- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
পঞ্চগড় প্রতিনিধি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৫ আগস্টের পরও টেম্পোস্ট্যান্ড, বাসস্ট্যান্ড, কাঁচাবাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি। এখনো অবাধে চলছে। গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগের মতো দখলবাজি-চাঁদাবাজি বন্ধ হয়নি। সাধারণ মানুষের রক্তচোষাদের উপস্থিতি এখনো আছে। তাদের বলতে চাই- ভোট কিন্তু এখনো আসেনি। মানুষ ভোটে এর জবাব দেবে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে গণঅধিকার পরিষদ পঞ্চগড় শাখার আয়োজনে এক গণসমাবেশে এসব কথা বলেন নুর। এ সময় তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশকে ভারতের দাসে পরিণত করেছিল। আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না। পৃথিবীতে এ ধরনের জঘন্য গণহত্যা এবং বর্বরতার পরে কোনো রাজনৈতিক দল আর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য ও ছয়ানী বকশিয়া তারেক জিয়া যুব সংঘের সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে গত শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ছয়ানী বকশিয়া তারেক জিয়া যুব সংঘের অফিস কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা সদ্য প্রয়াত মো: আনিসুর রহমানের স্মৃতি চারণ ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শাহাদত হোসেনের সঞ্চালনায় এসময় ভার্চুয়ালী বক্তব্য রাখেন, সিঙ্গাপুর বিএনপির প্রচার সম্পাদক মো: শাহাদত হোসেনে সুমন,…
নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে স্থাপনা নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সহোদর ভাই নুরুল ইসলাম হাওলাদার গংদের বিরুদ্ধে।শনিবার(২৬ এপ্রিল) সকাল ১১টায় দুমকি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সহোদর আঃ খালেক হাওলাদার। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন নুরুল ইসলাম হাওলাদার। খালেক হাওলাদার লিখিত অভিযোগে বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল ভাই নুরুল ইসলামের সাথে। ২০১১ সালে বিরোধ মিমাংশা করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস বৈঠক করে রোয়েদাদনামার মাধ্যমে বিরোধীয় জমি বুঝাইয়া দিলেও কিছুদিন পর শালিস বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে জবরদখল করে তার ভাই। পরক্ষনে ২০২৪ সালের ২ জানুয়ারি পটুয়াখালী সিনিয়র জজ আদালতে মামলা করেন খালেক…
কেরানীগঞ্জ প্রতিনিধি নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচরে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ রাজনের কবর ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। পরিদর্শন শেষে তারা কবর ভাঙার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ মডেল থানার আহবায়ক শাফায়েত ঢালী বলেন, “শহীদ রাজন বৈষম্যবিরোধী সংগ্রামের প্রতীক। তাঁর আত্মত্যাগের প্রতি এমন অবমাননা জাতির জন্য লজ্জাজনক । যারা এই জঘন্য কাজ করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক চীন সব সময় একটা শক্তিশালী বাংলাদেশ এবং বাংলাদেশে সার্বিক একটি গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে ঢাকা সফররত চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এ কথা জানান তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈঠকটি শুরু হয়ে রাত সোয়া ৭টার দিকে শেষ হয়। বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এটা ছিল একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আরেকটি পলিটিক্যাল পার্টির মির্টিং। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো। কিন্তু ফ্যাসিস্টের আমলে ১৫ বছর চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক ভালো রাখা সম্ভব হয়নি।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম। পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা। সেনাপ্রধান অসিম মুনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে অসিম মুনির সেনা প্রস্তুতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছি। দেশের স্থিতিস্থাপকতা এবং শক্তি তার ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রোথিত। তিনি বলেন, দ্বি-জাতি তত্ত্ব মুসলিম এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে নির্দেশ করে। যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। জেনারেল মুনির উল্লেখ করেন, পাকিস্তানের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসের দ্বারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। তিনি আশ্বস্ত…
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুহুল আমিন সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোলাম হক্কানী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়া এবং সদ্য সাবেক সভাপতি নাসিব বিন মাহফুজ নিশান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আশিকুর রহমান, মোর্শেদ মামুন, সামিউল…
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘একটি দল স্থানীয় নির্বাচন চাচ্ছেন, তারাই আবার কিছু দিন আগে বলেছেন, আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ অভ্যত্থানের সাথে বেঈমানী করার চেষ্টা করছে।’ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিসি এসব বলেন। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না…
মাগুরা প্রতিনিধি: মাগুরায় বিচারিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবন সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় এর সঞ্চালনায় এ কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা সেনা ক্যাম্প কমান্ডার মেজর সাফিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌর সুন্দর বিশ্বাস, এডিএম শাশ্বতী শীল, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহেদ হাসান টগর এবং জেলার আইন-শৃংখলা বাহিনীসহ বিচারিক কর্মকান্ডের সাথে সর্ম্পৃক্ত সরকারি কর্মকর্তাগণ। এ কনফারেন্সে পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে সমন্বয়…
বাকৃবি প্রতিনিধি: ‘প্রাণীর স্বাস্থ্য রক্ষায় দলগত প্রচেষ্টা দরকার’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উৎযাপনে আয়োজিত সেমিনারে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপের ভাতা বাবদ মাত্র ১৭ হাজার টাকা পেয়ে থাকে। যা বর্তমান সময় অনুযায়ী অত্যন্ত কম। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে অনুরোধ করবো এই ভাতা যেন দ্রুত বৃদ্ধি করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলপনা অঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করে ভেটেরিনারি অনুষদ। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরের থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা…