- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার, উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে মো. আবুল কালাম ও একই এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. মমিন মিয়া। সোমবার (৭ এপ্রিল) সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৬ এপ্রিল) রাত ১১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ রিফা বেকারীর সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। যেখানে স্কটল্যান্ড নারী দলকে পাঁচ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লাহোরে আগে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ড সংগ্রহ করে ৭ উইকেটে ২৫১ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫১ বল এবং পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সোবহানা মোস্তারীর হাফ সেঞ্চুরিতে ম্যাচে আধিপত্য দেখায় বাঘিনীরা। ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান সোবহানা। এ ছাড়া ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফারজানা হক। রিতু মনি করেন ৩৪ রান। ইশমা তানজিমের ব্যাটে আসে ২৬ রান। এর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করে একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা। সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। সরেজমিনে দেখা যায়, তারা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষদের তল্লাশি করা হচ্ছে। কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এদিন দুপুর ১২টার দিকে নতুন বাজারের মূল সড়কের একপাশ…
স্পোর্টস ডেস্ক তিনটি ধারায় অভিযোগ তুলেছিল আইসিসির লিগ্যাল ও দুর্নীতিদমন বিভাগ। নাসির হোসেন শাস্তিও শুনেছিলেন। সেই শাস্তি শেষ হয়েছে। বিসিবি থেকে জানানো হয়েছে, টাইগার ক্রিকেটারের খেলতে আর বাধা নেই। নিষেধাজ্ঞা মুক্তির দিনে আজ মাঠে ফিরেছেন নাসির, দেখিয়েছেন বোলিং ঝলকও। এতদিন খেলার বাইরে থাকার ছাপ পড়তে দেননি বোলিংয়ে। নিষেধাজ্ঞায় পড়া নাসিরের সঙ্গে আবাহনী যোগাযোগ করেছিল প্রথমে। টাকায় বনাবনি না হওয়ায় রূপগঞ্জ টাইগার্সে যোগ দেন তিনি। যদিও নাসিরের আছে ভিন্ন পরিকল্পনা, ‘আমি ম্যাচ খেলতে চাই। সে কারণে ছোট দলে যোগ দিয়েছি। টানা তিনটি ম্যাচ খেলতে পারলে এবং ভালো করা গেলে জাতীয় দলে খেলার সুযোগ তৈরি হবে।’ রূপগঞ্জ টাইগার্সকে রেলিগেশন লিগ খেলতে হলে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে হতে পারে বৃষ্টি। সোমবার (০৭ এপ্রিল) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে হতে পারে ৯ মি.মি বৃষ্টি। এ অবস্থায় পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের…
বিনোদন ডেস্ক ভোরের বাংলা নিউজ ডেস্ক বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের। নিজের বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন অভিনেতা জামিল হোসেন। ফেসবুকে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। তারপরই ভক্তদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানম নাদিয়াসহ আরও অনেকে। জামিলের স্ত্রী মুন ছোট পর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে অভিনয় করেছেন। আর সেখান থেকেই তাদের পরিচয়; তা অবশেষে ঘটল পরিণয়ে।
নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে প্রতিবেশীর ছাগল চুরি মামলায় জেল খাটা আ’লীগ নেতা রেজাউল হক রাজন(৪২) ও স্ত্রীকে ভুয়া সনদে চাকরি দেয়া অপর আ’লীগ নেতা ফরিদ আহমেদকে(৪৫) আটক করেছে পটুয়াখালীর দুমকী থানা পুলিশ। এবারে যদিও রাজনকে মির্জাগঞ্জ থানার একটি মামলা এবং ফরিদকে দুমকী উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও বিএনপি নেতাদের ওপর হামলার মামলায় আটক করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন। গত শনিবার(৫ মার্চ) রাত ৮ টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে রাজনকে এবং রবিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে ফরিদকে আটক করা হয়। …
রিপোর্টার ঃ নওগাঁর মান্দায় ধর্ষণের অভিযোগে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃত জাহিদ হোসেন (১৬) উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে ও এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ছাত্রীর সঙ্গে ২ বছর আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে জাহিদ হোসেনের। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের সৌদি প্রবাসী জাইফুল হোসেনের বাড়ির সামনে রাস্তার পাশে এ ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে উভয় পক্ষের অভিভাবক ও জাহিদ থানায় আসলে আটক করে পুলিশ।…
আমতলী( বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত কৃষক কাদেরমুন্সী আমখোলা গ্রামের মোহাম্মাদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে বোরো ধান চাষ করেন একই গ্রামের সিদ্দিক ও নাসিরমিয়া। তাদের ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। এরপাশেই বোরো ধান চাষ করেন একই গ্রামের কৃষক কাদেরমুন্সী। তিনি বিকাল চারটার দিকে তার ধান ক্ষেত দেখতে গিয়ে আর বাড়িতে ফিরে না আসায় রাতে পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলে মধুপুরে কমদামে পণ্য সামগ্রী বিক্রি না করার কারনে দোকানদারকে মারধর ও দোকান ভাঙচুর করছে সন্ত্রাসীরা রবিবার (৩০ মার্চ) রাত ১১ টায় দিকে উপজেলার অড়ণখোলা ইউনিয়নের শোলাকুড়ী রোড পঁচিশমাইল বাজারে মোঃ জালাল উদ্দিন (৪২) এর দোকান “আল-আমিন কসমেটিকসে” এ ঘটনাটি ঘটে। দোকানে কেনা-কাটার দর-দাম নিয়ে বিরোধ চলাকালে পঁচিশমাইল এলাকার মৃত আঃ রহিম এর ছেলে মোঃ শামীম (২৫),জলছত্র গ্রামের ফারুক হোসেনের ছেলে নাওম (২৫), পঁচাশি মাইলের হাসমতের ছেলে মিলন(২০) ও একই এলাকার মৃত্য মোকাদ্দেস আলীর ছেলে পিয়াস(২৫)সহ বেশ কয়েকজন মিলে দোকানদার জালাল উদ্দীন ও তার শ্যালক মোঃ আসাদুর রহমান (৩০)কে মারধর ও দোকান ভাঙচুর করে। এ…