ্ছে। কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন লিখেছেন, নির্বাচন ছাড়া পাতানো খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন। কিন্তু আমরা ২০১১ সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তিনি লিখেছেন, নির্বাচনের প্রসঙ্গ তুললেই গালিবাজদের সক্রিয়তা বেড়ে যায়। তাদের বলতে চাই, আরও ১০ লাখ গালি দিলেও কিছু যায় আসে না। এ দেশে ভোটারের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। আসন্ন হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবের কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। খবর পাকিস্তান অবজারভারের। জানা গেছে, সৌদি হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্যস্ত এ মৌসুমে হজযাত্রীদের আগমন নিয়ন্ত্রণ এবং ধর্মীয় কর্তব্য পালনের সুষ্ঠু সুবিধা নিশ্চিত করার জন্য সৌদি আরবের প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয়; বরং জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে। তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে। এই স্থগিতাদেশ ওমরাহ, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসাসহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত। তবে যাদের ওমরাহ ভিসা আছে তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে…

Read More

বিনোদন ডেস্ক মুক্তির দোরগোড়ায় ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা অভিনীত – প্রযোজিত ছবি ‘পুরাতন’। ছবির প্রচারে বর্তমানে তুমুল ব্যস্ততা এই অভিনেত্রীর। ব্যস্ততার মাঝেও ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঋতু। কেমন আছেন জানতে চাইতেই ঋতুপর্ণা বলেন, আপাতত খুব চিন্তায় আছি। রাতে ঘুম আসছে না। সামনেই ‘পুরাতন’ মুক্তি যে। তার কাছে পাল্টা প্রশ্নে জানতে চাওয়া হয় – এখনও ছবি মুক্তির আগে একই রকম টেনশন কাজ করে তাহলে ? তার কথায়, এখন আরও বেশি করে। সেটা আমি কাউকে বুঝতে দিই না। আসলে কোন কাজটা হলো আর কোনটা মিস করে গেলাম, এই ভাবতে ভাবতে দিন – রাত এক হয়ে যাচ্ছে। এটা শুধু প্রযোজনা বলে নয়,…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ নলছিটিতে পারিবারিক মামলায় সাজাপ্রাপ্ত আসামী হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি হাফিজুলকে নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকী এবং অফিসার ফোর্স চৌদ্ধবুড়িয়ার তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করেন।সে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মোঃ মজিদ হাওলাদারের ছেলে। বরিশালের পারিবারিক আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।জানা গেছে ২০২০ সালে তার পূর্বের স্ত্রীর করা পারিবারিক ডিক্রী জারি মামলায় বিচার শেষে পারিবারিক আদালতের বিজ্ঞ বিচারক তাকে ০৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ডিক্রির সমপরিমাণ টাকা অর্থ দন্ডের আদেশ দেন।

Read More

স্টাফ রিপোর্টার। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিশ ভাংগা উপজেলা এর উদ্যোগে আজিমনগর ইউনিয়নে পুলিয়া গ্রামে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মোল্লার নিজ বাড়িতে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মওলানা জালালুদ্দিন আহমদ । বিশেষ অতিথি হিসেবে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা হলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলার সভাপতি মওলানা আমজাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলার সহ-সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী ফরিদপুর – ৪ আসনের আলহাজ্ব মওলানা মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলার সিনিয়র সহ- সভাপতি মওলানা সুবহান মাহমুদ, বাংলাদেশ খেলাফত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একযুগ পর রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে চলতি মাসে। ২০১২ সালের পর দুই দেশের মধ্যে আর কোনো সংলাপ হয়নি। উভয় পক্ষ এবার দীর্ঘদিন পর ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে প্রস্তুত। খবর ডেইলি পাকিস্তানের। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আসন্ন সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ এতে দেশটির প্রতিনিধিত্ব করবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দু’দেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব। সেইসঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহালের বিষয়টি তুলতে পারে পাকিস্তান। এদিকে…

Read More

স্টাফ রিপোর্টার : বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবং অপেক্ষামান যাত্রীদের সময় কাটাতে রেলস্টেশন অনু লাইব্রেরির যাত্রা শুরু। ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় টায় সান্তাহার রেলওয়ে স্টেশনে অনু লাইব্রেরির শুভ উদ্বোধন করেন কবি সোবহান সেতু। সে সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু,বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন,সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বাহিনীর অফিসার ইনচার্জ নুর এ নবী, ও রেলওয়ে নিরাপত্তা গোয়েন্দা শাখার ইনচার্জ খাইরুল আলম, সান্তাহার রেলওয়ে টি আই আহসান হাবীব সহ অপেক্ষামান যাত্রীগন। বর্তমান সময়ে…

Read More

পাটগ্রাম প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রামে ড্রামের তৈরি সেতুতে দুঃখ ঘুচলো ২০ হাজার পরিবারের। স্থানীয়দের সহযোগিতায় প্লাস্টিকের ড্রামের ওপর বাঁশের চাটাই জোড়া লাগিয়ে সেতুটি নির্মাণ করা হয়।উপজেলার সানিয়াজান নদীর ওপর নির্মিত ২০০ ফুট দীর্ঘ ভাসমান এ সেতু এলাকার মানুষের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। সেতুটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ভিড় করে মানুষজন। এমন ভাসমান ড্রাম সেতু সবার নজর কেড়েছে। ভাসমান এ সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা। পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সানিয়াজান নদীর ওপর নির্মিত সেতুটি ৩ মার্চ উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শামসুল আলম। উদ্বোধনের পর থেকে ওই এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত…

Read More