- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর এলাকার স্কুল ছাত্র সাব্বিরকে (১৬) অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রবিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়ক ও ঢাকা-রংপুর মহাসড়কে ঘন্টাব্যাপী শত শত যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীরা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েন। গত শনিবার (১২ এপ্রিল) বিকালে সাব্বিরের দুই বন্ধু মিলে তাকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে তার ভগ্নিপতি ইউনুস আলীর হাতে তুলে দেয়। তখন তার…
উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, চাই সুস্থ দেহ, দৃঢ় মনোবল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর বি.এন.খান ডিগ্রী কলেজের আয়োজনে, তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ এপ্রিল বুধবার সকাল ৯টায় বি.এন. খান ডিগ্রী কলেজ মাঠে অত্র কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ রফিকুজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ…
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের বাসাইলে দপ্তরি সুমনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।এঘটনায় দপ্তরি কাজী সুমন মিয়াকে আটক করেছে বাসাইল পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।কাজী সুমন মিয়া (৪২) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসির উদ্দিনের ছেলে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ছুটি হওয়ার পর দুইজন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে।প্রাইভেটের এক পর্যায়ে এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বলে দপ্তরি। শিক্ষার্থী চশমা নিতে যাই।সেই সুযোগে দপ্তরির কাছে পড়তে থাকা শিক্ষার্থীর শ্লীলতাহানি করে।শিক্ষার্থী চশমা নিয়ে এসে দেখতে পেলে শিক্ষার্থীকে ছেড়ে দেয়।প্রাইভেট শেষ করে…
টেকনাফ ( কক্সবাজার)। টেকনাফের হ্নীলায় দীর্ঘ দিনের জমি বিরোধের জের বড় ভাইয়ের দায়ের করা মামলায় হাজিরা দিতে গিয়ে চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে ছোট ভাই কে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন বড় ভাই ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত,জাফর হাজীর ছেলে আবু সোলাইমান প্রকাশ ভূলাইয়া ও তার ছোট ভাই আলমগীরের মধ্যে। ছোট ভাই আলমগীর এই প্রতিবেদক কে জানিয়েছেন ১৫ এপ্রিল ২০২৫ ইং বড়ভাই আবু সোলাইমানের করা একটি চাঁদাবাজি মামলা যার নং সিআর ১৬০/২০২৩ ইং, এই মামলার হাজিরার দিন ধার্য্যছিল। উক্ত মামলায় হাজিরা দিতে ছোটভাই আলমগীর কক্সবাজার আদালতে যায়। আদালতে বিচারক উপস্থিত না থাকায় আলমগীর তার উকিলের…
কুবি প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর বহিষ্কারের ঘটনার প্রতিবাদ ও কুয়েট ভিসি পদত্যাগের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ‘কুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকে যে বহিষ্কার আদেশ দিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। গত ১৮ ই ফেব্রুয়ারি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে তা আমরা সকলেই জানি। এবং কারা হামলা করছে তাও সকলের জানা। তারপরও কুয়েটের ভিসির এমন পক্ষপাতদুষ্ট আচরণ কোনোভাবেই কাম্য নয়।’ তিনি আরো বলেন,’ কুয়েট কি বাংলাদেশের গাজা? গাজায়…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতীতে কলেজ ছাত্র হত্যার অভিযোগে গ্রেফতার নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ভোরে কালিহাতী থানা পুলিশ ৬ জনকে আটক করে। পরে রহস্যজনক কারণে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ৫জনকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। এদের মধ্যে নোমানকে হত্যা মামলায় অভিযুক্ত করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। নোমান উপজেলার মহিষজোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এছাড়া একই উপজেলার ঘড়িয়া গ্রামের আ: লতিফের ছেলে সাব্বিরের বাড়ী থেকে নিহত আ: আলীমের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাব্বির ও শাকিলকে স্বাক্ষী হিসেবে আদালতে পাঠানো হয়েছে বলে এসআই মিজানুর রহমান নিশ্চিত করেছেন। এনিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। প্রকাশ,…
নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত (Alanya Alaaddin Keykubat University) বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল ২০২৫ আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নোবিপ্রবির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. কেনান আহমেত। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান ও কো-অপারেশন সেন্টার এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী এবং আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের ৩ জন ভাইস রেক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নোবিপ্রবি এবং আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির ফলে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ১৬ এপ্রিল বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালতে তাকে হাজির করা হয়। আদালতের বিচারক শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে দিনাজপুর জেলা শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তার বড় বোনের বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। জানা গেছে, গত ৫ আগস্টের পর এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে। তিনি সেই মামলা দুটির এজাহারভুক্ত আসামি।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। এ সময় মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না উল্লেখ করে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মাঠ প্রশাসন বিএনপিকে সাহায্য করছে, এনসিপিকে যথাযথ সাহায্য করছে না।’ বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী সচিব নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ তিন দিনের সফরে আজ বুধবার সকালে ঢাকায় আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদলের এটি হচ্ছে প্রথম বাংলাদেশ সফর। সফরের সঙ্গে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার বাসসকে জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করার সম্ভাবনা রয়েছে প্রতিনিধিদলটির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, নিকোল চুলিক বাংলাদেশে…