- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ইবি সংবাদদাতা: নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এসময় শিক্ষার্থীরা বর্তমান কমিশন ভেঙ্গে অংশগ্রহণমূলক নতুন কমিশন গঠনের দাবি জানান। এতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা কমিশনের সুপরিশকে প্রত্যাখ্যান করে বলেন, ‘সম্প্রতি নারী বিষয়ক কমিশন যে সুপারিশ করেছে তা ইসলামসহ সকল ধর্মের মূল্যবোধকে অপমান করেছে। ধর্মকে বাদ দিয়ে কেনো নীতি প্রণয়ন একবারেই অযৌক্তিক। বাংলাদেশের মানুষ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই কমিশন যৌন পেশাকে সামাজিক স্বীকৃতি দিয়েছে। যা নারী সমাজের জন্য চরম অবমাননাকর। এটা কখনোই…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দেশ স্বাধীনের পর থেকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন, তারা কেউই শ্রমিকদের পক্ষে শিল্পমালিকদের বিরুদ্ধে দাঁড়াননি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এত দিন যারা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সবার সঙ্গে শিল্পমালিকদের স্বার্থের সম্পর্ক ছিল। এ কারণে এ মন্ত্রণালয়ে কেউ কখনো মালিকদের বিরুদ্ধে দাঁড়াননি। বুধবার সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শ্রম উপদেষ্টা। শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শ্রম উপদেষ্টার কাছে প্রতিবেদনটি তুলে দেন কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে শ্রমসচিব…
আমতলী (বরগুনা) প্রতিনিধি ছোট বোনকে (১৬) নিয়ে উধাও স্বামী রনি খঁান (২৫)। বোনের সুখের কথা বিবেচেনা করে স্বামীকে তালাক দিলেন স্ত্রী ফাহিমা আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাহিমার এমন সাহসী কাজের সাধুবাধ জানিয়েছেন এলাকাবাসী। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে মঙ্গলবার দুপুরে। জানাগেছে, ২০২০ সালে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রফেজ খঁানের ছেলে মোটর সাইকেল চালক রনি খঁানের সঙ্গে পুর্ব চিলা গ্রামের ইউসুফ প্যাদার মেয়ে ফাহিমার বিয়ে হয়। ওই দম্পতির তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ২০২৩ সালে অর্থ সংঙ্কটে পরে ফাহিমা কাতার যান। ওই সুবাধে তার স্বামী রনি খঁান ছোট শালিকার সঙ্গে প্রেমে জড়িয়ে পরেন। গত বছর…
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। গতরবিবার (২০ এপ্রিল) পটুয়াখালি আনসার ব্যাটালিয়ন কোম্পানী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি ঢাকা সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অত্র ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল কর্মকর্তা কর্মচারীকে শুভেচ্ছা জানান। প্রধান অতিথি বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনী পটুয়াখালী পৌছালে তাকে স্বাগত জানান ব্যাটালিয়ন পরিচালক সদন চাকমা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে রেঞ্জ কমান্ডারকে ব্যাটালিয়নের একটি চৌকস দল গার্ড সালাম প্রদান করেন। তিনি গার্ড সালাম গ্রহন ও গার্ড পরিদর্শন করেন।…
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের ওপর চড়াও হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের ঘটনায় দেশটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। বুধবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আনন্দবাজার জানিয়েছে, পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিয়েছেন মোদি। সকল পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল করেছে ভারত। ফলে দেশটিতে থাকা সকল পাকিস্তানিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। প্রদিবেদনে বলা হয়েছে, ওয়াঘা-আট্টারি সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এ সীমান্ত দিয়ে যারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছেন তাদের ফেরার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী ১মের মধ্যে তাদের দেশে ফিরে যেতে হবে।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে গণহত্যাকারী আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি খেলার মাঠ বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। তিনি বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামের ফসল ইউনূস সরকার। এ সরকার কে আমরা সব সময়ই সমর্থন দিয়ে আসছি। তাই কোন রকমের সংকট সৃষ্টি হওয়ার আগেই অবিলম্বে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই তরুণীকে খুঁজে বের করতে বলেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) এ মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীর রিমান্ড শুনানির সময় এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহ। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) এ এস এম মাঈন উদ্দিন আদালতে হৃদয়কে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগরের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘জাহিদুল ইসলাম পারভেজ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে উত্তম কৃষি চর্চার মাধ্যমে আনারসকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার জন্য কৃষি উদ্যোক্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দিনব্যাপি অনষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)। কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের জ্যোষ্ঠ পরিচালক সন্তোষ চন্দ্র পাল। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, প্রকল্প কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, সংগঠনের জোনাল অফিসার আব্দুর রহিম, আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, পরিবেশ কর্মকর্তা তুষার পাল প্রমূখ। প্রকল্প কর্মকর্তা প্রদীপ কুমার…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব সদর দপ্তর। এর আগে গত রোববার রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয় কামাল হোসেন, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে। পরদিন মঙ্গলবার গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি। আদালত তাদের সবাইকে সাত দিনের রিমান্ডে পাঠান। ঘটনার পরদিন এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, পারভেজকে হত্যা করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের…
ছবি আছে- ২৩/০৪/২৫কেবি কলেজের ৩২ শিক্ষার্থীর রোভার স্কাউটে দীক্ষা গ্রহণ বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রাঙ্গণে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (কেবি কলেজ) রোভার স্কাউট ইউনিটের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় কেবি কলেজ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি এবং বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন কেবি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবি কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, কলেজের গভর্নিং বডির সদস্য মিসেস ফারজানা আজিজ।…