- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক ভয়াবহ ভূমিকম্পের আঘাত এখনো সামলে উঠতে পারেনি মিয়ানমার। চলছে উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়া। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে দফায় দফায় কম্পন অনুভূত হচ্ছে দেশটিতে। সেই ধারাবাহিকতায় রোববার (১৩ এপ্রিল) ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এ তথ্য জানিয়েছে। তাদের প্যারামিটার অনুযায়ী, রোববার সকালে নতুন করে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে কম্পনের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার (২১.৭৫ মাইল)। মান্দালয়ের ৯২ কিলোমিটার দক্ষিণে এবং মেইকটিলার ৩৪ কিলোমিটার দূরে উৎপত্তিস্থলের অবস্থান। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র আরও জানিয়েছে, এসব তথ্য প্রাথমিক। তারা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার জাতীয় ভূমিকম্প তথ্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছে।…
ফের চলছে ‘স্বৈরাচারের মুখাকৃতি’ বানানোর কাজ ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের মুখাকৃতি’ ফের তৈরি করার কাজ শুরু হয়েছে। এই দায়িত্ব শিল্পীদের ওপর ন্যস্ত করা হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (১২ এপ্রিল) রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রার অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। উপাচার্য জানান, এই প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্ম নয়- এটি একটি প্রতীক, যা অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থানের বার্তা দেয়। তিনি বলেন, ‘আমরা একটি বড় দায়িত্ব পালন করছি। বাধা এসেছে, ষড়যন্ত্রও হয়েছে। তবে আমরা মানবিক শক্তি, শ্রম ও আস্থাকে হাতিয়ার করেই এগিয়ে যাব। এই…
আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করতে নিজেদের কঠোর অবস্থান থেকে ইসরায়েল ‘নমনীয়’ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দুটি সূত্র। চলতি বছরের ১৯ জানুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু ১৮ মার্চ চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হামলা চালায় দখলদাররা। এরপর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধবিরতি চুক্তি করতে চেষ্টা চালাতে থাকে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। তবে দখলদার ইসরায়েল জানায় যুদ্ধবিরতির পুনর্স্থাপন করতে তাদের ১১ জীবিত জিম্মিকে মুক্তি দিতে হবে। কিন্তু হামাস জানায় তারা পাঁচ জিম্মিকে মুক্তি দেবে। ওই সময় দুই পক্ষের কেউই কোনো ছাড় দিতে রাজি হয়নি। এরমধ্যে মিসর চেষ্টা চালিয়ে যেতে থাকে। দেশটি…
আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা এপি। তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে নেতানিয়াহুর ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে। যদিও এপির শিরোনামে এই বিষয়টি নেই। তারা শিরোনাম করেছে, ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র্যালি।’ অপরদিকে টাইমস অব ইসরায়েল একই খবরের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি।’ প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী গাজায় হামলার নিন্দা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেসুর রহমান খান ফরিদকে শুক্রবার ( এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আটক করে স্থানীয় জনতা। এক পর্যায় উত্তেজিত জনতার তাকে গণধোলাই দিতে শুরু করলো তিনি প্রাণ বাঁচাতে পাশের নুরুল আমিন খান মেডিকেল সেন্টারে আশ্রয় নেন। পরে রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর থানা পুলিশ এসে।তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে।
তারেক মুহাজির, জাবি প্রতিনিধি সাইকেল নিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে হিমালয়ের অন্নপূর্ণা জয় করেন জাবির সাবেক শিক্ষার্থী তোজাম্মেল হোসেন মিলন। নেপালের হিমালয় অঞ্চলের একটি বিশ্ববিখ্যাত ট্রেকিং রুট অন্নপূর্ণা সার্কিটে সাইকেল ভ্রমণে প্রথম বাংলাদেশী হিসেবে জয় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪২ তম ব্যাচের তোজাম্মেল হোসেন মিলন। ১৭ই মার্চ ২০২৫ নেপালের কাঠমান্ডুর ডুমর থেকে যাত্রা শুরু করেন। পাহাড়ের কণ্টকাকীর্ণ পথ, নানা চড়াই উতরাই, পাথর ও বরফের চ্যালেঞ্জ ও বন্ধুর পথ পাড়ি দিয়ে দীর্ঘ ১৭ দিন পর ২ এপ্রিল সকাল ৬.১৫ মিনিটে প্রথম বাংলাদেশী এবং বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাইকেল নিয়ে অন্নপূর্ণা সার্কিটে সামিট করেন। ভবিষ্যতে তিনি সাইকেল নিয়ে নেপালের সাতটি পর্বত,…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিমলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও-জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন শিক্ষক জাতীয় সমন্বয় কমিটি ডোমার-ডিমলা’র উদ্যোগে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় নীলফামারীর ডিমলা উপজেলা ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ হলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় ডোমার ও ডিমলা উপজেলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও- জাতীয় বেতন স্কেল…
আসাদুল্লাহ আল গালিব,জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (১১ই এপ্রিল) ধর্মবিদ্বেষকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপ নামে স্থানে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪ শিক্ষার্থীর মাঝে হাতাহাতি হয়। চার শিক্ষার্থীরা হলেন ২য় বর্ষের শিক্ষার্থী সারোয়ার মীম, আবির, নাইমুল ইসলাম মঈন, শেখ সাকিবুর রহমান। শেখ সাকিবুর রহমান বলেন, আমি ওদের কাছে যেতেই আবির বলা শুরু করে ঐ দেখ আল্লার বান্দা আসছে,তোর কবরে প্রস্রাব করে দিব। তারপর আমার উপর সারোয়ার মীম ও আবির আক্রমণ করে। মঈন ফিরাতে গেলে তাকেও আক্রমণ করে। তারপর আমাদের ট্রিটমেন্টের জন্য ত্রিশাল হসপিটালে নেওয়া। অভি ফকির জানায়, আমি এবং রাশেদুল ইসলাম…
পঞ্চগড় প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, অভ্যুত্থানে নেতৃত্বের প্রতি সব রাজনৈতিক দলের ব্যক্তিদের শ্রদ্ধা থাকা উচিত। তিনি বলেন, আমি বিশ্বাস করি, এক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে আরও বেশি দায়িত্ব পালন করবে। কারণ তারা বড় দল, তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। শনিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক সাবেত আলী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,…
‘মার্চ ফর গাজা’য় যা বললেন আহমাদুল্লাহ বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ ডেস্ক মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, ভূমির অধিকারের দাবিতে বাংলাদেশের সব মানুষ মজলুম ফিলিস্তিনিদের পাশে আছে বলে জানিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আহমাদুল্লাহ বলেন, আমরা এক কাতারে দাঁড়িয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা, মতগত পার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, ভূমির অধিকারের দাবিতে আমরা প্রত্যেকটি বাংলাদেশের মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। এদিন বাংলামোটর, কাকরাইল, পুরান ঢাকা, গুলিস্তানসহ বিভিন্ন স্থান থেকে মিছিল…