- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক গ্রামীণ ব্যাংকের ওপর থেকে সরকারের একক কর্তৃত্ব কমাতে গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে এবং ৯০ শতাংশ রাখা হয়েছে ব্যাংকের সুবিধাভোগীদের জন্য। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে এদিন সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ উপদেষ্টা বলেন, এখানে গ্রামীণ ব্যাংক আগে যখন কাজ করত, একটা মূল্যবোধ নিয়ে কাজ করত। সেই মূল্যবোধ হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী, তাদেরই অংশগ্রহণ…
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র অপুষ্ট শিশুদের পুষ্টি মান উন্নয়ন ও গৃহস্থালি আয়ের উৎস সৃষ্টির উদ্দেশ্য শিশুর মা ও তার যত্নকারীদের হাঁস পালনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১৭ এপ্রিল সকাল ১১টায় উজিরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তন কেন্দ্রে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এ উপলক্ষে উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার মোট ২০ জন সুবিধা ভুগীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন উজিরপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ গোলাম মওলা, এ সময় আরো উপস্থিত ছিলেন, এ্যানি মিতা বৈরাগী, এ্যাথিনা বিশ্বাস, সুমনা আক্তার,কবিতা মন্ডল,মিম আক্তার,শারমিন আক্তার
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ২০৫ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজ্জাক (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত রাজ্জাক উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের বাসিন্দা অছিম আলীর ছেলে। সে রাজাহার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গভীর রাতে রাজাবিরাট গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ডিএনসি সদস্যরা মাদক কারবারি রাজ্জাকের বাড়ি ঘেরাও করে তাকে গেইটের…
জাহিদুল ইসলাম টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলায় হাইকোর্টের রায় বাতিলসহ ৬ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল পলিটেকনিক থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সদর উপজেলার গালা ইউনিয়নের রাবনা বাইপাস এলাকা অবরোধ করে। এসময় মহাসড়কের দুই পাশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এর আগেও টাঙ্গাইল পলিটেকনিকের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তখন প্রশাসন তাদের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে দিয়ে আন্দোলন প্রত্যাহার করে। এদিকে অবরোধের কারণে মহাসড়কের রাবনা বাইপাসের উভয়দিকে ১০ কিলোমিটার এলাকায়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে পাকিস্তানের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে জসীম উদ্দিন জানান, বাংলাদেশের টাকা ফেরত দিতে আলোচনা এগিয়ে নিতে রাজি হয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের কাছ থেকে ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারের দাবি করেছে বাংলাদেশ। তিনি জানান, শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়েছে বৈঠকে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় প্রধান…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বজ্রপাতে মো. ওয়ালিউর রহমান বিশ্বাস (৪৩) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিশ্বাসবাড়ি এলাকার ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ওয়ালিউর রহমান মাঠে থাকা গরু আনতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. পনির হাওলাদার। তিনি বলেন, “বজ্রপাতের সময় মাঠে গরু আনতে গিয়ে ওয়ালিউর রহমান বিশ্বাস মারা গেছেন। আমরা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বৈশাখের শুরুতেই রাজধানীসহ সারা দেশে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগামী পাঁচদিন দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের ২৭ জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে সংস্থাটি। সেইসঙ্গে বজ্রপাত থেকে বাঁচতে বজ্রবৃষ্টির সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকাসহ বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে। পাঁচদিন বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের…
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের বাসাইলে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়সাল মিয়া নামের ওই প্রেমিককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এরআগে দুপুরে অভিযুক্ত ফয়সাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত ফয়সাল মিয়া জেলার মির্জাপুুর উপজেলার হাটফতেপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই ছাত্রী বাসাইল পৌর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার কাউলজানী ইউনিয়নের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ওই শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুুকে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কঠোর প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, “ছাত্রলীগের হামলার তদন্তে গঠিত কমিটির অগ্রগতি এত ধীর কেন? প্রশাসনের ভূমিকা এত নীরব কেন? বিচার কার্য বিলম্বের মাধ্যমে কি তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে? নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচারহীনতার সংস্কৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে?” বুধবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তৃতায় আতিকুর রহমান এ কথা বলেন। তিনি আরও বলেন, “আজ আমরা একটি মাত্র দাবিতে এখানে একত্র হয়েছি—ছাত্রলীগের সন্ত্রাসের বিচার…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার উপজেলা রোড মতিঝিল সংলগ্ন ড্রেনের ওপরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালানো কুখ্যাত জুয়ারু মালেককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সে পৌরসভার কালিকাডোবা গ্রামের বাসিন্দা। গত বুধবার (১৬ এপ্রিল, ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে জুয়ার পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় প্রায় এক বস্তা জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। গাইবান্ধা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার রাকিবুল হাসান রাকিব এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস আই তাহসিন রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন। পরে মালেককে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। জুয়ারু মালেককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল…