- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত এক সপ্তাহে গাজায় পাঠানো জাতিসংঘের ৭৫ শতাংশ ত্রাণ ঢুকতে দেয়নি ইসরায়েল। এতে সেখানে খাবার, ওষুধসহ জরুরি প্রয়োজনীয় জিনিসের চরম সংকট তৈরি হয়েছে। ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, গাজায় পরিস্থিতি খুবই ভয়াবহ। টানা অবরোধের কারণে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বহু মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৪০০-র বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ২৩ মার্চ ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ জন চিকিৎসা ও সহায়তাকর্মী প্রাণ হারান। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৪০০-র বেশি স্বাস্থ্য সহায়তাকর্মী নিহত হয়েছেন। গেব্রিয়েসুস বলেন, গাজার মানুষ এখন খাদ্য, পানি, ওষুধ ও…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১২ এপ্রিল) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই। এ অবস্থায় পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বড় অঙ্কের বিনিয়োগে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। ২ দশমিক ২ বিলিয়ন ডলার বা ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানিটি। আগামী ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালের নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুমতাজুর রহমান দাউদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। রাজধানী ঢাকায় চার দিনের বিনিয়োগ সম্মেলনে এই যুগান্তকারী বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন মুমতাজুর রহমান দাউদ। তিনি বলেন, এর ফলে ভারতে চিকিৎসার জন্য যাওয়ার হার অনেকাংশ কমে আসবে, বাড়বে রিজার্ভ। ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতিসংঘের একাধিক প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য লক্ষ্যে বাংলাদেশ তার অটল সমর্থন অব্যাহত রাখবে। শুক্রবার তুরস্কে ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ এর ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এএ খানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এই আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে দুই উপদেষ্টা সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের জনগণের দুর্দশায় গভীর সহানুভূতি প্রকাশ করেন। তারা রোহিঙ্গা সংকট ও গাজা পরিস্থিতি নিয়ে আইসিসির অবস্থানের জন্য সংস্থাটির প্রশংসা করেন। দুই উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এ চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও শান্তিপূর্ণ ব্যবহারের বৈশ্বিক প্রচেষ্টায় নতুন অধ্যায় সূচিত করল। গত ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আর্টেমিস অ্যাকর্ড এ স্বাক্ষর করে বিশ্বের ৫৪তম দেশ হিসেবে এতে যোগ দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উক্ত…
ঝালকাঠি প্রতিনিধি: বিশ্বব্যাপী পালিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-এর অংশ হিসেবে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো জলবায়ু যোদ্ধাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ফ্রাইডেস ফর ফিউচার-এর তত্ত্বাবধানে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। এতে সহযোগিতা করে ব্রাইটার্স, ইয়ুথ নেট গ্লোবাল, এবং জেলার বিভিন্ন সামাজিক ও যুব সংগঠন। কর্মসূচির শুরুতেই প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এরপর শতাধিক তরুণ-তরুণী হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও জলবায়ুবান্ধব নানা স্লোগান নিয়ে র্যালি করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন কর্মসূচি। র্যালিতে অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাসের দাবিতে সোচ্চার হন। কর্মসূচিতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গরমে যদি লোডশেডিং হয় তবে প্রথমে তা রাজধানীতেই হবে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অনেক বিষয়ের ওপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে চাহিদা স্বাভাবিকভাবে বাড়ে। তবে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখলে এক থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। কিন্তু অনেকে সেটা করছেন না। জনগণকে সচেতন হতে হবে। তিনি বলেন, দুই কারণে বিদ্যুৎ চলে যেতে পারে। এর…
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, গত ১৫ বছরে দেশ থেকে প্রায় পাঁচ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বড় শিল্প গ্রুপ আছে। তিনি বলেন, আমরা পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, রোগের উৎপত্তি রোধ করা প্রধান দায়িত্ব। রোগ সারানো হচ্ছে পরে। চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নেই। চুরি হওয়ার আগেই ঠেকানোর ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনোভাবে না হয়। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে মানিলন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যাংকিং বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে…
লাইফস্টাইল ডেস্ক বলা হয়, স্লিম ইজ স্মার্ট। স্থুলতা কে পছন্দ করে। ছিপছিপে ও স্বাস্থ্যকর শরীর পেতে কে না চায়। তবে এজন্য বেশ কসরতেরও দরকার। কেউ জিমে যান, কেউ খাবার তালিকায় আনেন বিস্তর পরিবর্তন। এসব ত্বরানিত করতে পারে কিছু ফল। দ্রুত ওজন কমানোর ক্ষেত্রে এসব ফল বেশ কার্যকরী। ডায়েট চার্টে যেসব ফল রাখবেন— কলা: সারাবছর পাওয়া যায় এমন ফলের মাঝে কলা সবার উপরে। কলা অত্যন্ত পুষ্টিকর ফল এবং পটাশিয়ামের একটি দারুণ উৎস। সহজলভ্য এ ফল খাদ্যতালিকায় রাখলে প্রোটিন, ভিটামিন বি ৬, ভিটামিন সি, ফাইবার, ফোলেট এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ একসঙ্গে পাওয়া যায়। যা ওজন কমাতে বেশ কার্যকরী। বেদানা: বেদানা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের চার অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। পূর্বাভাসে, এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে…