- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
বেনাপোল প্রতিনিধি যশোরের শার্শার নাভারণে একটি কওমি মাদ্রাসায় ছাত্রীদের শোবার কক্ষে ছিল সিসি ক্যামেরা। তার মনিটর ছিল শিক্ষকের কক্ষে। মেয়েদের ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করার অভিযোগে শেষপর্যন্ত পুলিশ মনিটর জব্দ করেছে। ছাত্রীদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার বিকালে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ মাদ্রাসা থেকে মনিটর এবং ১৬টি সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্র জব্দ করে নিয়ে যায়। যশোরের নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, শার্শা উপজেলার এ আবাসিক কওমি মাদ্রাসার পাঁচতলা ভবনের নিচতলায় দুজন শিক্ষক থাকেন। উপরের চারতলায় থাকে ছাত্রীরা। তাদের শোবার কক্ষে দুটি করে নাইটভিশন ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরার মনিটর ছিল শিক্ষকের কক্ষে। খবর পেয়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ‘১ট্রিলিয়ন ডলার ইকোনমির’ ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি লোকের চাকরির ব্যবস্থা করবে বলে জানিয়েছে দলটি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ অংশ নিয়ে বিএনপি এসব পরিকল্পনা তুলে ধরেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টে বলা হয়, এফডিআই/জিডিপি লক্ষ্যমাত্রা ০.৪৫ শতাংশ থেকে জিডিপির ২.৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। একইসঙ্গে ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে দলটি। এছাড়াও জনগণের ঘাড় থেকে বাড়তি ট্যাক্সের লাগাম টেনে ধরা,…
টেকনাফ ( কক্সবাজার)। টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৭ জন পাচারকারী আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাত ০২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন ময়দানের ঘোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোট কোস্ট গার্ড আভিযানিক দলের থামার সংকেত অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল এক ঘন্টাব্যাপি বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে জালের ভিতর একটি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম। এবার ভরিতে বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকায় পৌঁছেভে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (১১ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার…
নিজস্ব প্রতিনিধিঃ জমাজমির বিরোধে পটুয়াখালীর দুমকী উপজেলায় রুমা বেগম(৩০) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ বৃহস্পতিবার(১০ মার্চ) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মিয়া বাড়ি এলাকায় ওই গৃহবধূর ভাসুর জামাল হোসেন মৃত. শিশুটির লাশ নিয়ে সংবাদ সম্মেলন করেন। জামাল হোসেনের অভিযোগ, বিরোধপূর্ন জমিতে সাবিদ আলী গংয়ের লোকজন মঙ্গলবার(৮মার্চ) সকালে মাটি কাটতে থাকেন। এসময় তারা বাঁধা দিলে প্রতিপক্ষ বসির আকন ও তার স্ত্রী কচি আক্তার তার ভাই কামালকে মারধর করেন এবং বশির আকনের স্ত্রী কচি আক্তার সাত মাসের অন্তঃসত্তা…
ধর্ম ডেস্ক ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ – এই বাক্যকে তালবিয়া বলা হয়। তালবিয়া পাঠের মধ্য দিয়েই হজ ও ওমরায় প্রবেশের ঘোষণা দেয়া হয়। তাই একে হজ-ওমরার শ্লোগান হিসেবে অভিহিত করা হয়। তালবিয়া পাঠ আল্লাহ তায়ালার তাওহিদ বা একত্ববাদ চর্চার দৃশ্যমান ইবাদত ও আমল। হজরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তালবিয়াতে স্বর উঁচু করার জন্য জিবরাইল আ. আমাকে নির্দেশ দিয়েছেন। কারণ এটি হজের বিশেষ শ্লোগান।’ -(ইবন খুযাইমাহ, ২৬৩০) ইবনে আবী হাতেম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন যে— যখন ইবরাহিম আলাইহিস সালাম-কে হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার আদেশ দেয়া হয়, তখন তিনি আল্লাহর কাছে…
কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে ভবতোষ রায় নামে এক শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটি ও কাঠালিয়া উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই একজন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে চারজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় নলছিটি উপজেলার হদুয়া বৈশাখীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে মো. ইয়াসিন নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মো. আব্দুর রব। অন্যদিকে, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেন কেন্দ্র…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নবম ও দশম গ্রেডে ১৩১ পদে জনবল নিয়োগে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এই দুটি পদে আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আগের আবেদনই গ্রহণ করা হবে। ১. পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ৩৪ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংসহ বাণিজ্য বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৪–এর স্কেলে ২.০ এবং এসএসসি/এইচএসসি পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৫–এর স্কেলে ৩.০ থাকতে হবে। বেতন স্কেল: ১৬,৫২০–৪১,৭৪৫ টাকা (গ্রেড–৯) ২. পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ৯৭ যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক শীতাতপে বৃত্তিমূলক…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে বনবিভাগের লোকজন নওমুসলিম নারীর বাড়ি ভেঙ্গে দেওয়ায় টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে স্থানীয় বাসিন্দারা। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ওই সড়কের মধুপুর উপজেলার পচিশ মাইল এলাকায় তারা বিক্ষোভ শেষে সড়ক অবরোধ করে। সন্ধ্যা আটটায় সংবাদ লেখাপর্যন্ত অবরোধ চলমান রয়েছে। জানা যায়, মধুপুর উপজেলার গাছাবাড়ি এলাকা এক খৃষ্টধর্মীয় গারো নারী কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে সুমাইয়া নামের ওই নারী পচিশমাইল এলাকায় ফারুক হোসেন নামের এক ব্যাক্তি বাড়িতে একটি কক্ষে বিনাভাড়ায় বসবাস করেন। ওই নারীর প্রতি সহমর্মিতা দেখিয়ে স্থানীয় বাসিন্দারা অর্থ দিয়ে পচিশ মাইল বাসস্ট্যন্ডের কাছে বসতিপূর্ণ এলাকায় তিন শতাংশ…
সিলেট প্রতিনিধি স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চায় এই সরকার আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক। দেশে আইনশৃঙ্খলা আগের তুলনায় অনেক ভালো। বিভিন্ন থানা থেকে অস্ত্র উদ্ধারের কাজ চলছে। এটি সম্পন্ন হলে পুলিশের কার্যক্রম আরও বাড়বে। যারা পরিস্থিতির অবনতি করতে চায়, আমরা তাদের আইনের আওতায় আনছি। পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তি হয়েছে এবং এই প্রক্রিয়া…