Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। আগামী ১৭ এপ্রিল দলটি আত্মপ্রকাশ করার কথা রয়েছে। ডেসটিনি গ্রুপের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর হোটেল শেরাটন (বনানী) নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুল দলের আহ্বায়ক হিসেবে আছেন মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতিমা তাসনিম। দলের এক শুভেচ্ছবার্তায় বলা হয়, ‘অপার সম্ভাবনাময়ের দেশ-বাংলাদেশ আজ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জুলাই ২৪-এর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে, মহান শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তবে কার বিরুদ্ধে কি অভিযোগ, সেটি জানায়নি দলটি। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ৮ নেতাকে দল থেকে বহিষ্কারের কথা জানান। বহিষ্কৃত নেতারা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আছিনুর রহমান আনিছ, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্যসচিব আবুল কালাম সিকদার। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণের তিনদিন পর এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের একটি পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত মোঃ সাব্বির (১৬) উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। সে স্থানীয় বিশুবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার সকালে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে সেফটি ট্যাংকের মধ্যে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব শক্রতার জের ধরে গত শনিবার (১২ এপ্রিল) বিকালে সাব্বিরের দুই বন্ধু মিলে তাকে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এলডিসি উত্তরণবিষয়ক এক সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘অধ্যাপক ইউনূস বলেছেন, এলডিসি উত্তরণের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এখন পূর্ণ উদ্যমে কাজ এগিয়ে নিতে হবে। সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তা নিতে হবে। একই সঙ্গে সতর্ক থাকতে হবে এলডিসি উত্তরণের প্রেক্ষিতে কোনো খাত যেন কোনো ধরনের ক্ষতির মুখে না…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের রাফা ও গাজায় নিরস্ত্র মুসলিমদের উপর নির্বিচারে নারী ও শিশুদের হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে এগারটায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আবুল কালাম মোস্তফা লাবু ও শামীমুর রহমান খান শামীম, মহব্বত হোসেন, সভাপতি মাহফুজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মনোয়ার হোসেন, জুয়েল, ফুয়াদ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে থাকা জিম্মি মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। একইসঙ্গে এ প্রস্তাবে ১০ জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে কয়েকশ ফিলিস্তিনি বন্দির মুক্তির কথাও বলা হয়েছে। মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতার যৌথভাবে এ প্রস্তাব ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের কাছে পাঠিয়েছে। সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, জিম্মি মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এতে যুদ্ধের স্থায়ী সমাপ্তির গ্যারান্টি অন্তর্ভুক্ত নেই। হামাস যোদ্ধারা এখন প্রস্তাবের শর্তগুলো পর্যালোচনা করছেন বলে গোষ্ঠীটির একজন শীর্ষ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। হামাসের ওই কর্মকর্তা এএফপিকে বলেছেন, ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দি, যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যহ্যার এবং মানবিক সহায়তা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের বাজারে বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানিয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৮৯ টাকা। এর আগে যা ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার…

Read More

স্টাফ রিপোর্টার : নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। আজ সোমবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় শহরের এটিম মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এর আগে সেখানে জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়ান জেলা প্রশাসক। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন। গ্রামীন ঐতিহ্য হিসেবে গরু ও ঘোড়ার গাড়ি শোভাযাত্রায় অংশ নেয়। বাঙালীর নতুন জীবনের প্রতীক পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। ধর্মবর্ণ ভেদে দিনটিকে…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। বাংলা নববর্ষ-১৪৩২ ও বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। এছাড়া  উপজেলা পরিষদ হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরমধ্যে কবিতা আবৃত্তি, নৃত্যগানে অংশগ্রহন করে উজিরপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম খান,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত…

Read More

বিনোদন ডেস্ক অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা অমি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।’ অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’ জানা যায়, এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল।…

Read More