Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালিটি জজ কোট চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোছা. মাসুমা খানম যুথির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহমেদ ও মো. ফিরোজ কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মন্ত্রণালয়ের মতামত ছাড়াই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৮ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কিনা, এ বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। নির্বাচন কমিশনতো আসলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের মতামত জানার প্রয়োজন ছিল না। এজন্য তাদের সিদ্ধান্ত তাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামত নিতে পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, চর্চা, ঐক্য এবং সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরি করতে সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে। বাংলাদেশ যাতে সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। সোমবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, গত ৫৩ বছর মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়, পথ উন্মুক্ত করা যায়, যেন সবাই মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। তারই অংশ হিসেবে এ আলোচনা। তিনি…

Read More

তারেক মুহাজির, জাবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ভ্যাকসিনেশন কর্মসূচিকে কেন্দ্র করে অর্থ কেলেঙ্কারির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর হুমকির মুখে পড়েছেন অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈকত ইসলাম। সংশ্লিষ্টদের বক্তব্যসহ রিপোর্ট প্রকাশের পর থেকে তার ওপর চাপপ্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর শব্দ ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১টায় শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। ‘প্রথম আলো’ সংবাদপত্রের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন উপজেলা কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।‎সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ কাওসার শেখ এবং পরিচালনা করেন মোঃ জামাল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর পুত্র ও পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন-মোহাম্মদ-আলী। ‎সভায় মৎস্যজীবীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ধরেন। বক্তারা মৎস্যজীবীদের সমস্যা, দাবি এবং তাদের ন্যায্য অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ‎প্রধান অতিথি মাসুদ সাঈদী বলেন, “সরকার জেলেদের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক কাউকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সোমবার (২৮ এপ্রিল) পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ‘৫ আগস্টের পরে অনেকে অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে টাকা-পয়সা আদায়ের জন্য, হ্যারাস করার জন্য মামলা করে। অপরাধ হয়তো করেছে ৫-১০ জন, তার সঙ্গে আরও ৩০০ জনের নাম দিয়ে মামলা করেছেন। গতকালও এমন একটি মামলা হয়েছে।’ তিনি নিশ্চিত করেন, ‘ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি, কাউকে যেন হয়রানিমূলকভাবে গ্রেপ্তার না করা হয়। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, শুধু তাদেরই গ্রেপ্তার করা হবে।’ আইজিপি বাহারুল হক বলেন, ‘অনেক…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ১০ এপ্রিল বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে মডেল মেঘনাকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করে ডিবি-পুলিশ। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এজাহার থেকে জানা গেছে, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা ২/৩ জন একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের…

Read More

বিনোদন ডেস্ক ভারতের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। একসঙ্গে তিনি কলকাতার বাংলা এবং মুম্বাইয়ের হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।এই গুণী অভিনেত্রীর বড় বৈশিষ্ট্য হলো তিনি সবাইকে ‘আপনি’ বলে সম্বোধন করেন। কারণ তার গুরু তরুণ মজুমদার সবাইকে আপনি বলতেন। সেটি এখনও অনুসরণ করছেন তিনি। মৌসুমী চট্টোপাধ্যায় অনেক নায়কের সঙ্গে অভিনয় করেছেন। সেই ধর্মেন্দ্র থেকে শুরু করে জিতেন্দ্র কিংবা বিনোদ খান্না বা অমিতাভ বচ্চন কিংবা রাজেশ খান্না – এদের সবার সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু শাহরুখ খানের কথা বলেননি তিনি। অভিনেত্রী মৌসুমী বর্তমানে দক্ষিণ কলকাতার একটি পুরোনো বাড়িতে ‘আড়ি’ নামের একটি ছবির শুটিং করছেন। সে কারণে মুম্বাই থেকে এখন তিনি কলকাতায়। কলকাতার একটি সংবাদমাধ্যমে…

Read More

রিদোয়ান আহাম্মদ মাটিরাঙ্গায় এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পানি ও কলম বিতরন করা হয়। মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আয়োজনে আজ ২৭ এপ্রিল রবিবার মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকের সামনে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও কলম বিতরন করেন। এছাড়াও ছাত্রদলের পক্ষ থেকে হেল্প ডেক্স এর ব্যবস্থা করা হয়। হেল্প ডেক্সের মাধ্যমে পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বসার জন্য সুব্যবস্থা সহ বিশুদ্ধ পানি, স্যালাইন, শরবত ও ঔষধের ব্যবস্থা করা হয়। এ সময় উপজেলা ছাত্রদল সভাপতি মো: আরিফুর রহমান সজল জানান, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি জনাব ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনা মোতাবেক আমরা পরীক্ষাকেন্দ্রের বাহিরে একটি হেল্পডেক্সের…

Read More