- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক এসএসসি ও সমমান পরীক্ষার বাকি আর মাত্র একদিন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হচ্ছে। এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (০৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের দেওয়া নির্দেশনাগুলো হলো— ১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে; ২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে; ৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না; ৪.…
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাসাইল শহিদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসাইল জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, স্থানীয় একটি মসজিদের ঈমাম মোস্তফা আল মোবিন প্রমুখ। এসময় পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফাসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু। মিছিলে ফিলিস্তিনে আমার ভাই…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজায় গণহত্যা বন্ধ কর করতে হবে, নেতাহুয়ার গালে গালে জুতা মারো তালে তালেসহ নানা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পলাশবাড়ী পৌর শহর। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী পৌর, উপজেলা শাখা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ গ্রহনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,জেলা ছাত্রদলের সদস্য শামিম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার, যুগ্ন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি নাচে-গানে সাঁওতালদের বাহা পরব উদযাপন বাহা বা ফুল উৎসব আসলে সৃষ্টির উৎসব। বসন্তকালে গাছে গাছে পাতা, মুকুল প্রস্ফুটিত হয়; ফুল ফোটে। শাল, পলাশের ফুলে ভরে ওঠে জঙ্গল। এই ঋতুতে যে ফুল ও পাতা গজায় তাকে ব্যবহারের আগে প্রকৃতির সেই নতুন সৃষ্টিকে সম্মান জানাতেই এই বাহা উৎসব পালিত হয়। মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল সম্প্রদায়ের লোকজন নাচে গাচে মেতে ওঠেন বাহা উৎসব উদযাপনে। বাহা পরব উপলক্ষে গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী সেজে ওঠে বসন্তের রঙিন সাজে। উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়া গ্রামে সেভেন ডে অ্যাডভেন্টিস্ট প্রি সেমিনারি স্কুল প্রাঙ্গণে ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল নাইনটিন এর…
আন্তর্জাতিক ডেস্ক গাজায় চলমান ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গাজা এখন এক হত্যাকাণ্ডের মাঠে পরিণত হয়েছে এবং বেসামরিক মানুষজন এক অন্তহীন মৃত্যুর চক্রে আটকা পড়েছে।’ গুতেরেস জানান, ‘এক মাসেরও বেশি সময় ধরে গাজায় একফোঁটা ত্রাণ ঢোকেনি। না খাবার, না জ্বালানি, না ওষুধ, এমনকি কোনো বাণিজ্যিক সরবরাহও নয়।’ তিনি বলেন, ‘ত্রাণ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও ভয়াবহতা ফিরে এসেছে।’ এদিকে ইসরায়েলি বাহিনী ও পুলিশ সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত ছয়টি স্কুল জোরপূর্বক দখল করেছে এবং এসব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়…
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নের মধ্যম চুঙ্গাপাশা গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের প্রতীক ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। চুঙ্গাপাশা যুবসমাজের আয়োজনে বিকেলে গ্রামের বিশাল মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ঘোড়ার দৌড়কে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু, নারী, পুরুষ, বৃদ্ধসহ হাজারো দর্শনার্থী প্রতিযোগিতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। মাঠজুড়ে বসে মেলা, উঠে নানা ধরনের দোকানপাট, আর দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আয়োজক কমিটি জানায়, বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় আজ হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্য রক্ষা ও নতুন প্রজন্মের মাঝে এর গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। তারা জানান, ভবিষ্যতেও প্রতিবছর নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। দর্শনার্থীরা জানান,…
ঝালকাঠি প্রতিনিধি: গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (৮ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ‘গাজায় গণহত্যা বন্ধ কর’ এবং ‘STOP GENOCIDE IN GAZA’ শিরোনামের ব্যানার হাতে দাঁড়িয়ে গাজাবাসীর প্রতি সংহতি জানান। ব্যানারে লেখা ছিল: “Our Demonstration in Solidarity with the Palestinian People Against the Israeli Genocide and Crimes Against Humanity in Gaza”। কর্মসূচিতে রাজাপুর উপজেলা ছত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি, সদস্য সচিব মো. রফিক মৃধা, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহনেওয়াজ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অল্প কিছুদিনের মধ্যেই হজের ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে। আমাদের হজযাত্রীরা আগামী ২৯ এপ্রিল থেকে হজের উদ্দেশে ফ্লাইট সিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ধর্ম উপদেষ্টা বলেন, এ বছর সরকারি মাধ্যমে নিবন্ধিত ৫ হাজার ২০০ জন হজযাত্রীর জন্য আমরা সব ধরনের আনুষ্ঠানিকতা যেমন, মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ ও ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি, বাড়ি/হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি, পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তি অনেক আগেই সম্পন্ন করেছি। এখন তাদের ভিসার কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা করছি…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। সেই সাথে ঘটনার সাথে জড়িত একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত সোমবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামে সেনাবাহিনী ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটককৃত শামীম শেখ (৩২) উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে। এসময় ২২টি হাসুয়া, ৪টি ছুরি, ২টি রামদা, ৩টি ছোরা, ১৮ পিস বুপ্রিনরফিন ইঞ্জেকশন, ৬ পুরিয়া হেরোইন, ইয়াবা গুড়া ও ফয়েল পেপার, ৬টি মোবাইল ফোন ও ২টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি নিয়ে এ আদেশ দেন। এদিন তুরিন আফরোজকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো সুমন মিয়া। রাষ্ট্রপক্ষে আসামির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রায় দেন। উত্তরা পশ্চিম থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর আতিকুর রহমান খান এ…