- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের আম বাগান গুলোতে চলতি বছরে প্রায় শতভাগ আমের মুকুল এসেছিল। আম চাষিরাও বাম্পার ফলন নিয়ে আশাবাদি ছিলেন। কিন্তু আবহাওয়াজনিত কারণে এবার আশানুরুপ আমের গুটির দেখা পাওয়া যায়নি। প্রাকৃতিকভাবে এবার বেশি ফলনের বছর হলেও আমের গুটি এসেছে খুবই কম। ফলে এবার কাঙ্ক্ষিত আমের ফলন নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। তারপরেও স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ধারণা-চলতি মৌসুমে জেলায় ৭০-৭৫ শতাংশ গাছে টিকতে পারে আম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানের তথ্য অনুধায়ী, গত বছরের তুলনায় চাঁপাইনবাবগঞ্জে এবার ১০০ হেক্টর বাগান কমে যাওয়ায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষাবাদ হচ্ছে। পাঁচ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আম চাষ হচ্ছে শিবগঞ্জে। এখানে ২০ হাজার ১০০ হেক্টর…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সব ধরনের অনৈতিকতার ঊর্ধ্বে ওঠে এবং উন্নয়ন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করলো জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা। ১৯ এপ্রিল (শনিবার) গাইবান্ধা জেলা শহরের প্রফেসর কলোনির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কন্ঠ ভোটের মধ্য দিয়ে কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৮) গঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে রানা ইস্কান্দার রহমানকে সভাপতি ও শাহজাহান সিরাজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তিন বৎসর মেয়াদে গঠিত এই কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহবুব মিয়া, সহ-সভাপতি ছালাম আশেকী, সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম সান ডেমিরেল রুবেল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, কোষাধ্যক্ষ সুজা…
নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে ১মাস ধড়ে অসুস্থ গরু কম দামে কিনে অতিরিক্ত লাভের জন্য রাতের আধারে জবাই করে মাংস বিক্রির দায়ে ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তো ঘরের ব্যবসায়ী মো. রনি মৃধা(২৭) পলাতক থাকায় তার দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও অসুস্থ গরুর মালিক রুস্তম আলী তালুকদারকে(৭০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রনি মৃধা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নূর হোসেন মৃধার ছেলে এবং রুস্তম আলী তালুকদার একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমজেদ তালুকদারের ছেলে। ঘটনার…
আন্তর্জাতিক ডেস্ক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছেন। তিনি তার সেনাবাহিনীকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন এদিন। অবশ্য পুতিনের এই একতরফা ঘোষণার পর এখনো পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শনিবার বিকালে ক্রেমলিনে রুশ সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে উদ্দেশ করে পুতিন বলেন, ‘মানবিক দিক বিবেচনায় নিয়ে… রাশিয়ার পক্ষ থেকে ‘ইস্টার যুদ্ধবিরতি’র ঘোষণা দেওয়া হচ্ছে। এ সময়ে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি’। পাশাপাশি সতর্কতা হিসেবে পুতিন যোগ করেন, ‘আমরা আশা করি ইউক্রেনও আমাদের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন, সদস্য মাহীন সুলতান, সারা হোসেন, ফৌজিয়া করিম ফিরোজ, কল্পনা আক্তার, ডা. হালিদা হানুম আক্তার, সুমাইয়া ইসলাম, নিরুপা দেওয়ান, ফেরদৌসী সুলতানা ও নিশিতা জামান নিহা। সরকার ২০২৪ সালের নভেম্বরে নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভীন হককে প্রধান করে ১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে। কমিশনের অন্য সদস্যরা হলেন- ব্র্যাক ইনস্টিটিউট অব…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মিতব্য ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় নির্মাণের দাবি জানিয়েছেন সাধারণ ছাত্র-জনতা। এ লক্ষ্যে ১৯ এপ্রিল শনিবার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে গাইবান্ধার ছাত্র জনতার ব্যানারে আয়োজনে এ সংহতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ উপস্থিত ছিলেন। চীনের উপহারের হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের দাবিতে এ সংহতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক আলমগীর কবীর বাদল, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মো. মাহামদুন্নবী টিটুল, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, চিকিৎসক নেতা ফেরদৌস হোসেন…
আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য ও গুলিশাখালী ইউনিয়ন সভাপতি এডভোকেট এইচ এম মনিরুল ইসলাম ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিষয়টি আমতলী উপজেলায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। মোঃ ফয়সাল বারী ফেসবুকে লিখেন জেলা আওয়ামী লীগের নেতারা কোথায়?কোথায় দল বিক্রি করেছেন বা তাদের ব্যর্থতা কোথায় ছিল? এই সুবিধাভোগীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখান থেকে আওয়ামী লীগের নেতাদের অনেকে শিক্ষনীয় আছে। কে এম রিমন নামে একজন লিখেন পিঠ বাঁচাতে দল পাল্টাচ্ছে। জানা গেছে,গত ৩ এপ্রিল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য পুলিশ সদস্যদের বিষয়টিও ভাবা হচ্ছে। আমরা চেষ্টা করছি, যারা নিচের স্তরের পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখার। তাহলে তাঁরা সহজেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তাদের (পুলিশ) ছুটির সংখ্যা খুবই কম বলে জানান তিনি। বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যানটিন পরিদর্শন…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ইতালির ইতিহাসে প্রথমবারের মতো কোনো কারাগারে চালু হলো ‘সেক্স রুম’। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় উমব্রিয়া অঞ্চলের তেরনি শহরের একটি কারাগারে এক বন্দি তার সঙ্গীর সঙ্গে একটি বিশেষ কক্ষে ঘনিষ্ঠ সাক্ষাতের সুযোগ পান। খবর রয়টার্সের। ইতালির সাংবিধানিক আদালতের একটি ঐতিহাসিক রায় অনুযায়ী এ সুযোগ দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, কারাবন্দিদের তাদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অধিকার রয়েছে। ইউরোপের অনেক দেশেই এ ধরনের ‘কনজুগাল ভিজিট’ অনুমোদিত, যেমন— ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন ও নেদারল্যান্ডস। উমব্রিয়ার কয়েদিদের অধিকারবিষয়ক ওমবডসম্যান জুসেপ্পে কাফোরিও বলেন, আমরা সন্তুষ্ট, কারণ প্রথম সাক্ষাৎটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার…
লেখক: মুহাম্মদ ইমাদুল হক (প্রিন্স) স্বাস্থ্য সেবা একটি মৌলিক অধিকার। অথচ বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশাল, যুগ যুগ ধরে সেই অধিকার থেকে বঞ্চিত। যখন আমরা উন্নয়নের কথা বলি, তখন এর প্রতিটি শাখা—শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগ—সমভাবে বিবেচনায় আসা উচিত। অথচ বাস্তবচিত্র বলছে, দক্ষিণাঞ্চলের প্রতি সেই সমতা বরাবরই উপেক্ষিত থেকে যাচ্ছে। তাই সময় এসেছে এই অবহেলিত অঞ্চলের পক্ষে সুনির্দিষ্ট দাবি তোলার। সেই দাবির প্রথম সারিতে থাকা উচিত—বরিশালে একটি চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপন। চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল: এক নতুন দিগন্ত:- সম্প্রতি চীন সরকার বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে তিনটি আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। এসব হাসপাতালের মধ্যে একটি ১ হাজার…