- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন বলছে, তারা ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দেবে। আমরা তাদের একটি অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিক। আমরা দেখি তাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, তাহলে পরবর্তী সময়ে জনগণ আপনাদের পূর্ণ সহযোগিতা দেবে। আর কোনো কিছু ধরা পড়লে জনগণ লালকার্ড দেখাবে।’ শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মীসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতে যা চলল এখনো যদি তাই চলে, তাহলে এত রক্ত কেন ঝরল। এত জীবন গেল কেন। এ জাতির কাছে আমরা কীভাবে মুখ দেখাব। জঞ্জালমুক্ত, কলুষমুক্ত, দুঃশাসনমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে আমরা আরেকবার জীবন দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকব। আমরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার সুপারিশ আমরা মানব না। আমরা জনগণের সুবিধা দেওয়ার সব সুপারিশ মেনে নেব।’ তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দল ও ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। দেশে সবার অধিকার ভোগ করা ন্যায্যতা থাকবে। আমরা একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ অবশ্যই হতে হবে আল্লাহর বিধানের ভিত্তিতে। আল কুরআনের ভিত্তিতে।’ ঐক্যের শক্তিতে বিজয় আসবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়। এ বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপহার দেওয়া হবে। সোনার মানুষ গড়তে হলে সোনার মানুষ চাই। সমাজে ন্যায়বিচার কায়েম করতে হলে নিজের ওপর ইনসাফ তৈরি করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে।’ নতুন রাজনীতির উত্থানে তরুণদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবি পূরণ না হবে তোমরা এ লড়াই থেকে বিশ্রাম নিও না। তোমরা হবে আমাদের আগামীর নেতা। আমরা হব তোমাদের কর্মী। আমরা তোমাদের দেশ ও জাতির খেদমত করার সুযোগ করে দিতে চাই।’ জামায়াতে আমির বলেন, ‘আওয়ামী লীগ, তাদের দোসর ও প্রশাসনে কিছু কর্মকর্তা দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এ টাকা দেশের বাজেটের প্রায় চার থেকে পাঁচ গুণ।’ বর্তমান সরকারকে উদ্দেশে করে তিনি বলেন, ‘সরকারে যারা আছে সবার দৃষ্টিভঙ্গি সমান না। এটা কোনো দলীয় আদলের সরকারও না। কেউ কেউ থাকে মক্কার দিকে, আবার কেউ কেউ থাকে মস্কোর দিকে। এই দোটানা অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায়।’ নারী অধিকার সংস্কারের প্রতিবেদনের কথা টেনে ডা. শফিকুর বলেন, ‘সে রিপোর্টের বেশ কিছু জায়গায় কুরআন ও সুন্নাতের সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে, যে কয়েকজন এ সুপারিশ পেশ করেছেন তারা এ দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করে না। তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান, আমরা সে জায়গায় তাদের নিতে দেব না ইনশাল্লাহ।’
ভোরের বাংলা নিউজ ডেস্ক এবার ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর গাবতলী টার্মিনালের বিআরটিএ ডিপো পরিদর্শন শেষে এ বিষয়ে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে দ্রুত সময়ের মধ্যে মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে ট্র্যাপার বসানো হবে। এছাড়াও যেসব ওয়ার্কশপে অবৈধ অটোরিকশা বানানো ও মেরামত হয় সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেসব ওয়ার্কশপ বন্ধ করে দেওয়া হবে।’ ডিএনসিসি প্রশাসক বলেন, ‘গাবতলী টার্মিনালে আন্তঃজেলা বাস প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা রাস্তা নির্মাণ করা হবে। বিশেষ করে উত্তরবঙ্গের সব আন্তঃজেলা বাস বিআরটিএর ডিপোতে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রশিকা এনজিও এর এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার মদনের পাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম হিরা খাতুন (৩৩)। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং প্রশিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হিরা খাতুন বুধবার এনজিও অফিসে কাজ শেষে বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে মোটর দিয়ে পানি তুলে গোসল করলেও তিনি অফিসে যাননি। সহকর্মীরা ও বাসার মালিক তার মোবাইলে একাধিকবার ফোন করলেও কোনো…
ইবি সংবাদদাতা: সমন্বিত গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে উপস্থিত ছিল ১২৬০ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৯৬.১৮ শতাংশ। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের দুটি উপকেন্দ্রে (অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবন) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১ হাজার ৩১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসনবিন্যাস করা হয়। এর মধ্যে উপস্থিত ছিল ১২৬০ জন। যা মোট পরীক্ষার্থীর ৯৬.১৮ শতাংশ। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড.…
স্পোর্টস ডেস্ক লিওনেল মেসি মাঠে ছিলেন, বল দখলও ছিল ইন্টার মায়ামির। কিন্তু দিনটা যেন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসেরই ছিল। উত্তেজনায় ঠাসা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে ২-০ গোলে হেরে চাপে পড়ে গেছে মেসির দল। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে যেতে এখন ঘরের মাঠে চরম পরীক্ষা দিতে হবে হ্যাভিয়ের মাশ্চেরানোর দলকে। কারণ অ্যাওয়ে গোলের নিয়মে যদি একটিও গোল হজম করে, তাহলে জবাবে করতে হবে চারটি! শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার মায়ামি। মেসি, ফেদেরিকো রেদোন্ডো, তাদেও অ্যালেন্দে এবং মার্সেলো ওয়েইগান্দদের নিয়ে সাজানো একাদশে মাঝমাঠ ছিল নিয়ন্ত্রণে। কিন্তু গোলের দেখা পায়নি দলটি। অন্যদিকে, এমএলএস ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষে…
নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক জনতা পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আর মহাসচিব হয়েছেন শওকত মাহমুদ। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন রাজনৈতিক দলের যাত্রার ঘোষণা দেওয়া হয়। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের নাম ঘোষণা ও ইশতেহার উপস্থাপন করেন শওকত মাহমুদ। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং একসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। অনুষ্ঠানে শওকত মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে প্রতিটি গণ-অভ্যুত্থান, আন্দোলন ও বিপ্লবের…
তারেক মুহাজির, জাবি সংবাদদাতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অর্থ কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগ এনে বর্তমান কমিটির বিলুপ্তিসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা (একাংশ)। সংবাদ সম্মেলন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাদের পাঁচ দফা দাবি হলো- সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল কতৃক আয়োজিত হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন কর্মসূচির অর্থ কেলেঙ্কারির তদন্ত করে দোষীদের সাংগঠনিকভাবে বহিষ্কার করতে হবে, কমিটির সকল সদস্যদের যাচাই-বাছাই করে ছাত্রদলের আদর্শবিরোধী কোনো ব্যক্তি যাতে না থাকতে পারে তা নিশ্চিত করতে হবে…
রাজশাহী প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেল এর বাড়িতে ২ দিন যাবত বিয়ের দাবিতে অনশন করেছেন পাশের বাড়ির দূর সম্পর্কের চাচি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পুঠিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড তারাপুর এলাকার পশ্চিম কান্দা গ্রামে এ ঘটনাটি । অভিযুক্ত সাঈদ ইকবাল রুবেল (৪০) সদর ইউনিয়নের পশ্চিম কান্দা গ্রামের মিস্টার হীরার ছেলে এবং ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী একই গ্রামের পাশের বাড়ির অভিযুক্ত রুবেলের দূর সম্পর্কে চাচি। স্থানীয় সৌখিন হোসেন বলেন, মঙ্গলবার ২২ এপ্রিল থেকে বৃহস্পতিবার পর্যন্ত রুবেল মেম্বারের নিজ বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ভুক্তভোগ নারী। তবে ঘটনার দিন থেকেই পালাতক রয়েছেন রুবেল। দীর্ঘদিন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতারে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি, তার মূলে আপনারা। আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না। আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না।’ বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে।…
বিস্তারিত কমেন্টে বিনোদন ডেস্ক ভারতের সুন্দরী অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করেছিল সেই দেশের গোয়েন্দা পুলিশ৷ শুধু তাই নয়, জেলে থাকাকালীন তাকে হেনস্থা করা হয়েছে বলেও দাবি ওই অভিনেত্রীর। হেনস্থার হাত থেকে রেহায় পাননি অভিনেত্রীর বাবা – মাও। আর এর পেছনে বড় ভূমিকা রাখায় ভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলুকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে। জানা গেছে, গেলো ২২ এপ্রিল (মঙ্গলবার) ভারতের হায়দরাবাদের কাছের রঙ্গরেড্ডি জেলার মইনাবাদ থেকে সাবেক এই গোয়েন্দা প্রধানকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশের সিআইডি। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপির সরকারে গোয়েন্দা প্রধান ছিলেন পিএসআর অঞ্জনেয়ুলু৷ এমনকী রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জগন…