Author: admin

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে উফশি আউশ চাষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: শাহিদা শারমিন আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মোসা: শাহিদা শারমিন আফরোজ বলেন, আমরা চাই, রাজাপুরের প্রতিটি কৃষক আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে অভ্যস্ত হোক এবং নিজের জমিতে বেশি ফলন তুলতে সক্ষম হোক। এই বীজ ও সার বিতরণ তারই…

Read More

জিয়ারত জুয়েল: টাঙ্গাইলের বাসাইলে এক শত দরিদ্র রোগীর মাঝে দশ লক্ষ টাকা বিতরন করেছে শিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপ। সোমবার সকালে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে শত রোগীদের মাঝে এ উপহার বিতরন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: আকলিমা বেগম। এ সময় তিনি বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে দরিদ্র রোগীদের মাঝে অর্থ বিতরনের এ আয়োজন করায় গ্রুপটির কর্ণধার সালাউদ্দিন আলমীর (রাসেল) কে আমি ধন্যবাদ জানাই। আগামীতে লাবিব গ্রুপ হতদরিদ্রদের মাঝে নানামুখী উপহার সামগ্রী বিতরনের মধ্যে এ ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। সমাজের বিত্তবানদের এমন কাজে এগিয়ে আসার আহ্বান করেন তিনি। এ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি। ভোরের বাংলা নিউজ পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘‘প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবিঃ এ কেমন অদ্ভুত আচরণ? প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী (ﷺ)-কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ (কটাক্ষ)…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৫ বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি এ দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুভ নববর্ষ উপলক্ষে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সতীর্থ স্বজন। বিগত ১৫ বছর একটি পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি এ দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হতো। এমনকি এই পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো। এমনকি দাড়ি-টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো, দাড়ি-টুপি পরা সব মানুষ কি খারাপ? না। জুলাই…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে বৈশাখের প্রথম দিনে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বসত ঘর উড়িয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।এছাড়াও লেবুখালী-বগা মহাসড়কে মাহিন্দ্রা গাড়ির ওপরে গাছ পড়ে ২ জন যাত্রী আহত হয়েছেন। এতে বগা-লেবুখালী মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার ৩ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ‎ ‎আহত যাত্রীরা হলেন- পার্শ্ববর্তী উপজেলা বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের আতিকুর রহমান সুমন(৫৫) ও সরোয়ার হোসেন(৫০)। ‎ ‎সোমবার (১৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গাবতলি গ্রামের মাসুদ চৌকিদারের ঘরের পেছনের বারান্দা ও তার বড়ো ভাই আজিজ শিকদারের বসত ঘরটি ঝড়ে উড়িয়ে পাশ্ববর্তী পুকুরে ফেলে দিয়েছে। অপরদিকে উপজেলার…

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধ দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্তভাবে। বর্ষবরণ উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়, যেখানে নানা রঙের পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে মুখর ছিল পুরো এলাকা। স্থানীয় সংস্কৃতি, নৃত্য ও সংগীত পরিবেশনায় অংশ নেয় নানা বয়সী মানুষ। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা হলুদ চত্তরে এসে সমবেত হয়। এসময় বাংলা নববর্ষ অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জাকারিয়া , উপজেলা শিক্ষা অফিসার …

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে গালুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান পনির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, “বর্তমান সরকারের স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময় যুবদলকে রাজপথে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দলের আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় আদিবাসী ও বাঙালি সম্প্রদায়ের যৌথভাবে বাংলা নববর্ষ বাজনার তালে তালে বরণ করে নিলেন ১৪ এপ্রিল সোমবার সকাল ১১টায় শহরের ডাকবাংলো মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম পরিষদের সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ গাইবান্ধা সদরের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সদস্য সচিব কাজি আব্দুল খালেক, সাঁওতাল নেতা বার্নাবাস টুডু, বিটিশ সরেন, তৃষ্ণা মুরমু সহ শত শত সাঁওতাল-বাঙালী। অংশগ্রহণকারীরা বাঙালিয়ানা…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। দিনের শুরুতেই সকাল সাড়ে ৯ টায় বর্ষবরণ শুভাযাত্রা বের হয়। শুভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বর্ষবরণ মেলাতে গিয়ে শেষ হয়। এরপর ১০ টায় ছেলেদের মোরগ লড়াই ও মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীরা পরিবেশন করে লোকগান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং নাটিকা। এছাড়াও, নববর্ষ উপলক্ষে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি বাঙালির ঐক্য এবং মহাপুনর্মিলনের দিন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়। ড. ইউনূস বলেন, মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা নববর্ষ উদ্‌যাপন শুরু হয়েছিল। কৃষিকাজ সহজতর করার জন্য তিনিই বাংলা…

Read More