Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিল করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালে তাকে আইনের ওপর সম্মানসূচক ডিগ্রি দিয়েছিল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। সোমবার (২১ এপ্রিল) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিল করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় তাকে ১৯৯৯ সালে সম্মানসূচক আইন ডিগ্রি প্রদান করেছিল। তবে এটি পুনর্বিবেচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না বরং ডিগ্রি বাতিলের…

Read More

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে এক বিএনপি নেতার ওপর নির্মম হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতার ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী বিএনপি নেতা শাহাব উদ্দিন বর্তমানে গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছেন। পুলিশ জানায়, শনিবার (২০ এপ্রিল) রাতে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের জয়নগর এলাকায় জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে হামলার শিকার হন তারানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন এবং তার পরিবারের কয়েকজন সদস্য। আহত শাহাবুদ্দিনের ভাই মাহতাব উদ্দিন জানান, ওই রাতে নিজেদের জমিতে মাটি ফেলার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আউয়াল হোসেনের নেতৃত্বে একটি দল। এ সময় আওয়ামী লীগ…

Read More

আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সারাদেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ কর্তৃক নেতাকর্মীদের ‘ষড়যন্ত্র, নৈরাজ্য ও প্রপাগান্ডার’ বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। সোমবার (২১শে এপ্রিল) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দর আয়োজনে উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের থেকে খুলনা – মংলা মহাসড়ক পর্যন্ত এ মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ খালিদ হাসান নোমান, জেলা সংগঠক মোঃ সাব্বির হোসেন মীর, জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি আবু…

Read More

নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি : প্রথমবারের মতো ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় হাজতীদের জন্য উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তারের পরিকল্পনায় ও উদ্যোগে ( ২২ এপ্রিল ) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বুক কর্ণার। এখানে থাকবে পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফের বিভিন্ন গ্রন্থ, গল্প, উপন্যাস ও বিভিন্ন মোটিভেশনাল গ্রন্হ যার মাধ্যমে দিশেহারা ব্যক্তি খুঁজে পাবে আলোর সন্ধান ও অন্ধকারময় জীবন থেকে মুক্তি পেয়ে জীবনকে নতুনভাবে তৈরি করার সুযোগ। এমন মহৎ পরিকল্পনাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। আগত হাজতীরা যেনো বই পড়ে তাদের সময়টুকু কাটাতে পারে সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ সময় সাথে ছিলেন সহকারী…

Read More

নিজস্ব প্রতিবেদক : এমবিবিএস কিংবা বিডিএস সনদ নেই, রোগী দেখার সরকারী কোন অনুমোদনও নেই তবুও নামের আগে লিখেন ডাক্তার, চেম্বারে রোগী দেখেন সকাল বিকাল। কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুরে এমন একজন ভূয়া চিকিৎসকের সন্ধান মিলেছে। ওই ভূয়া চিকিৎসকের নাম মো: কামরুল হাসান মনির। তিনি ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা আ: সালাম ভূঁইয়ার পুত্র। খোঁজ নিয়ে জানা যায়, ডাক্তারী পেশা একটি সেবামূলক কাজ হলেও ডিগ্রীধারী ডাক্তার না হয়েও এই পেশাকে অধিক মুনাফা আয়ের ব্যবসায় পরিনত করেছেন এই হাসান মনির। চেম্বারে রোগী ভিজিট করেন, প্রেসক্রিপশন লিখেন আবার তিনি নাকি সার্জারীও করেন। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় গত…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা ষ্টেডিয়ামের ইনডোর মিলনায়তনে জেলা বিএনপি’র সভাপতি ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল এর সঞ্চানলায় অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন – বিএনপি কেন্দ্রীয় কমিটির ব্যারিষ্টার রুমিন ফারহানা, প্রফেসর মোর্শেদ হাসান, মীর মো: হেলাল উদ্দীন, , ফারজানা শারমিন পুতুল, মো: আব্দুস সাত্তার পাটোয়ারী ও ফজলুর রহমান খোক নেতৃবৃন্দ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ডা: মওদুদ আলমগীর পারভেজ ও সুলতান শালাহউদ্দীন টুকু,বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদ অধ্যাপক আমিনুল ইসলাম ।এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সাবেক সংসদ সদস্য গন সহ বিভাগীয়,জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মশালায় জেলার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে, পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, চলতি মাসেই রেড নোটিশ জারি হয়েছে বেনজীর আহমেদের বিরুদ্ধে। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় এখনো দেখা যায়নি। এর আগে, ইন্টারপোলের মাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। ১০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ…

Read More

টেকনাফ ( কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার সেই ৬ জনকে টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ, ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ, আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ, আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন, সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল। তারা সবাই সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাঁও বাজার এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধারের কথা জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তাদের উদ্ধারের আগে দুপুরের দিকে নিখোঁজ রশিদ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় সব অর্জন ব্যর্থ হবে। মঙ্গলবার (২২ এপ্রিল) উত্তরের তিন জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা ছিল। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। এ সময় তারেক রহমান বলেন, তিস্তা নদী নিয়ে বহু রাজনীতি হয়েছে, কিন্তু বিএনপির রাজনীতি হচ্ছে এ…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের দাবিতে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ সোচ্চার হয়েছে। লাগাতার ভাবে বিভিন্ন ব্যানারে করছে সভা সমাবেশ ও মানববন্ধন। গড়ে উঠেছে সামাজিক ও আঞ্চলিক উন্নয়ন আন্দোলন। ২২ এপ্রিল মঙ্গলবার গাইবান্ধা পৌর শহরের ডিবি রোডে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে জনগণ এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন। ব্যবসায়ী সমন্বয় পরিষদের আয়োজনে জেলার সর্বস্তরের সাধারণ ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ইকবাল আহমেদের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন পুস্তক ব্যবসায়ী সমিতির আবেদ আলী খান, দলিল লেখক সমিতির মোস্তাফিজুর রহমান…

Read More