- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেক্ষেত্রে বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে মতামত তুলে ধরেন ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহম্মেদ সেখ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রতিনিধি দলে ছিলেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ টি প্রস্তাবের মধ্যে দলটি ১৩০টি প্রস্তাবে একমত,…
তারেক মুহাজির, জাবি প্রতিনিধি বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘আনন্দশালা: স্পেশাল নীড্স এডুকেশন সেন্টার (এসএনইসি-জেইউ)’ এর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে আনন্দশালা প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু হয় এবং উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমাদের বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির মধ্যে যেমন পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বিষয় রয়েছে, তেমনিভাবে মানুষের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ও সহযোদ্ধা রয়েছে, তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। নীতি-নির্ধারণী পর্যায়ে এই উপলব্ধি তৈরি করতে পারলে বিশেষ চাহিদাসম্পন্নদের ওপর থেকে বৈষম্য দূর করা…
আশুলিয়া প্রতিনিধি ফেসবুকে ভাইরাল শারমিন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগ আনা হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আশুলিয়ায় বসবাসকারী শারমিন শিলা পেশায় একজন বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত। তিনি মেকআপের কাজ করাসহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন। গত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দুপুরের মধ্যে রংপুর অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর…
আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। হতে পারে আগামী জুন মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এসব বলেছেন। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) ফ্রান্স ফাইভ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ জানান, ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। জুন মাসে নিউইয়র্কে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত নিরসনে জাতিসংঘের সম্মেলন হবে। সেখানে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। মাখোঁ বলেন, আমাদের অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পথে হাঁটতে হবে। তাই আগামী কয়েক মাসে আমরা এটাই করব। প্রেসিডেন্ট মিশর সফর থেকে ফেরার সময় তিনি এমন মন্তব্য করলেন। এ সফরে তিনি গাজা সীমান্ত পরিদর্শন করেন। জুনে ফ্রান্স ও সৌদি আরবের…
International Desk France is going to recognize Palestine as an independent state. The official announcement may come as early as next June. French President Emmanuel Macron said this. Macron said in an interview with France Five television on Wednesday (April 9) local time that France plans to recognize a Palestinian state within a few months. The move could be made at a UN conference in New York in June to resolve the Israeli-Palestinian conflict. “We must walk the path of recognizing the state of Palestine. So that’s what we will do in the next few months,” Macron said. The president…
বিনোদন ডেস্ক বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করলেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল। কাজল কেন তার পদবি ব্যবহার করেন না, সেই কথাই আজ ফাঁস করলেন বলি নায়িকা। কাজল একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা ও চলচ্চিত্র পরিচালক শোমু মুখার্জির কন্যা। তার দিদা শোভনা সমর্থও একজন অভিনেত্রী ছিলেন এবং দাদা কুমারসেন একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। এদিকে তার পিতামহ শশধর মুখার্জি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তাই নিদ্বিধায় বলা যায়, সিনেমাজগতেরই মেয়ে অভিনেত্রী কাজল। এদিকে দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং ভারত সামিট-২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন কাজল। যেখানে তিনি নিজের সম্পর্কে এমন…
স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্তাবস্থায় রায়হান মোল্লা নামে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রাম থেকে নিহতর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হলেন উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামের আব্দুল খালেদ মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৩) স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয়রা জানান,নিহত রায়হান মানষিক ভারসাম্যহীন ছিল এবং মাদকাশক্ত ছিলো। গতকাল মঙ্গলবার রাতে পারিবারিক বিরোধের জেরে বাবা মায়ের উপর অভিমান করে বাড়ির বাহিরে এসে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে থানায় ফোন দেয়া হলে ঝুলন্ত অবস্থা থেকে নিহত মরদেহ…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে একজন যুবলীগ কর্মীর স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শ্যামল চন্দ্র রায়। আসামি গৃহবধূর নাম সুমাইয়া আক্তার রিমি। তিনি নলছিটি উপজেলার যুবলীগ কর্মী মামুন হাওলাদারের স্ত্রী এবং পৌরসভার অনুরাগ এলাকার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালে কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধা (৭০)-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা দায়ের করেন সুমাইয়া আক্তার…
গাজায় অভিযানে আপত্তি, পাইলটসহ বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরাইলের বিস্তারিত কমেন্টে… আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অভিযান চালাতে আপত্তি জানানোয় বিমানবাহিনীর ৯৭০ জন পাইলট, কর্মকর্তা ও সেনা সদস্যকে বহিষ্কারের হুমকি দিয়েছেন ইসরাইলি কমান্ডাররা। বুধবার (৯ এপ্রিল) ইসরাইলি দৈনিক হারেৎজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিমানবাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযানে আপত্তি এবং এ যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি গিয়েছে এবং তাতে এই ৯৭০ জনের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরাও আছেন। হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, তারা অভিযানে যেতে আপত্তি জানিয়েছেন ঠিকই, তবে চিঠিতে…