Author: admin

স্পোর্টস ডেস্ক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই জয়ে বহুদিন পর ইউরোপিয়ান আসরে বার্সার পুরনো আধিপত্যের ছাপ ফের স্পষ্ট হয়ে উঠলো। ম্যাচের জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি, একটি করে গোল রাফিনহা ও তরুণ প্রতিভা লামিন ইয়ামালের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। আক্রমণের ধার ছিল তীব্র, মাঝমাঠ থেকে বল বিলি করা, উইং থেকে আগ্রাসী উঠে আসা—সব মিলিয়ে ডর্টমুন্ডকে শুরু থেকেই রক্ষণাত্মক হতে বাধ্য করে কাতালানরা। প্রথম গোল আসে ২৫ মিনিটে। লোপেজের ফ্রি-কিক থেকে বল…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের বিশ্বব্যাপী পারস্পরিক শুল্ক আরোপের সিদ্ধান্তে টালমাটাল বিশ্ব বাণিজ্য। অনেক দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ। তবে চীন ছাড়া যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৯ এপ্রিল) তিনি এ ঘোষণা দিয়েছেন। অন্য দেশগুলোকে ছাড় দিলেও মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বেড়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে বাংলাদেশের ওপর পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে, সেটির ভিত্তিতে…

Read More

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় সদর রতনীবাড়ি সীমান্ত এলাকা থেকে একটি নীলগাই প্রাণী ধরা পরল পঞ্চগড়ে। ফসলের খেতে ছোটাছুটি করছিল দেখতে ঘোড়ার মতো একটি প্রাণী। প্রাণীটির পেছনে দু-একজন ছুটতে ছুটতে শতাধিক লোক জড়ো হন। প্রায় তিন কিলোমিটার ছোটাছুটির পর ভারত সীমান্তঘেঁষা পাঙ্গা নদীতে ঝাঁপ দেয় প্রাণীটি। পরে তাড়া করা লোকজন প্রাণীটি ধরে নদীর ধারে তোলেন। খবর পেয়ে বিজিবি সদস্যদের সহায়তায় বন বিভাগের কর্মীরা উদ্ধারের পর প্রাণীটি নীলগাই বলে নিশ্চিত হন। পরে পাঙ্গা নদী থেকে বিকেল সোয়া চারটার দিকে নীলগাইটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা পঞ্চগড় সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা দিয়ে সন্ধ্যায় বন বিভাগ কার্যালয়ে নিয়ে প্রাণীটিকে খাবার দেওয়া…

Read More

নরসিংদীতে মতবিনিময় সভায় কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি সংগ্রহীত নরসিংদী প্রতিনিধি নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বরকে টাইমলাইন ধরেই নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় নির্বাচন কমিশনার বলেন, ‘সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং রাষ্ট্রপতি নির্বাচন কন্ট্রাক্ট করা। এখন জাতীয় সংসদ নির্বাচন হলো আমাদের মূল কাজ। এরপর যদি রাজনৈতিক ঐকমত্য…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার তরকারি বাজার সংলগ্ন খালের ওপর ১ কোটি ৬৯ লাখ ২১ হাজার টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুটি আজও অকার্যকর হয়ে পড়ে আছে। প্রায় এক বছর আগে নির্মাণকাজ সম্পন্ন হলেও সেতুর উভয় পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ সড়ক) না থাকায় সাধারণ জনগণের কোনো উপকারেই আসছে না এটি। সেতু নির্মাণের পরও যাতায়াতে দুর্ভোগ কাটেনি এলাকাবাসীর। ফলে সেতুটি হয়ে আছে অচল একটি কাঠামো, সাধারণ মানুষের জন্য সৃষ্টি করছে চরম দুর্ভোগ।” প্রতিদিন শত শত মানুষকে দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে অপচয়ের খাতায় চলে যাচ্ছে সরকারের অর্থ। অনুসন্ধানে জানা গেছে, ২০২২ সালে রাজাপুর বাজারের পুরাতন ব্রিজটি ভেঙে নতুন সেতু নির্মাণের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রায় দেড় দশক পর বাংলাদেশের সঙ্গে স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে বিশেষ মনোযোগ দিয়েছে পাকিস্তান। এরই অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ আগামী ১৭ এপ্রিল ঢাকা সফরে আসছেন। বুধবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন সূত্রে তা জানা গেছে। তার সঙ্গে বৈঠক হওয়ার পর, সব কিছু ঠিকঠাক থাকলে পাঁচ দিনের মাথায় ঢাকায় আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসহাক দারের ঢাকা সফর হবে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছেন, আগামী ১৭ এপ্রিল ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। প্রায় ১৫ বছরের বিরতিতে অনুষ্ঠেয় এই বৈঠকে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বিএসসি বা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দফা দাবিতে বুধবার সকালে গাইবান্ধায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করে। মিছিলটি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা বিভিন্ন ধরণের স্লোগান দেয়। সেখানে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী মুনতাসির রহমান, মেহেদী হাসান, আজওয়াদ আহম্মেদ, আরাফাত হোসেন, আব্দুল কাইয়ুম, ফাহিম মিয়া, কাওসার শেখ, মো. রিহান প্রমুখ। আট দফা দাবিগুলো হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি…

Read More

প্রতিকী ছবি সংগ্রহীত অনলাইন ডেস্ক ভারতে লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে ৫ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। দিল্লির জাহাঙ্গিরপুরী মেট্রো স্টেশনের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (০৯ এপ্রিল) জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা প্রত্যেকে রূপান্তরকামী। তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে সেখানে অবস্থান করছিলেন। তাদের সকলের দিল্লিতে হরমোনাল ট্রিটমেন্ট চলছিল। এমনকি কিছুদিনের মধ্যে তাদের লিঙ্গ পরিবর্তনের সার্জারিও হওয়ার কথা ছিল। গ্রেপ্তাররা হলেন শেরপুরের বাসিন্দা মোহাম্মাদ শাকিদুল, মোহাম্মাদ শাকিদুল মোহাম্মাদ দুলাল আখতার ওরফে হাজরা বিবি, ঢাকার বাসিন্দা মোহাম্মদ আমিরুল ইসলাম ওরফে মোনিকা, টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ মাহির ওরফে মাহি এবং দিনাজপুরের বাসিন্দা সাদ্দাম হুসেন ওরফে রুবিনা। তাদের…

Read More

জিয়ারত জুয়েল: টাঙ্গাইলে বকেয়া বেতন ও ভাতাসহ ৭ দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কমূসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, এআই টেকনিশিয়ান আব্দুল করিম মিয়া, হারুন অর রশিদ প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলার এআই টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের ৭ দফা দাবি পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ তাদের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ৭নং সহদেবপুর ইউনিয়নের মোখলেছুর রহমান খান ফরিদ চেয়ারম্যান এর বিরুদ্ধে বিভিন্ন ভাতা এবং সহায়তা দেওয়ার নামে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। মোখলেছুর রহমান খান ফরিদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হওয়ায় প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কেউ ইতিপূর্বে মুখ না খুললেও গত কয়েক দিন এলাকায় সাংবাদিক আসছে এমন খবরে ভূক্তভোগিরা জড়ো হয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া বিভিন্ন ভোগান্তির কথা বলেন। জানা যায়, সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ভাতার কার্ড করে দেয়ার নামে ক্ষেত্র বিশেষ ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন ইউপি সদস্যরা। ইউপি সদস্যদের আদায়কৃত টাকাও আবার নির্ধারণ করে দিয়েছেন চেয়ারম্যন…

Read More