Author: admin

স্টাফ রিপোর্টার : নওগাঁ শহরের ঘোষপাড়া মোড়ে শুক্রবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ” শীর্ষক এক মতবিনিময় সভা। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (অব.) ব্যবস্থাপক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু। প্রধান আলোচক মাসুদ হাসান তুহিন বলেন, “৫৪ বছর আগে আমরা পেয়েছিলাম একটি মানচিত্র, একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সংগীত। অথচ আজও আমরা সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ পাইনি। রাজনৈতিক ও সামাজিকভাবে মানুষ আজও…

Read More

ইবি সংবাদদাতা:নাটোরের বড়াইগ্রামের সাত বছরের শিশু জুঁইকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার পতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি। এতে শিক্ষার্থীরা অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। মানববন্ধনে নাটোর জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী ও নাটোর জেলা কল্যাণ সমিতির সভাপতি তানভির রহমান সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, এই মানববন্ধন শুধু একজন শিশুর জন্য নয়। আমরা এই মানববন্ধনের মাধ্যমে…

Read More

ছবি সংগ্রহীত রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কলেজপড়ুয়া আরাফাত প্রামাণিক (২০)-এর প্রেমে পড়েন তার মামী শাপলা বেগম (২২), যিনি এক সন্তানের জননী। দীর্ঘদিনের এই প্রেমের পরিণতি দিতে নিজের শিশুকন্যাকে নিয়ে ভাগ্নে আরাফাতের সঙ্গে অজানার উদ্দেশে পাড়ি জমান শাপলা। সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবার কেউ কেউ উৎসাহিত হয়ে গাইছেন— ‘ওই দেখা যায় সোনার ভাগ্না আইসে আমার বাড়ি রে, পাগল করলো ভাগ্না রে’! গানটি এখন কৌতূহলী মানুষের মুখে মুখে ফেরে। ঘটনাটি সম্পর্কে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহোদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের খাজা মিয়ার মেয়ে শাপলা খাতুনের…

Read More

ছবি সংগ্রহীত ধর্ম ডেস্ক ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ইংরেজি, ০৬ বৈশাখ ১৪৩২ বাংলা, ২০ শাওয়াল ১৪৪৬ হিজরি। আজকের নামাজের সময়সূচি জোহর – ১২:০০ মিনিট। আসর – ৪:৩১ মিনিট। মাগরিব – ৬:২৪ মিনিট। এশা – ৭:৪১ মিনিট। ফজর (আগামীকাল রোববার) – ৪:১৫ মিনিট। বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর, ভূমিদস্যু শহিদুল্লাহ মাস্টার ও তার সহযোগী কতৃক গাইবান্ধার সুন্দরগঞ্জের ভাটি বুড়াইল মৌজার সরকারী ১৯৪ একর জমি অবৈধভাবে দখল করার নিমিত্বে ভুয়া রেকর্ড তৈরি করার প্রতিবাদে ও ভূমিদস্যুদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন চরাঞ্চলবাসী। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের ভাটি বুড়াইলের চরে অনুষ্ঠিত মানববন্ধনে হাজী নুরুল আমিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ সাদা মুন্সি, আব্দুর রশিদ, মোঃ রাজু মিয়া, মোঃ নজরুল মিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, শহিদুল্লাহ মাস্টার ও তার সহযোগীরা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী। শহিদুল্লাহ মাস্টার হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। তারা বিগত সময় ক্ষমতার অপব্যবহার করে ভুয়া রেকর্ড তৈরি করেন,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থী আটক। প্রতিবন্ধী নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার।পরীক্ষা কেন্দ্র সচিব বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এসএসসি পরীক্ষার তৃতীয়দিন গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলছিল। পলাশবাড়ী পৌরশহরের পলাশগাছী গ্রামের মো. আসাদুজ্জামান মিয়ার প্রতিবন্ধী মেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী মোছা. আফরিন আক্তার অরথি(কক্ষ নং-১১২, রোল নং ৯৫২০১৮)পরীক্ষা দিয়ে আসছিল। কিন্ত; নিয়মিত পরীক্ষার্থী মামাতো বোন অরথি এদিন অসুস্থতার কারণে তার পরিবর্তে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কেশবপুর(পশ্চিম পাড়া)গ্রামের মো.শাহ আলমের মেয়ে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এইচএসসির…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে আছে। শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় ধরনের সমস্যার জায়গা। বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদের এড়িয়ে যেতে। তবে জাতীয় স্বার্থে অরাষ্ট্র প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে বলে মনে করেন তিনি। দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সবার আগে প্রবাসীদের সমস্যা সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে আগে সেবা দিতে হবে। তৌহিদ হোসেন বলেন, কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম-খুনের দলে যাওয়া সাকিব আল হাসানের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না। ইলিয়াস আলী ২০১২ সালে গুম হয়েছে। এমন অসংখ্য গুমের ঘটনা জানার পরও সাকিবের আওয়ামী লীগে যোগদান মানুষ মেনে নিতে পারেনি। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে একটি নিকৃষ্ট দল উল্লেখ করে শফিকুল আলম বলেন, তাদের হাতে রক্ত। তিন-চার হাজার ছেলে-মেয়েকে তারা খুন করেছে। এ দলের প্রতিটি নেতাই খুনের দায়ে…

Read More

স্পোর্টস ডেস্ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান অষ্টাদশ আসরের প্রায় অর্ধেক শেষ হতে চলল। তবে এখনও পরিবর্তন আসছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে। সেটি অবশ্য যৌক্তিক কারণে, চোটের কারণে ছিটকে পড়াদের জায়গায় নতুন ক্রিকেটার নিচ্ছে দলগুলো। তবে ভারতীয় ক্রিকেটারের জায়গায় বিদেশি কাউকে ডাকতে তেমন দেখা যায় না। চেন্নাই সুপার কিংস সেই পথে হেঁটেছে। চলতি আইপিএলে গুরজাপনিত সিংকে দলে নিয়েছিল আইপিএলের সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারী দলটি। যদিও কোনো ম্যাচের একাদশে জায়গা হয়নি তার। এরই মাঝে চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন তামিলনাডুর এই পেসার। এবারের নিলামে গুরজাপনিতকে চেন্নাই ২.২ কোটি রুপিতে দলে নিয়েছিল। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’খ্যাত (এবি ডি ভিলিয়ার্স) তরুণ তারকা…

Read More

ঢাবি প্রতিনিধি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল যুবক। ‘বাংলাদেশ সংস্কার আন্দোলন’ ব্যানারে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে এই কর্মসূচি চালিয়ে আসছেন তারা। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আন্দোলনকারীরা কালবেলাকে জানান, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যা পেয়েছে সেখানে দরকার আমূল সংস্কার এবং এই সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান তারা। এই অবস্থান কর্মসূচি আগামী এক সপ্তাহ চলবে বলে জানানো হয়। এরপর দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনে বসার কথাও উল্লেখ করেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা পাঁচটি দাবি জানান। এগুলো হলো-…

Read More