- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
পাটগ্রাম প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।৭ই এপ্রিল সোমবার উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়াম হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান,পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু,সহ উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ…
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর জেলার সদর থানার শহরের প্রাণকেন্দ্র লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদ চকবাজার জামে মসজিদের সামনের থেকে জোহরের নামাজ আদায় করে সকল মুচ্ছল্লীদেরকে নিয়ে জেলা জাময়াতে ইসলামীর পক্ষ থেকে ফিলিস্তিন – গাজাবাসীদের জন্য বেদনা জানিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলটি শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্তরে এসে শেষ হয়। জেলা জাময়াতের সেক্রেটারি জনাব মাওলানা ফারুক হোসাইন নুরনবী, জেলা জায়াতের নায়েবে আমির জনাব এ,আর হাফিজুল্লাহ,নায়েবে আমির সিনিয়র আইঞ্জিবি জনাব এডভোকেট নাজির আহম্মেদ,সহকারী সেক্রেটারি জনাব মাওলানা নাছির উদ্দীন মাহমুদ,সহকারী সেক্রেটারি জনাব এডভোকেট মহসিন কবির মুরাদ হোসেন ও শহর আমীর জনাব এডভোকেট আবুল ফারাহ নিশানসহ আরো অনেকে। মিছিল শেষে বক্তারা ফিলিস্তিন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবি মানুষের ভোগান্তি লাঘব ও কর্মক্ষেত্রে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সারাদেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ও ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সেনাক্যাম্পের সদস্যরা দায়িত্ব পালন করছে। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর অঞ্চলের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের গাইবান্ধা সেনাক্যাম্পের দ্বায়িত্বরত ওয়ারেন্ট অফিসার (ডব্লিউও) রাকিবুল আলমের নেতৃত্বে সেনা সদস্যদের যানজট নিরসনে কাজ করতে দেখা যায়। এছাড়াও…
জাবি প্রতিনিধি গাজায় ইসরায়েলি বাহিনীর (IDF) পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। সোমবার (৭ এপ্রিল ২০২৫) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গাজায় শিশু, নারী ও নিরীহ জনগণের উপর বর্বর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজায় নিরীহ মানুষ হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং অবকাঠামো গুড়িয়ে দেয়ার মতো মানবতাবিরোধী অপরাধ বিশ্ব বিবেকের সামনে ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। নারী-শিশুসহ নিরীহ মানুষের রক্তাক্ত মৃত্যু কখনও ন্যায়সংগত হতে পারে না। এ পরিস্থিতিতে জাবি প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে—বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকার ও ইউরোপীয় ইউনিয়ন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলার সর্বস্তরের সাধারণ জনতার উদ্যোগে ৭ এপ্রিল সোমবার দুপুরে জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকা ও কাচারী বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে তারা ইসরায়েলের সব ধরণের পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেয়।অবিলম্বে গাজায় হামলা জরুরীভাবে বন্ধে জাতিসংঘসহ সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানানো হয়। এর আগে সকালে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে জেলার সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্র-জনতারা গাইবান্ধা পৌর পার্কে এসে…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সকল শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহন করেন। সোমবার বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের নিরালা মোড়,পুরাতন বাসস্ট্যান্ড,ডিস্ট্রিক্ট গেইট,বটতলা মোড় এলাকা প্রদক্ষিণ করে শহরের পৌরউদ্যানে এসে শেষ হয়।এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলামিন,জাবেদ, মনিরুল ইসলাম, ইমরান কবীর,এস এম কামরুল ইসলাম,সিয়াম, শাহরিয়ার,অপরুপা,সুমাইয়া সহ অনেকে। এসময় তারা বিভিন্ন শ্লোগানে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানান।বক্তারা বলেন,অতিদ্রুত ফিলিস্তিনের মুসলিমদের উদ্ধার করতে হবে।তাদের উপর ইসরাইলের নির্যাতন বন্ধ করতে হবে।আমরা বাংলাদেশের সকল নাগরিক ইসরাইলের পণ্য বয়কটের ঘোষনা করছি।জেলার মির্জাপুর উপজেলায়ও গাজায়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক তিন মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (০৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ট্রাম্প বরাবর লেখা চিঠিতে ইতোমধ্যে সই করেছেন প্রধান উপদেষ্টা। খুব দ্রুত চিঠি যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবে। এরপর যুক্তরাষ্ট্রের যারা ট্রেড দেখেন তাদের কাছে অর্থ উপদেষ্টা আরও একটা চিঠি দেবেন বলেও জানান তিনি। প্রেস উইং জানায়, চিঠিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন মাসের জন্য বাংলাদেশের ওপর মার্কিন পারস্পরিক শুল্ক ব্যবস্থার প্রয়োগ স্থগিত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন। যাতে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আজ ৭ এপ্রিল সোমবার, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী। গোবিন্দগঞ্জের আদিবাসী সাঁওতাল পল্লীতে ২০১৬ সালের ৬ নভেম্বর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনায় প্রকৃত অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও চার্জশিটভুক্ত করার দাবিতে জেলা পুলিশ সুপার এর মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়। গাইবান্ধা সদরে আয়োজিত কর্মসূচিতে আদিবাসী বাঙালী সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এবং সামাজিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সহ শতশত আদিবাসী-বাঙালী অংশগ্রহণ করেন। একটি বিক্ষোভ মিছিল পুলিশ সুপার কার্যলয়ের গিয়ে স্মারকলিপি প্রাদনকালে অ্যাডভোকেট ফারুক কবীরের সঞ্চালনায় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (০৭ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জাহেদা পারভীন। প্রতিমন্ত্রীর মর্যাদাসহ তিনি উক্ত পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আশিক চৌধুরীকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে…
স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজায় ইজরাইল কর্তৃক গণহত্যা এবং বিশ্বব্যপি ডাকা হরতালের সমর্থনে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে নওগাঁ সরকারি কলেজ এবং নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল ২০২৫) বেলা সাড়ে ১১ টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শহিদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্ত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা “ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ” “নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে ” স্টপ জ্যানোসাইডসহ নানা স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে কলেজের বিভিন্ন…