Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ নেসকো’র উপ বিভাগীয় প্রকৌশলী (আবাসিক প্রকৌশলী) মোঃ হারুন-অর-রশীদকে প্রায় ৩০ লক্ষাধিক টাকা মূল্যের ৫টি চালু ট্রান্সফর্মার চুরির দায়ে বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার (২১ মার্চ-২৫ ইং)বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এক পত্রের আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা যায়,পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ নেসকো পিএলসি’র আবাসিক প্রকৌশলী মোঃ হারুন-অর-রশীদ কর্মরত থাকা কালিন তার বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি,গ্রাহক হয়রানী ও বেশ কিছু চালু ট্রান্সফর্মার চুরিসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল। সম্প্রতি সময়ে সংশ্লিষ্ট বিভাগের উদ্ধতন কতৃপক্ষ এসব অভিযোগ আমলে নিয়ে রংপুর নেসকো পিএলসি’র প্রধান প্রকৌশলী…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের জন্য মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিরলসভাবে কাজ করে আসছে। কিন্তু উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভোলাহাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় উক্ত বিওপিদ্বয়ের পক্ষে চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ছিল। উক্ত প্রেক্ষাপট বিবেচনা করে দায়িত্বপূর্ণ এলাকার ভারসাস্য রক্ষার্থে সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী সুরানপুর এবং খড়কপুর নামক স্থানদ্বয়ে নতুন ২টি বিওপি নির্মাণ করা হয়। উক্ত বিওপি ২টি’র নির্মাণ কাজ গত ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে শুরু হয় এবং অপারেশনাল কার্যক্রম…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। সারজিস আলম লিখেছেন, ‘ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সম্মতিক্রমে ওয়াকফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আরেকটি ‘কালো আইন’ তৈরি হলো। উগ্র সম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি নিজেকে আরও উগ্র সম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরো প্রশ্নবিদ্ধ করল। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে থাকার জন্য বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। তিনি বলেছেন, আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না। সোমবার রাতে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের লিখিত একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে এ কথা বলেন রাষ্ট্রদূত। লিখিত বক্তব্যে ইউসুফ রামাদান বলেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনে যে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সেটি আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও…

Read More

ফরিদপুরে হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে। ছবি সংগ্রহীত ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে। এতে করে ফিলিস্তিনের এই উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এই বিষয়ে বিশ্বজুড়ে ক্ষোভের সঞ্চার হলেও ইসরায়েল বলছে, গাজায় গমের একটা দানাও ঢুকবে না। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় “গমের একটি দানাও” প্রবেশ করা রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের প্রকাশিত বিবৃতিতে স্মোট্রিচ বলেছেন, “গমের একটি দানাও গাজায়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সোমবার (০৭ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। আইজিপির বরাত দিয়ে এতে বলা হয়, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে। আইজিপি…

Read More

বিনোদন ডেস্ক দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা প্রেম করছেন বলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন এই তারকা জুটি। জন্মদিন পালন করতে ওমানে গিয়েছিলেন রাশমিকা। প্রথম থেকেই অনুরাগীদের প্রশ্ন ছিল, কার সঙ্গে বিদেশে জন্মদিন পালন করছেন রাশমিকা? সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন বিজয়। ওমানে বেড়াতে গিয়ে সমুদ্রসৈকত থেকে ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করেছেন নায়িকা। তার পরনে কালো রঙের ট্যাংক টপ। মেকাপবিহীন রাশমিকার মুখ স্পর্শ করেছে সমুদ্র বেয়ে ওঠা সূর্যের আলো। একই সমুদ্রসৈকত থেকে কিছু ছবি শেয়ার করেছেন চর্চিত প্রেমিক বিজয়ও। তার পরনে সাদা রঙের ঢিলেঢালা শার্ট ও প্যান্ট। মুখ ভর্তি দাড়ি।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৭৫০ ছাড়িয়েছে। সোমবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ১৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল পুনরায় হামলা শুরু করার পর থেকে ৪ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে দেইর আল-বালাহতে একটি বাড়িতে হামলায় নিহত ৯ জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি তাঁবুতে বোমা হামলায় নিহত…

Read More