- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
Bhorer Bangla News Desk The Daf or Daf is an ancient percussion instrument, dating back centuries. It is essentially a single-sided frame drum, usually made of wood, metal, or plastic, with a leather or synthetic leather head stretched over a round frame. Let’s learn about the history of the invention and introduction of the tambourine in a sequential manner: Original source: The origin of the tambourine is believed to be in ancient Persia or Iran, around the 6th century BC. It was used in religious and spiritual ceremonies. Sufi saints in particular used the tambourine during meditation and dhikr. Expansion…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দফ (Daf) বা দাফ একটি প্রাচীন তালবাদ্য যন্ত্র, যার ইতিহাস বহু শতাব্দী পেছনের কথা। এটি মূলত: একটি এক-মুখো ফ্রেম ড্রাম, সাধারণত কাঠ, ধাতু বা প্লাষ্টিকের গোলাকার ফ্রেমে একটি চামড়ার বা সিন্থেটিক চামড়ার ত্বক টানানো থাকে। চলুন দফের আবিষ্কার ও প্রচলনের ইতিহাস সম্পর্কে ধারাবাহিকভাবে জেনে নিই: আদিম উৎস: দফের উৎস ধরা হয় প্রাচীন পারস্য বা ইরান অঞ্চলে। প্রায় ৬ষ্ঠ শতাব্দী খ্রিষ্টপূর্বাব্দে।এটি তখন ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানে ব্যবহৃত হতো। বিশেষ করে সুফি সাধকরা ধ্যান ও জিকিরের সময় দফ ব্যবহার করতেন। প্রসার ও প্রচার মধ্যপ্রাচ্যে : পারস্য থেকে এটি মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে।বিশেষ করে আরব, তুর্কি, ও মধ্য…
সুনামগঞ্জ প্রতিনিধি সরকার এ বছর ধান ও চাল ক্রয়ে গত বছরের তুলনায় প্রতি কেজিতে ৪ টাকা বেশি দাম নির্ধারণ করেছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, এর ফলে বাজারে চালের দাম সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় ধান ও চাল বেশি দামে কিনছে এবং ধান-চাল ক্রয় নিয়ে কোনো সিন্ডিকেট আর হতে দেবে না সরকার। গত আমন মৌসুমে কোনো সিন্ডিকেট ছিল না, বোরো মৌসুমেও তেমন কিছু হবে না। আগের সরকারের সময় কী ঘটেছে, তা আমার জানা নেই। তবে এখন কোনো সিন্ডিকেট…
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি ভারত পাকিস্তানের মাটিতে কোন অভিযান চালানোর কথা চিন্তা করে, এটা কোন ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয় এবং ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আসিফ। এ সংবাদ সম্মেলনে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারসহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, যদি পাকিস্তানি নাগরিকরা নিরাপদ না থাকেন, ভারতকেও এর পরিনাম ভোগ করতে হবে। পাকিস্তানের শহরগুলোতে ভারতের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা রয়েছে, এমন তথ্য পাকিস্তানের কাছে রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ভারত যদি পাকিস্তানের কোন শহরে কোন ধরনের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন মালয়েশিয়া সরকারের সব শর্তমেনে নিয়ে দ্রুততার সঙ্গে যেকোন মূল্যে শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্য ১৩টি দেশ মালয়েশিয়া সরকারের শর্তমেনে নিয়ে তাদের শ্রমবাজার চালু রাখলেও বাংলাদেশে এক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছে। ফলে ১২ লাখ কর্মীর যে চাহিদা মালয়েশিয়ার রয়েছে সেই বাজার বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে। বাংলাদেশ হারাতে বসেছে ৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাধারণ সদস্যদের পক্ষ থেকে বৃহস্পতিবার ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জনশক্তি রপ্তানী ও বৈদেশিক কর্মসংস্থান…
স্টাফ রিপোর্টার : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা । মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার সভাপতি প্রতিক, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিমা খাতুন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াফারি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা খাতুনসহ নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে বক্তব্য রাখেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‘রংপুর নয়, গাইবান্ধায় চাই চীনের ১০০০ শয্যার মৈত্রী হাসপাতাল’ ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজার এলাকা। বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে ‘ছাত্র-জনতা ও গাইবান্ধাবাসীর’ উদ্যোগে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নাকাইহাট রোডের বালুয়া বাজার এলাকায় তিন কিলোমিটারব্যাপী মানববন্ধনে ওই ইউনিয়নসহ আশেপাশের ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনের কারণে ওই রোডে ধীর গতিতে যানবাহন চলাচল করে। গাইবান্ধা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর হাসপাতাল পুনরুজ্জীবিতকরণ কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চলতি বছর বাংলাদেশে নতুন করে ৩০ লাখ মানুষ ‘অতি গরিব’ হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বুধবার (২৩ এপ্রিল) প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। এ শঙ্কা সত্যি হলে অতিদরিদ্রের হার বেড়ে ৯ দশমিক ৩ শতাংশ হবে। অর্থনৈতিক ধীরগতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর বেশি প্রভাব পড়তে পারে। এতে বৈষম্য আরও বাড়বে বলে বিশ্বব্যাংক মনে করে। শুধু অতি দারিদ্র্যের হার নয়, জাতীয় দারিদ্র্যের হারও বাড়বে বলে মনে করছে আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, অতি দারিদ্র্যের হার ৭ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৯ দশমিক ৩ শতাংশে উঠবে। জাতীয় দারিদ্র্য হার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপেদেষ্টা বলেন, আমরা যে সভ্যতার মধ্যদিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এ সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে। এক সময় যা আমাদের বিনাশ করবে। তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ : শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক অধিবেশনের আয়োজন করে কাতার বিশ্ববিদ্যালয়। এতে ‘থ্রি জিরো’ তত্ত্বের ওপর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্য দেওয়া শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল…
শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিলেন কুয়েটের ভিসি ও প্রো-ভিসি ভোরের বাংলা নিউজ ডেস্ক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে, বুধবার দিবাগত রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু…