Author: admin

আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক (২৮)। এ ঘটনার একটি ভিডিও রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এঘটনা ঘটেছে। রেজাউল ওই গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে। রেজাউলের পরিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তারের সথে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক খুটি নাটি বিষয় নিয়ে তঁাদের মধ্যে মনোমালিন্য চলে আসছে। এ নিয়ে গ্রামে উভয় পক্ষের পরিবারের মধ্যে সালিস বৈঠকও হয়েছে কিন্তু সুরাহা হয়নি। এ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আদালতে শুনানিতে গিয়ে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’ সোমবার (২১ এপ্রিল) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন শাজাহান খানকে আদালতে হাজির করা হয়। এজলাসে নেওয়ার পথে একথা বলেন শাজাহান খান। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার মাইনুল ইসলাম খান পুলক গত ১৩ এপ্রিল শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ২১ এপ্রিল ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে এজলাসে তোলা হয়।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- খুলনা জেলার মো. মাহবুবুর রহমানের ছেলে মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), ময়মনসিংহ জেলার মো. লাল মিয়ার ছেলে আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং জামালপুর জেলার সুলাইমান শেখের ছেলে আল আমিন সানি (১৯)। পুলিশ জানায়, আসামিরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। সিসি টিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান…

Read More

বিনোদন ডেস্ক বাংলা নাটকে ভিন্নধর্মী গল্প এখন যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। যেখানে প্রেম, প্রতারণা আর কনফিউশনেই আটকে থাকে বেশিরভাগ কনটেন্ট, ঠিক সেখানে ভিন্ন এক বার্তা নিয়ে হাজির হয়েছে নাটক ‘ডক্টর আদনান’। পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। নাটকটি নির্মিত হয়েছে একজন মানবিক, নিবেদিতপ্রাণ ডাক্তারের জীবনকে কেন্দ্র করে- যার জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় মানুষের মুখে হাসি ফোটানো। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও, শেষ মুহূর্ত পর্যন্ত রোগীদের সুস্থতার জন্য লড়াই চালিয়ে যায় এই চরিত্রটি। নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘ডক্টর আদনান’-এর ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। চরিত্রটিকে ঘিরেই মূলত আবর্তিত হয়েছে পুরো গল্প। জোভান নিখুঁত অভিনয়ে তুলে ধরেছেন একজন আদর্শ চিকিৎসকের দায়বদ্ধতা, আত্মত্যাগ…

Read More

ছবি সংগ্রহীত স্টাফ রিপোর্টার- রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মঙ্গলপাড়া ( তালপুকুর) গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল ) দুপুর দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোছাঃ হামিদা (৮) পিতা, মো: সাইদুল ও মোছাঃ সাইফা (৭ ) পিতা: ছলেমান হোসেন । দুই শিশু সম্পর্কে মামাতো, ফুফাতো বোন। হামিদা মঙ্গলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী এবং সাইফা তাহেরপুর আহলে হাদিস হাফেজি মাদ্রাসায় লেখাপড়া করেন। সরজমিনে ঘটনাস্থলে গেলে নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, রবিবার আনুমানিক দুপুর ২ ঘটিকার দিকে বাড়ির সামনের উঠানে লুকোচুরির খেলার সময় সাইফা লুকানো জন্য তার মামার বড়ির বারান্দায় রাখা ফ্রিজের…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা অটো শ্রমিকদের উদ্যোগে ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল কাঠালিয়ন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, মোঃ আল আমিন, মোঃ আবু বক্কর ছিদ্দিক, মোঃ কবির হোসেন, মোঃ সুমন বেপারীসহ আরো অনেকে। এ সময় বক্তারা মুসুলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি পন্য বর্জনের জন্য আহবান জানান।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতের উত্তরপ্রদেশে এক বিয়ের আসরে ঘটলো চাঞ্চল্যকর কাণ্ড। পাত্রী বদল করে তার মাকে বধূবেশে বসানো হয়েছিল! বিষয়টি টের পেতেই পাত্র বিয়ের মঞ্চ থেকে পালিয়ে যান। এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে মিরাট শহর। ২২ বছর বয়সী মোহাম্মদ আজিম নামে এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল ২১ বছরের মানতাশার সঙ্গে। গত ৩১ মার্চ আজিমের ভাই নাদিম প্রস্তাব নিয়ে যান পাত্রীপক্ষের বাড়িতে। সব ঠিকঠাক থাকায় বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের দিন আজিম কনের নাম শুনে সন্দেহে পড়েন। এরপর ঘোমটা সরিয়ে দেখেন, বধূসাজে বসে আছেন মানতাশা নন, বরং তার মা! সাথে সাথে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং আসর থেকে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আপন খালার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদের বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী মাসুদা বেগম। মাসুদা বেগম শহরের মাস্টার পাড়ার ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিয়ার রহমানের মেয়ে। অভিযুক্ত মাহফুজার রহমান রাশেদের বাড়ি মুন্সিপাড়ায়। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদা বেগম জানান, গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায় তার ছোট ভাইয়ের লিজ নেয়া জায়গায় তারা দীর্ঘ ২৮ বছর ধরে বসবাস করে আসছেন।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সারা দেশে সকালে ও রাতে ব্যাপক বজ্রপাতের শঙ্কা রয়েছে। এ সময় সতর্ক না থাকলে ঘটতে পারে প্রাণহানি। সোমবার (২১ এপ্রিল) কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- আজ ফজরে নামাজের সময় থেকে ব্যাপক বজ্রপাতের আশংকা রয়েছে। তিনি যেসব অঞ্চলের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করেছেন তা হলো- রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনিসংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ঢাকা বিভাগ: গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল সিলেট বিভাগ: সুনামগঞ্জ, হবিগঞ্জ চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন তিনি আরও লিখেন,…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়খালীর দুমকিতে  ৮০ বছর বয়সী চাচাতো বৃদ্ধা নানীকে ধর্ষণের পরে হত্যার অভিযোগে মনির হোসেন(৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মনির হোসেন ঐ নারীর চাচতো নাতি বলে জানিয়েছেন স্থানীয়রা।‎‎শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার ০৫ নং শ্রীরামপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।‎‎প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গভীর রাতে বাড়ীর বসত ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি  চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খোলার কারনে মনির ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করেন । টাকা না পেয়ে ঐ বৃদ্ধার ছেলে বাবুল খানকে পিটিয়ে জখম করেন । তান্ডবের একপর্যায়ে ঐ বৃদ্ধা নানীকে ধর্ষণ করে…

Read More