- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, খুব সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে সংগ্রাম এখনো শেষ হয়নি। গণতন্ত্রের উত্তরণ এখনো হয়নি। রোববার (২০ এপ্রিল) বিকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আবদুল্লাহ আল নোমান স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো আসেনি। সে জন্য অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে সচেতনতার জন্য কাজ করতে হবে। দলকে আরও সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, এই সময়টা আমাদের পরীক্ষার সময়। পত্রপত্রিকা, টেলিভিশন টক শো— সবকিছু…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন যেকোনো সময় দাখিল করবে প্রসিকিউশন। রোববার (২০ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির শুনানি শেষে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আজকের ট্রাইব্যুনালে তিনটি মামলার শুনানি হয়। প্রথম মামলাটি ছিল মানবতাবিরোধী অপরাধের। এ মামলায় ওবায়দুল কাদেরসহ ৪৫ জন আসামি রয়েছেন যারা এই অপরাধের নির্দেশদাতা ছিলেন। এই মামলার ১৭ জন আসামি উপস্থিত ছিলেন। আমরা আজ আদালতে এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট দিয়েছি এবং দুই মাসের সময় চেয়েছি। আদালত আমাদের দুই মাসের…
মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবারের মতো ‘উত্তম কৃষি চর্চা’ বা GAP (Good Agricultural Practices) পদ্ধতিতে বিষমুক্ত আম চাষ শুরু হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪-২৫ অর্থবছরে ‘পার্টনার প্রকল্প’-এর আওতায় এই কার্যক্রম বালিয়াডাঙ্গীতে প্রথমবার মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কৃষক আবু বেলাল তার তিন বিঘা জমিতে বানানা ম্যাংগো ও আম্রপালি জাতের আম গাছ লাগিয়েছেন। এই আম বাগানে সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, ফল ব্যাগিং, নিরাপদ বালাইনাশক ব্যবহার, এবং বাগানের চারপাশে নেট দিয়ে ঘেরা সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে। বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, সারাদেশে ১৫টি ফসল— যার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল প্রায় ৩৯ হাজার কোটি টাকা টাকা। এখন তা নেমে ১০ হাজার কোটি টাকায় এসেছে। অর্থাৎ দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ-জ্বালানি খাতে ২৯ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান কালবেলাকে বলেন, অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, তখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল ৩ দশমিক ২ বিলিয়ন ডলার (প্রতি ডলার ১২১ টাকা হিসেবে প্রায় ৩৯ হাজার কোটি টাকা)। এখন তা ৮২৯ মিলিয়ন (প্রতি ডলার ১২১ টাকা হিসেবে প্রায় ১০…
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ ভোরের বাংলা নিউজ ডেস্ক ছয় দফা দাবিতে আজ রাজধানীসহ সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’। রোববার (২০ এপ্রিল) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হবে। শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনের পক্ষে কথা বলা শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী। কারিগরি ছাত্র আন্দোলনের এ কর্মসূচি কুমিল্লায় পূর্বঘোষিত আন্দোলনের সময়কার ‘হামলার’ প্রতিবাদ হিসেবেও পালন করা হচ্ছে। শনিবার দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ…
টেকনাফ ( কক্সবাজার)। সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করা সংগঠন “সমৃদ্ধ কক্সবাজার” এর আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের শহীদ স্মরণী সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে সাইফুর রহিম শাহীন-কে চেয়ারম্যান এবং ইব্রাহীম খলিল মামুন-কে সংগঠনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সভার সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহিম শাহীন । সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়। “সমৃদ্ধ কক্সবাজার” বিগত কয়েক বছর ধরে নিরবে কক্সবাজারের…
নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল কাকচর এলাকায় শনিবার ( ১৯ এপ্রিল ) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) নান্দাইল পৌর শাখার আয়োজনে জুলাই বিপ্লব ২০২৪ – এর জন-আকাঙ্খার আলোকে জুলাই গনহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আশেক আলী মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) -এর যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব আশিকিন আলম রাজন , উপজেলা এনসিপি নেতা খন্দকার সুফি আবদুল্লাহ, সুলাইমান হাকিম বুলবুল , আহত জুলাই যোদ্ধা শেখ সাদি, সাংবাদিক আহসান কাদের মাহমুদ সহ প্রমুখ। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র কাঠামোর নানাবিধ মৌলিক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপের সতর্কতা (ভ্রমণ নিষিদ্ধ) ঘোষণা করেছে দেশটি। শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করে এ বার্তা দিয়েছে দেশটি। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে। এগুলোতে যেকোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে। তাই মার্কিন নাগরিকদের সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছে মার্কিন সরকার। কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে পুনর্বিবেচনা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মধ্যপ্রাচ্যের সৌদি আরবে গত এক সপ্তাহে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছেন আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন করা প্রবাসীরা। শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৩৭২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৫০ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৫৬৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এতে আরও বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ২৬৪ জনকে গ্রেপ্তার করা…
স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী রইস উদ্দীনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। নিহত রইস উদ্দীন উপজেলার গনেশপুর ইউনিয়নের (সতীহাট গ্রামীণফোন টাওয়ার সংলগ্ন) শ্রীরামপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে এবং ঔষুধ ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে ভোটো’র বড় ভাই। উপজেলার সতীহাটে রইস মেডিকেল হল নামে তার একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ছিলো। অত্র এলাকায় তিনি রইস ডাক্তার নামে পরিচিত ছিলেন। শুক্রবার (১৮ এপ্রিল) দুপর সাড়ে ১২ টার দিকে নিজ বাসভবনে ষ্ট্রোক করে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী,শুভানুধ্যায়ী, নিকটতম আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। এদের মধ্যে…