- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আবারও টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র সন্তোষ ভাসানী আদর্শ কলেজে নিশ্চিত হয়েছে। ওইদিন কেন্দ্র বহাল থাকার বোর্ড ঘোষিত বিজ্ঞপ্তিটি অধ্যক্ষের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট দেন। অন্য কোন কলেজ অধ্যক্ষ এমন পোস্ট না দেয়ায় মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের ওই পোস্ট নিয়ে বির্তক জন্ম নিয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের জিপিএ-৫ নিশ্চিত হওয়াসহ আনন্দ উল্লাসের নানা কমেন্টস আর অধ্যক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনসহ মিষ্টিমুখ করানোর কমেন্টসকে ঘিরেও ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। পরবর্তিতে পোস্ট নিয়ে বির্তক আর পরীক্ষার্থীদের কমেন্টস এর বিষয়ে এই সংবাদের প্রতিবেদক জানতে চাওয়ায় পোস্টটি ডিলিট করেন অধ্যক্ষ। তবে এরই মধ্যে বিভিন্ন মহলে…
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না- ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে ভিন্নমত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রস্তাব করেছি, প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে চাইলে সেই সুযোগ থাকতে হবে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্নভোজ বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপির এই প্রস্তাবের পর ঐকমত্য কমিশন থেকে প্রধানমন্ত্রীর পদে একব্যক্তির একাধিকবার থাকা নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে। কিন্তু সেটা তারা এখনি প্রকাশ্যে আনতে চান না।…
প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় কব্জি হারিয়েছেন ফকির মিরাজুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা। এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। কব্জি হারানো ফকির মিরাজুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। অপর আহত দুজন হলেন, তার ভাই ইমরান ফকির এবং ওই গ্রামের বাবুল শরিফ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সারুলিয়া গ্রামের নিজ বাড়িতে মিরাজুল ইসলাম ফকির তার ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ বসে ছিলেন এসময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বাড়িতে গিয়ে তাদের উপর অতর্কৃত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলনে’ বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি। ড. ইউনূস বলেন, পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ, স্থিতিস্থাপক ও টেকসই বিশ্ব গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি মনে করেন, এই ভবিষ্যৎ জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে গড়ে উঠবে। তিনি বলেন, বাংলাদেশ এখন একটি নতুন সামাজিক চুক্তি তৈরির মোক্ষম অবস্থানে রয়েছে। এই চুক্তিতে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজকে গুরুত্ব দিয়ে, ন্যায়বিচার, মর্যাদা ও সমতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি আশার বাতিঘর হিসেবে…
তারেক মুহাজির, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের ২ শিক্ষকের শিক্ষা ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছুটি বাতিল হওয়া সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস ও সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালের অপকর্মের বিচার ও চাকুরিচ্যুতির দাবিসহ নানান দাবিতে একটানা প্রায় ৯০ দিন আন্দোলন করে বিভাগের শিক্ষার্থীরা। গত ১৭মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়ে রাত ৩টা পর্যন্ত চলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডীন সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস ও সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালের শিক্ষা ছুটি বাতিল করে ১৫ দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতি,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় পেল বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স। মঙ্গলবার (২২ এপ্রিল) তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাগর-রুনি হত্যা মামলা তদন্তে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। আদালতের আদেশের পর উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়। এদিকে তদন্ত…
আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজার ২৫০ জনে পৌঁছেছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১৮৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ২৪০ জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়…
বিনোদন ডেস্ক কলকাতার বাংলা ছবির অভিনেতা বনি সেনগুপ্ত জানিয়েছেন, বিয়ে করার জন্যে খুব বেশি সময় নিতে চান না। অল্প সময়ের মধ্যেই বিয়ে করতে চান। বিয়ের জন্য তার প্রস্তুতি শেষের পথে। প্রায় এক যুগ আগে ২০১৪ সালে ‘বরবাদ’ ছবি দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘পারব না আমি ছাড়তে তোকে, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলার’ মতো ছবি দিয়ে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে বনি প্রেমের সম্পর্কে রয়েছেন টলি অভিনেত্রী কৌশানী মুখার্জি’র সঙ্গে। বর্তমানে কৌশানীর ক্যারিয়ার গ্রাফ চোখে পড়ার মতো। প্রেমিকার সম্পর্কে প্রশ্ন করা হলে বনি বলেন, কিছু মাস আগেও চিত্রটা এই রকম ছিল না। খারাপ সময়ও দু’জনে একসঙ্গে দেখেছি। এখন…
আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ ডেস্ক আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে । এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দুপুর ১টার মধ্যে দেশের তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সোমবার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়…