- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তার এই নিয়োগ বিবেচিত হবে। এই নিয়োগ ৮ এপ্রিল ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। এ নিয়োগের ফলে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও সুযোগ সুবিধা পাবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে। দায়িত্ব পেয়ে হযরত বিবি খাদিজা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম…
মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ “জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ বছরের মূলভাবনা মা ও শিশু স্বাস্থ্য নিয়ে। ৭ এপ্রিল (সোমবার) সকালে পটুয়াখালী সিভিল সার্জন এর আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগীতায় পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সেমিনার ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও প্রদর্শনী ও দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সারভিলেন্স এন্ড ইমোলাইজেশন মেডিকেল অফিসার ডা. মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া বলেন, উন্নত বিশ্বের সঙ্গে…
মোঃকামাল উদ্দিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও বালিয়াডাংগী উপজেলার ১নংপাড়িয়া ইউনিয়নের মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বেলা ১১.০০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই স্কুলের গণিত শিক্ষক মো.মকবুল হোসেন বিএসসি। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- এসএসসি হলো শিক্ষা জীবনের প্রথম পরীক্ষা। তাই ভালোমতো প্রস্তুতি নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ সময় তিনি সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান। সভাপতির বক্তব্যে মকবুল বিএসসি পরীক্ষার সময় -পরীক্ষার্থীদের যাবতীয় করণীয়-বর্জনীয় সম্পর্কে পরামর্শ দেন এবং সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদুর রহমান,সুফিয়ান…
দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের হাকিমপুরে প্রধান বিচারপতির আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। সোমবার (৭ এপ্রিল) দুপুরে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশীপ ফান্ড এর অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসময় প্রধান বিচারপতি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতির সফর সঙ্গী ও দিনাজপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, বাংলাদেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে…
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গতকাল মনপুরা ছাত্রদল নেতার কবর জিয়ারত শেষে আজ সোমবার মনপুরা থেকে তজুমদ্দিন হয়ে ঢাকা ফেরার পথে তার সাথে সংবর্ধনার সময় যুবদল নেতার নেতৃত্বে অতর্কিত হামলার অভিযোগ এসেছে। আহত স্বেচ্ছাসেবক দলনেতা সেলিম পন্ডিত জানান, নুরুল ইসলাম নয়ন ভাই মনপুরা থেকে তজুমদ্দিন হয়ে ঢাকা ফেরার পথে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা মিছিল নিয়ে তাকে লঞ্চঘাট থেকে রিসিভ করেন।পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তজুমদ্দিন মধ্য বাজারে নুরুল ইসলাম নয়ন ভাই বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি যাওয়ার পথে আহমদ ভবনের সামনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন পৌছালে তার সাথে তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (০৮ এপ্রিল) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই। এ অবস্থায় পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (০৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। আইজিপির বরাত দিয়ে এতে বলা হয়, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে।’ আইজিপি আরও বলেন, ‘সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।’ এদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক প্রত্যাহার করতে চাইলে বিভিন্ন দেশের সরকারকে মোটা অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরোপকৃত শুল্ককে তিনি ‘ওষুধ’ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্পের শুল্ক আরোপকে কেন্দ্র করে সোমবার বিশ্বব্যাপী আর্থিক বাজার আরও অস্থির হয়ে উঠেছে। দিনের শুরুতেই এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে দ্রুত দরপতন লক্ষ্য করা গেছে। মার্কিন শেয়ারবাজারের অবস্থাও নিম্নমুখী। বিনিয়োগকারীদের আশঙ্কা, ট্রাম্পের শুল্ক আরোপের কারণে দাম বেড়ে যাওয়া, চাহিদা কমা, আস্থা কমে যাওয়া এবং বিশ্বব্যাপী মন্দা দেখা দিতে পারে। এর আগে রোববার এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি এ সময় ইঙ্গিত দেন, বিশ্বজুড়ে শেয়ারবাজারে যে কোটি কোটি…
দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি। ফিলিস্তিনে গাজায় ইসরাইলের বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করে দীঘিনালার সর্বস্তরে মুসলিম তৌহিদী জনতা । আজ সোমবার খাগড়াছড়ি দীঘিনালায় ফিলিস্তিনে গাঁজায় ইজরাইলের বাহিনির চলমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বোয়ালখালী বাজার মসজিদ থেকে শুরু হয়ে দীঘিনালা কলেজ গেট গিয়ে শেষ হয় । মিছিলে হাজারো তৌহিদী জনতার উপস্থিতি দেখা যায়। দীঘিনালার প্রতিটি মসজিদ থেকে ইমাম সাহেবগণ মুসল্লী নিয়ে মিছিল অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেয় ছাত্রনেতা মোঃ জাহিদ , ইসলামী যুবনেতা মোঃ আশরাফুল। সমাবেশের সভাপতিত্ব করেন দীঘিনালা কেন্দ্রীয় জামিয়া মসজিদের ইমাম মাওলানা জামিল সাহেব বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন ইসরায়েল…
ঝালকাঠি প্রতিনিধি: গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও হরতাল পালন করেছে তৌহিদি জনতা। সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন জড়ো হয় শহরের ফায়ার সার্ভিস মোড়ে। এতে শহরের প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। তৌহিদি জনতার ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। কর্মসূচি সফল করতে আগের দিন রাত থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা…