- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এসেছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। রোববার দুপুরে নিয়মিত ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। দুদক মহাপরিচালক বলেন, দুজন উপদেষ্টার এপিএস, পিও- যাদের কথা আপনারা বলছেন সে বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়, সেটি আমরা করব। এর আগে সকালে উপদেষ্টাদের এপিএস…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফজল হক(৫০)নামে একজন নিহত ও একই ঘটনায় ফজল হকের স্ত্রী মরিয়ম (৪০) এবং নিহতের ছেলে মনির হোসেন গুরুতর আহত হয়েছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর পশ্চিম পাড়া এলাকায় এঘটনা ঘটে।স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,নিহত ফজল হকের পাশের বাড়ির তার ফোপাত ভাইয়ের ছেলে পারভেজের সাথে ফজল হকের জমি নিয়ে বিরোধ ছিল।পারভেজ রোববার সকালে পার্শ্ববর্তী উপজেলা সখিপুরের হাতিবান্ধা এলাকা থেকে পিকআপ বোঝাই সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে আসেন।পরে ফজল হকের সাথে কথা কাটাকাটি করেন।এক পর্যায়ে পারভেজ(৩০)ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা,দা ও কুঁড়াল দিয়ে ফজল হক(৫০),তার…
আন্তর্জাতিক ডেস্ক কাশ্মিরে হামলার পর পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান আগেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পানি আটকে দেওয়ার যে কোনও পদক্ষেপ “যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে”। এমন অবস্থায় সিন্ধু নদের পানি ইস্যুতে আবারও কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান যেকোনও মূল্যে পানির অধিকার রক্ষা করবে। শনিবার (২৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং পাকিস্তান যে কোনো মূল্যেই নিজের পানির অধিকার রক্ষা করবে। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে টেলিফোনে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী…
জিয়ারত জুয়েল: টাঙ্গাইলের বাসাইলে ইফার উদ্যোগে সারা দেশের ন্যায় মসজিদ,খতিব, ইমাম, মোয়াজ্জেমদের তালিকা হালনাগাদ চলছে,হালনাগাদ কার্যক্রম (২০ এপ্রিল ২০২৫ থেকে ২৮ এপ্রিল ২০২৫)পর্যন্ত চলমান থাকবে। বাসাইল উপজেলার ইফার ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম বলেন ২০২০ সালে কোভিড- ১৯ এর জন্য যাতায়াতে সমস্যার কারণে মসজিদ, খতিব, ইমাম, মোয়াজ্জেমদের তালিকার সঠিক তথ্য পাওয়া যায়নি, সঠিক তথ্য সংগ্রহের জন্য পুনোরায় হালনাগাদের কাজ চলছে , তিনি আরও বলেল ফিল্ড পর্যায়ের তথ্য সংগ্রহ করার জন্য প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন প্রতিনিধি নিয়োগ করা হয়েছে, কাশিল ইউনিয়ন(মাওঃ নুরুল ইসলাম, মোবা-০১৬৩০৫৯১৪২৭) কাউলজানী ইউনিয়ন (মাওঃ আব্দুস সামাদ মোবা- ০১৯৯৮৯৬০৮৬২),ফুলকি ইউনিয়ন মাওঃ আসাদুল্লাহ মোবা- ০১৬৩০২৩৯২৮০), হাবলা ইউনিয়ন(সিয়াম হোসেন মোবা- ০১৭৮৬৩৫৭০৭৬), কাঞ্চনপুর ইউনিয়ন(মাওঃ…
গ্রেফতারকৃত আসামি তাহের। কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে এক বিএনপি নেতার ওপর নির্মম হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতার ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী বিএনপি নেতা শাহাব উদ্দিন বর্তমানে গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছেন। পুলিশ জানায়, শনিবার (২০ এপ্রিল) রাতে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের জয়নগর এলাকায় জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে হামলার শিকার হন তারানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন এবং তার পরিবারের কয়েকজন সদস্য। আহত শাহাবুদ্দিনের ভাই মাহতাব উদ্দিন জানান, ওই রাতে নিজেদের জমিতে মাটি ফেলার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আউয়াল হোসেনের নেতৃত্বে একটি দল। এ…
স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছীতে ৩য় স্ত্রীর করা যৌতুকের মামলায় পাহাড়পুর ইউনিয়নের ইউপি সদস্য ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল করিম ওরুফে চয়েন উদ্দিন করিম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল ২৫ শে এপ্রিল শুক্রবার বিকেলে বদলগাছী থানা পুলিশ তাকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত ব্যক্তি গোয়াল ভিটা গ্রামের গজিম উদ্দিনের ছেলে আব্দুল করিম ওরুফে চয়েন উদ্দিন করিম। তিনি পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়াডের ইউপি সদস্য ও বদলগাছী উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য পুলিশ সূত্রে জানা যায় ইউপি সদস্য করিমের ৩য় স্ত্রী বাদী হয়ে জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় ১টি মামলা …
আব্দুর রাজ্জাক রাজু, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি২০২৩-২৪ শিক্ষাবর্ষ (অক্টোবর) শুরু হয়ে প্রায় ছয় মাস অতিবাহিত হওয়ার পরও এখনো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্ষোভ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা।সাধারণত দেখা যায়, প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতেই নতুন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে,এ বছরে দেখা গেছে ভিন্ন চিত্র। এবারের নতুন ব্যাচের শিক্ষার্থীরা সেমিস্টারের মাঝামাঝি পৌঁছে গেলেও এখনো আয়োজন করা হয়নি নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন।প্রতি বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০০ নবীন শিক্ষার্থী ভর্তি হয়। প্রত্যেকের কাছ থেকে ভর্তির সময় ওরিয়েন্টেশন বাবদ ২০০ টাকা করে নিলেও ছয় মাস…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ছবি পোস্ট করে মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন ‘সচেতনতার ফেরিওয়ালা’খ্যাত সাঈদ রিমন। এবার তিনি অসাম্প্রদায়িক চেতনায় ‘বাংলাদেশ মলম পার্টি (বামপা)’ নামের একটি দল ঘোষণার পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি আবার ‘দল-মত-নির্বিশেষে সম-আচরণ করার প্রত্যয়ে’ মানুষকে যোগ দেওয়ার কথাও বলছেন। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিমন এই মজাদার পোস্টারটি শেয়ার করেন। পোস্টারে ‘বামপা’র কার্যক্রমের ঠিকানা হাস্যরসাত্মকভাবে উল্লেখ করে লেখা হয়, ‘বক্তৃতা বিকালে… (বামপা) প্রধান কার্যালয়, জায়গামতো, বাজার রোড, ধর্মতলা, বরগুনা… পার্টির চেয়ারম্যানের শ্বশুরবাড়ি… আন্তর্জাতিক কার্যালয়, রিমন মনজিল, পিটিআইসড়ক, বরগুনা।’ পোস্টারটি ফেসবুকে শেয়ার হওয়ার পর থেকে অনেকেই বিভিন্ন…
ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, “রাজনীতি করতে হলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা তারেক রহমানকে অন্তরে ধারণ করতে হবে।” শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজাপুর উপজেলা যুবদলের উদ্যোগে শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাল বলেন, তাদের ত্যাগের দিকে তাকাতে হবে। আমরা নিজেদেরকে ত্যাগী বলি, সত্যি, আমরা যে ত্যাগ শিকার করেছি তা বাস্তব। বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেকেই তাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারা ভাবেনি তাদের সন্তানরা কী পাবে।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একইসঙ্গে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বিলকলমী সরকারপাড়া গ্রামের মৃত শহীদুল্লা সরকারের ছেলে ট্রাক চালক বিপুল সরকার (৩৫) এবং পাবনার সাথিয়া উপজেলার চিনানাড়ী গ্রামের ট্রাকের হেলপার আবু দাউদ আকাশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ্-নেওয়াজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি পাথরবোঝাই…